পিডিএফ পড়.কম

SSC Agriculture Book PDF (নবম শ্রেণির কৃষি শিক্ষা বই)

লেখার সাইজA
A
Rate this post

SSC Agriculture Book PDF অনেক শিক্ষার্থী, শিক্ষক এবং কৃষি বিষয়ে জানতে পাঠক খুঁজে থাকেন। পাঠ্যবই সবসময় হাতের কাছে থাকেনা, তখন কৃষি শিক্ষা বই পিডিএফ কাজে লাগে ৷ বিশেষ করে পরীক্ষার প্রস্তুতি, ক্লাসের পড়া রিভিশন কিংবা কৃষি বিষয়ক কোনো নির্দিষ্ট অধ্যায় দেখার প্রয়োজন হলে পিডিএফ সংস্করণ বেশ কার্যকর ভূমিকা রাখে ৷ তাই আপনার যদি নবম দশম শ্রেণির কৃষিশিক্ষা বই PDF প্রয়োজন হয়, তাহলে এখনি নিচ থেকে এনসিটিবি অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করে পড়তে পারেন ৷ নবম দশম শ্রেণির অন্যান্য বই যেমন বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান পিডিএফ কিংবা গাইড বই প্রয়োজন হলে ফলো করুণ পিডিএফ পড়.কম

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত নবম ও দশম শ্রেণির কৃষিশিক্ষা বই ২০২৬ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত সংস্করণে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সরকার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে এই পাঠ্যবই বিতরণ করে থাকে। আধুনিক কৃষি প্রযুক্তি, কৃষি উপকরণ, জলবায়ু পরিবর্তন, ফসল উৎপাদন এবং পারিবারিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে শিক্ষার্থীরা যেন সঠিক এবং বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে পারে সেই লক্ষ্যেই বইটি রচনা করা হয়েছে।

একনজরে নবম দশম শ্রেণির কৃষি শিক্ষা বই

  • বইয়ের নাম: কৃষিশিক্ষা ৷
  • শ্রেণি: নবম ও দশম শ্রেণি ৷
  • শিক্ষাবর্ষঃ ২০২৬ ৷
  • প্রকাশক: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), বাংলাদেশ ৷
  • সংস্করণ: ২০২৬ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত ৷
  • সর্বশেষ পরিমার্জন: অক্টোবর ২০২৫ ৷
  • ক্যাটাগরিঃ SSC

সূচিপত্র | নবম দশম শ্রেণির কৃষিশিক্ষা পাঠ্যবই

নবম শ্রেণির কৃষি শিক্ষা বই সূচিপত্র
  • কৃষি প্রযুক্তি
  • কৃষি উপকরণ
  • কৃষি ও জলবায়ু
  • কৃষিজ উৎপাদন
  • বনায়ন
  • কৃষি সমবায়
  • পারিবারিক খামার

একজন শিক্ষার্থী কৃষিশিক্ষা বই থেকে ধাপে ধাপে কৃষির প্রাথমিক ধারনা থেকে শুরু করে আধুনিক কৃষি ব্যবস্থাপনার প্রতিটি বিষয় জানতে পারবে ৷ বইটিতে প্রথমদিকে কৃষি প্রযুক্তি ও কৃষি উপকরণ সম্পর্কে রয়েছে ৷ পরবর্তী অধ্যায়গুলোতে কৃষি ও জলবায়ু, কৃষিজ উৎপাদন, বনায়ন, কৃষি সমবায় এবং পারিবারিক খামার বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। ফলে শিক্ষার্থীরা কৃষির বিভিন্ন শাখা এবং বাস্তব জীবনে কৃষিকাজে প্রয়োগ জানতে পারবেন ৷

কৃষি শিক্ষা পাঠের গুরুত্ব

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ উন্নয়নের সঙ্গে কৃষি ওতপ্রোতভাবে জড়িত। বিশ্বের উন্নত দেশগুলো কৃষি উৎপাদনে আধুনিকায়নের ফলে দেশগুলো এখন স্বয়ংসম্পন্ন ৷ বর্তমান কৃষিশিক্ষা বইটি এমনভাবে সাজানো হয়েছে যেন একজন শিক্ষার্থী আধুনিক কৃষির প্রতিটি শাখা সম্পর্কে জানতে পারে ৷

বর্তমান বইটি শুধু পড়ার টেবিল পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং বাস্তব জীবনে কৃষি কিভাবে কাজে লাগানো যায় সেটাও শিখায় ৷ ফলে শিক্ষার্থীরা কৃষিকে একটি সম্ভাবনাময় পেশা ও প্রযুক্তিনির্ভর খাত হিসেবে চিনতে শেখে। কৃষির মাধ্যমে কীভাবে উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, তাও সহজ ভাষায় তুলে ধরা হয়েছে।

বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা এবং কৃষিভিত্তিক কর্মসংস্থানের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই কৃষি শিক্ষা শুধু একটি পাঠ্যবিষয় নয়; বরং বাস্তব জীবন, জাতীয় উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি সাবজেক্ট ৷

SSC Agriculture Book PDF Download or Online Read

প্রিয় শিক্ষার্থী তোমরা যারা SSC Agriculture Book PDF খুঁজছিলে, তোমরা খুব সহজে নিচ বইটির পিডিএফ ডাউনলোড করে অফলাইনে পড়তে পারবে ৷ অথবা ডাউনলোড করতে না চাইলে অফলাইনেও রয়েছে পড়ার সুযোগ ৷ কৃষি বিষয়ে অনেকের অনেক কিছু জানার থাকে ইচ্ছা হলে তারাও বইটি পড়তে পারেন ৷

×

✅ ফাইল রেডি

🇧🇩 বাংলা ভার্সন

অনলাইনে পড়ুন ডাউনলোড করুন

🇺🇸 English Version

Read Online Download
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ