SSC Bangla 1st Paper Book PDF (নবম দশম শ্রেণির বাংলা সাহিত্য বই) অনেক শিক্ষার্থী অনলাইনে খুজে থাকেন ৷ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ২০১২-এর আলোকে প্রণীত এবং ২০২৬ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত সংস্করণ হিসেবে প্রকাশিত হয়েছে। বইটিতে বাংলা সাহিত্যের নির্বাচিত গল্প, প্রবন্ধ ও কবিতা রাখা হয়েছে। বইটির প্রতিটি রচনা শিক্ষার্থীদের ভাষাজ্ঞান, সাহিত্যবোধ, নৈতিক মূল্যবোধ এবং সৃজনশীল চিন্তাশক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নবম-দশম শ্রেণির সকল পাঠ্যবই ও গাইডবই পেতে পিডিএফ পড়.কম ফলো রাখুন ৷
বাংলা সাহিত্য শুধু একটি বিষয় নয়, এটি একটি দেশের ইতিহাস ও ঐতিয্যকে ধারণ করে ৷ এই বইয়ের প্রতিটি গল্প, প্রবন্ধ ও কবিতাগুলো শিক্ষার্থীদের দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা, প্রকৃতিপ্রেম, সামাজিক দায়বদ্ধতা এবং সাংস্কৃতিক সচেতনতা গড়ে তুলতে সহায়তা করে।
নবম দশম শ্রেণির বাংলা সাহিত্য বই বিবরণ
- বইয়ের নামঃ বাংলা সাহিত্য ৷
- শ্রেণীঃ নবম ও দশম শ্রেণি ৷
- শিক্ষাবর্ষঃ ২০২৬
- প্রকাশকঃ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), বাংলাদেশ
- সংস্করণঃ পরিমার্জিত সংস্করণ ৷
- সর্বশেষ পরিমার্জনঃ অক্টোবর, ২০২৫
- ক্যাটাগরিঃ SSC
নবম দশম শ্রেণির বাংলা সাহিত্য বই সূচিপত্র
নবম দশম শ্রেণির বাংলা সাহিত্য বই-এর সূচিপত্রে মোট ২৫টি গদ্য এবং ২৮টি কবিতা অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ পুরো বইটিতে মোট ৫৩টি সাহিত্যকর্ম দেওয়া হয়েছে। গদ্য অংশে গল্প, প্রবন্ধ, স্মৃতিকথা ও শিক্ষামূলক রচনা স্থান পেয়েছে, যা শিক্ষার্থীদের জ্ঞান, মূল্যবোধ, ইতিহাস, সংস্কৃতি এবং সমাজ সম্পর্কে বলা হয়েছে ৷ অন্যদিকে কবিতা অংশে দেশপ্রেম, মানবতা, প্রকৃতিপ্রেম, জীবনবোধ, মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলা ভাষার সৌন্দর্যকে তুলে ধরেছে, যা বিভিন্ন যুগের বিখ্যাত কবিদের নির্বাচিত কবিতা অন্তর্ভুক্ত করা হয়েছে।

গদ্য অংশে অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য রচনাসমূহ—
- প্রত্যুপকার — ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ফুলের বিবাহ — বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- সুভা — রবীন্দ্রনাথ ঠাকুর
- লাইব্রেরি — রবীন্দ্রনাথ ঠাকুর
- বই পড়া — প্রমথ চৌধুরী
- অতগীর স্বর্গ — শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- নিরীহ বাঙালি — রোকেয়া সাখাওয়াত হোসেন
- পল্লিসাহিত্য — মুহম্মদ শহীদুল্লাহ
- উদয়ন ও পরিশ্রম — মোহাম্মদ লুৎফর রহমান
- জীবনে শিল্পের স্থান — এস ওয়াজেদ আলী
- মানুষ মুহম্মদ (সা.) — মোহাম্মদ ওয়াজেদ আলী
- উপেক্ষিত শক্তির উদ্বোধন — কাজী নজরুল ইসলাম
- শিক্ষা ও মনুষ্যত্ব — মোতাহের হোসেন চৌধুরী
- স্বাধীনতা আমার স্বাধীনতা — মমতাজউদ্দীন আহমদ
- আমাদের সংস্কৃতি — আনিসুজ্জামান
- বাংলা শব্দ — হুমায়ুন আজাদ
উল্লেখযোগ্য কবিতাসমূহ—
- বন্দনা — শাহ মুহম্মদ সগীর
- হামদ — আলাওল
- বর্ণালী — আবদুল হাকিম
- কপোতাক্ষ নদ — মাইকেল মধুসূদন দত্ত
- জীবন-সঙ্গীত — হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- প্রাণ — রবীন্দ্রনাথ ঠাকুর
- দুই-আবিষ্কার — রবীন্দ্রনাথ ঠাকুর
- অবাক পৃথিবী — যতীন্দ্রমোহন বাগচী
- বরনার গান — সত্যেন্দ্রনাথ দত্ত
- মানুষ — কাজী নজরুল ইসলাম
- উত্তর ফাল্গুন — কাজী নজরুল ইসলাম
- সেইদিন এই মাঠ — জীবনানন্দ দাশ
- আমার দেশ — সুফিয়া কামাল
- বৃষ্টি — ফররুখ আহমদ
- পোস্টার — আবুল হোসেন
- রানার — সুকান্ত ভট্টাচার্য
- মিছিল — রফিক আজাদ
SSC Bangla 1st Paper Book PDF Download or Online Read From NCTB
নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো ৷ আজকে তোমাদের জন্য নবম দশম শ্রেণির বাংলা সাহিত্য বই এর পিডিএফ নিয়ে আসলাম ৷ তোমরা অনেকেই অনলাইনে বইটির পিডিএফ খোঁজে থাকো ৷ তাই তোমাদের পড়ার সুবিধার্থে আমি বইটির পিডিএফ শেয়ার করলাম ৷ আশাকরি বইটি পেয়ে উপকৃত হবে এবং এরকম নতুন নতুন বই পেতে প্রতিদিন আমাদের সাইটটি ভিজিট করুন ৷
বাংলা সাহিত্য
বাংলা সাহিত্যের ইতিহাস হাজার বছরেরও বেশি সময়ের ঐতিহ্যসমৃদ্ধ বিস্তীর্ণ জনপদের বিচিত্র জনগোষ্ঠীর সুখদুঃখ আনন্দবেদনা নিয়ে রচিত এক বর্ণাঢ্য সাহিত্যসৃষ্টির ইতিহাস । বাংলা ভাষাভাষী বিভিন্ন এলাকার অধিবাসীদের আদিপুরুষেরা কবে বাংলা ভাষায় প্রথম কথা বলা শুরু করেছিল তার সঠিক দিনক্ষণ নির্ধারণ করা সম্ভব হয় নি । অনুমানের ওপর নির্ভরশীল হয়ে পণ্ডিতেরা ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন । কিন্তু বাংলা সাহিত্যের উদ্ভবকাল সম্পর্কে মতবিরোধ থাকলেও মোটামুটি সপ্তম শতক থেকে তার বিকাশ শুরু হয়েছে বলে ধারণা করা হয় ।
বৌদ্ধ সাধুসন্ন্যাসীদের হাতে রচিত চর্যাপদ থেকে বাংলা সাহিত্যের যে শুভসূচনা হয়েছিল তা কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিবর্তিত , সমৃদ্ধ ও সম্প্রসারিত হয়ে আজ বিশ্বের শ্রেষ্ঠ সাহিত্যের অন্যতম বলে মর্যাদার আসনে অধিষ্ঠিত । বাংলা সাহিত্য বিচিত্র মানুষের হৃদয়ানুভূতির সমৃদ্ধ ফসল । ‘ বাংলা সাহিত্যের ইতিহাস বিশুদ্ধ বাঙালি জীবন – ঐতিহ্যের ধারক , বাহক এবং পরিচায়ক । ‘ একটি বিশেষ ভৌগোলিক সীমারেখার মধ্যে এই জনগোষ্ঠীর উদ্ভব ঘটলেও রাজনৈতিক পটভূমিকায় সে সীমানার যুগে যুগে অনেক পরিবর্তন ঘটেছে । একই রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে সে জনমানব বরাবর সীমাবদ্ধ থাকে নি । তাই বাংলা ভাষাভাষী অঞ্চল আজ বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়ে আছে । সেই সঙ্গে বৈচিত্র্য এসেছে জনগণের মধ্যে ।
বিচিত্র বর্ণ , আকার আর আচরণের মানুষ বাংলা সাহিত্যে তাদের আনন্দবেদনার গান গেয়েছে । সে সব মানুষের ধর্মে ছিল ভিন্নতা , বৈচিত্র্য ছিল তাদের সংস্কৃতিতে । বাংলা সাহিত্যে এই বৈচিত্র্যের স্বাক্ষর বিদ্যমান । বাংলা ভাষাও সব যুগে একই বৈশিষ্ট্য ধারণ করে নি । যুগে যুগে ভাষার বিবর্তন ঘটেছে , সে বিবর্তনের ফল আজকের রূপ । বাংলা লিপিতেও এসেছে সংস্কারের ছোঁয়া । হাতে লেখা বইয়ের যুগ শেষ হয়েছে অনেক আগেই । ছাপাখানার প্রচলন সাহিত্যসৃষ্টিকে করেছে ত্বরান্বিত । আর আজকের সর্বাধুনিক কম্পিউটার প্রযুক্তি মুদ্রণসৌকর্যে বাংলা সাহিত্যকে নিয়ে এসেছে এক সৌন্দর্যময় গতিশীল জগতে ।
বাংলা সাহিত্যের ইতিহাসকে যথাযথ জানতে ও বুঝতে হলে বাংলা ভাষাভাষী ভূখণ্ডের সমসাময়িক পরিস্থিতি সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে । নইলে বিচ্ছিন্নভাবে সাহিত্যের গতিপ্রকৃতি গভীরভাবে উপলব্ধি করা সম্ভবপর হবে না । রাজনৈতিক – অর্থনৈতিক অবস্থা , ধর্ম – সাংস্কৃতিক আন্দোলন ইত্যাদির সঙ্গে সাহিত্যের সম্পৃক্ততা রয়েছে । ড . আনিসুজ্জামানের মতে , ‘ বাংলার সমাজ ও সংস্কৃতির সর্বতোমুখী বিকাশের সঙ্গে , বাঙালির সৃজনশীলতার ক্রমবিকাশের পটে , সাহিত্যের গতিপ্রকৃতি লক্ষ করতে পারলে বাঙালির জীবন ও চিন্তাধারার সঙ্গে তার মর্মগত যোগ উপলব্ধি করতে পারব । ‘ তাই বাংলা সাহিত্যকে জানতে হলে দেশ জাতি ধর্ম সংস্কৃতি ভাষা লিপি — এ সবকিছুর সঙ্গেই পরিচিত থাকা দরকার ।
Link: SSC গণিত গাইড pdf
Download Now bangla sahitto 9-10 pdf book
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

