নবম দশম শ্রেণির সাধারণ বিজ্ঞান বই PDF প্রয়োজন হতে পারে অনেকেরই ৷ অনেক সময় সাধারণ বিজ্ঞান বই হাতের কাছে থাকে না, তখন তৎক্ষনাৎ কোনো তথ্যের প্রয়োজন অথবা পড়ার থাকলে পিডিএফ কাজে লাগে ৷ শুধু SSC শিক্ষার্থী ছাড়াও বইটি লাগতে পারে স্কুল শিক্ষকের, কোচিং সেন্টারে, একজন টিউটরের অথবা ভর্তি পরিক্ষা, চাকুরি পরিক্ষার্থীদের ৷
বিজ্ঞান (নবম ও দশম শ্রেণি) বইটি এনসিটিবি কর্তৃক অনুমোদিত নবম দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সরকারি পাঠ্যবই। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছাড়াও অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা সমানভাবে বিজ্ঞান সম্পর্কে ধারণা পেতে বইটি সেভাবে সাজানো হয়েছে ৷ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রকাশিত ২০২৬ শিক্ষাবর্ষের পরিমার্জিত সর্বশেষ সংস্করণ ৯ম-১০ম শ্রেণির বিজ্ঞান বই ৷ বইটিতে বাস্তব জীবনে বিজ্ঞানের প্রয়োগ, ব্যবহারভিত্তিক ভাবে সাজানো হয়েছে যেন একজন স্টুডেন্ট আনন্দের সাথে বইটি পড়ে ৷
বই বিবরণ
- বইয়ের নামঃ বিজ্ঞান ৷
- শ্রেণিঃ নবম ও দশম শ্রেণি ৷
- বিষয়ঃ সাধারণ বিজ্ঞান ৷
- শিক্ষাবর্ষঃ ২০২৬ ৷
- প্রকাশকঃ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)
- সর্বশেষ পরিমার্জিত সংস্করণঃ অক্টোবর, ২০২৫
- ক্যাটাগরিঃ SSC
অধ্যায়সমূহ (সূচিপত্র)

- ১. উন্নততর জীবনধারা
- ২. জীবনের জন্য পানি
- ৩. হৃদয়ের যত কথা এবং অন্যান্য
- ৪. নবজীবনের সূচনা
- ৫. দেখতে হলে আলো চাই
- ৬. পলিমার
- ৭. অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার
- ৮. আমাদের সম্পদ
- ৯. দুর্যোগের সাথে বসবাস
- ১০. এসো বলকে জানি
- ১১. প্রাত্যহিক জীবনে তড়িৎ
এসএসসি সাধারণ বিজ্ঞান বইটি মোট ১১টি অধ্যায়ে সাজানো হয়েছে ৷ বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়েছে বইটিতে। মানবজীবন, পরিবেশ, পানি, স্বাস্থ্য, রাসায়নিক পদার্থ, দুর্যোগ ব্যবস্থাপনা, বিদ্যুৎ, খাদ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বাস্তবধর্মী বিষয় আলোচনা করা হয়েছে।
প্রতিটি অধ্যায়ে রয়েছে ব্যাখ্যামূলক পাঠ, চিত্র, পর্যবেক্ষণমূলক কাজ এবং অনুশীলনী, যা শিক্ষার্থীরা আরও সহজে বিষয়গুলো আয়ত্ত্বে আনতে পারে।
নবম দশম শ্রেণির সাধারণ বিজ্ঞান বই PDF (SSC General Science Book)
বর্তমান পৃথিবীতে বিজ্ঞান ছাড়া আধুনিক জীবন কল্পনা করা যায় না। স্বাস্থ্যসেবা, যোগাযোগ, কৃষি, পরিবেশ সংরক্ষণ, বিদ্যুৎ এবং প্রযুক্তি—সব ক্ষেত্রেই বিজ্ঞানের ভূমিকা অপরিসীম। সাধারণ বিজ্ঞান বই নবম দশম শ্রেণি পিডিএফ লাগবে, নিচে নবম দশম শ্রেণির সাধারণ বিজ্ঞান বই PDF ডাউনলোড অথবা অনলাইনে পড়ার অফিসিয়াল লিংক দেওয়া হয়েছে ৷ আপনারা চাইলে বইটি ডাউনলোড করে অফলাইনে পড়তে পারেন অথবা অনলাইনে পড়তে পারেন ৷ বাংলা ও ইংলিশ দুটি ভার্সনেই রয়েছে ৷
