ঠিক সন্ধ্যে নামার পরে বই পিডিএফ — রিভিউ | নাবিলা তাসনিম

5/5 - (1 vote)

ঠিক সন্ধ্যে নামার পরে বই পিডিএফ অনেক পাঠক প্রিয় অনলাইনে খুজে থাকেন, আমি বলবো নাবিলা তাসনিম আপুর লেখা বইটি একবার হলেও পড়ে দেখুন ৷ দিনের আলো যখন শেষ হয়ে যখন গোধূলির আভা মিলিয়ে যায়, ঠিক তখনই মানুষের মনের লুকানো বিষাদগুলো ডানা মেলতে শুরু করে। লেখিকা নাবিলা তাসনিম এর প্রথম কাব্যগ্রন্থ ‘ঠিক সন্ধ্যা নামার পরে’ মূলত সেই মুহূর্তগুলোকে ধারণ করে।

নাবিলা তাসনিম একজন তরুণ লেখিকা, যিনি মূলত মানুষের না বলা অনুভূতি, মন খারাপ, অভিমান আর ভালোবাসার ছোট ছোট দিকগুলো নিয়েই লিখতে পছন্দ করেন। তার লেখাগুলো পড়লে কেমন জানি খুব কাছের মনে হয়।

বইটি কয়েকবার পড়া হয়েছে ৷ পড়তে পড়তে মনে হয়েছে লেখিকা যেন আমার মনের অব্যক্ত কথাগুলোই পাতায় পাতায় সাজিয়ে রেখেছেন। যেন বইটির একেকটা কবিতা একেকটা অনুভূতির প্রতিচ্ছবি! মন-খারাপ, অভিমান, আত্মচিৎকার, প্রেম-ভালোবাসা আর স্মৃতির অতল গহ্বরে হারিয়ে যাওয়া কি দারুণভাবে এখানে ফুটে উঠেছে।

ঠিক সন্ধ্যে নামার পরে বই পিডিএফ — রিভিউ | নাবিলা তাসনিম

ঠিক সন্ধ্যে নামার পরে বই বিবরণ

  • বইয়ের নামঃ ঠিক সন্ধ্যে নামার পরে
  • লেখকঃ নাবিলা তাসনিম ৷
  • প্রকাশনীঃ গ্রন্থরাজ্য ৷
  • পেইজ সংখ্যাঃ ১২৮টি ৷
  • ক্যাটাগরিঃ বাংলা কবিতা বই ৷

ঠিক সন্ধ্যে নামার পরে বইটির মাধ্যমে অনেক পাঠকের কাছেই পরিচিতি পেয়েছেন নাবিলা তাসনিম। বিশেষ করে তরুণ পাঠকদের মধ্যে তার লেখার প্রতি আলাদা একটা আগ্রহ দেখা যায়। সহজ, ঝরঝরে আর অনুভূতিপূর্ণ লেখার কারণেই তার বই পড়তে অনেকেরই ভালো লাগে।

রিভিউ

ঠিক সন্ধ্যে নামার পরে বই সাম্প্রতিক সময়ের সেই ধরনের কাব্যগ্রন্থ, যেটা পড়তে গিয়ে অনেকেই নিজের ভেতরের চাপা অনুভূতিগুলোর সাথে মিল খুঁজে পান। নাবিলা তাসনিমের লেখা এই বইটিতে প্রেম, অভিমান, একাকীত্ব, অপেক্ষা আর মনখারাপ—সবকিছু খুব চমৎকারভাবে প্রকাশ পেয়েছে ৷

নাবিলা তাসনিম নিজেকে খুব বেশি কথার মানুষ বলে মনে করেন না। চুপচাপ থাকতে আর নিজের ভাবনার জগতে ডুবে থাকতেই যেন তার বেশি স্বস্তি। সেই ভাবনা থেকেই জন্ম নিয়েছে ঠিক সন্ধ্যে নামার পরে বইটির লেখাগুলো। এখানে শুধু কল্পনা না, বাস্তব জীবনের নানা অনুভূতিও মিশে আছে।

মানুষের মন খারাপ, অভিমান, না বলা কথা, একাকীত্ব কিংবা ছোট ছোট ভালোবাসার অনুভূতি—এসব বিষয়ই বইটিতে বারবার উঠে এসেছে। লেখিকা আগে নিজের অনুভূতি থেকে লিখলেও, এখন অন্যের নীরব কষ্টও তাকে লিখতে টানে। তাই বইয়ের অনেক লেখাতেই এমন কিছু অনুভূতি পাওয়া যায়, যেগুলোর সাথে পাঠক খুব সহজেই নিজের জীবনের মিল খুঁজে নিতে পারেন।

বইটিতে কবিতার পাশাপাশি রয়েছে হৃদয়ে দাগ কাঁটা কিছু কথোপকথন আর মায়াময় একটি চিঠি। আর আঞ্চলিক ভাষায় লিখা কবিতা দুটো, ওগুলো আমার ভীষণ ভালো লেগেছে। একদম আপন আপন। লেখিকার লেখনীও বেশ ঝরঝরে এবং সাবলীল। কবিতার শব্দবুননে কোনো ধরণের কৃত্রিমতা নেই। সবমিলিয়ে, বইটা আমার কাছে দারুণ লেগেছে। পড়া শেষ হলেও এর রেশ বেশ অনেকক্ষণ ধরে মনে থেকে যায়।

পাঠকের উদ্দেশ্যে কিছু কথা

এই রিভিউটি শুধুমাত্র বইটি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দেওয়ার উদ্দেশ্যে লেখা। একটি পূর্ণাঙ্গ বই পড়ার আনন্দ ও গভীরতা কখনোই একটি রিভিউ দিয়ে পুরোপুরি বোঝানো সম্ভব নয়। তাই অনুরোধ থাকবে—রিভিউ পড়ে সীমাবদ্ধ না থেকে পুরো বইটি পড়ে দেখুন। এছাড়া, এখানে অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে; ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

বইটি বিশেষভাবে কাদের জন্য উপযোগী?

  • যারা মন খারাপের কবিতা পড়তে ভালোবাসেন
  • প্রেম, অভিমান আর অপেক্ষার অনুভূতি নিয়ে লেখা খোঁজেন
  • ছোট ছোট আবেগী বাংলা লেখা পছন্দ করেন
  • রাত জেগে বই পড়ার অভ্যাস আছে যাদের
  • বাংলা কাব্যগ্রন্থ ও অনুভূতির বই সংগ্রহ করেন
  • বাস্তব আর কল্পনার মাঝামাঝি ধরনের লেখা ভালো লাগে যাদের
  • তরুণ পাঠক, বিশেষ করে কলেজ-ভার্সিটির শিক্ষার্থীদের কাছে বইটি বেশি আপন লাগতে পারে
  • যারা নিজের না বলা কথাগুলো বইয়ের পাতায় খুঁজে পেতে চান

বইয়ের কিছু পছন্দের লাইন —

মানুষ সহজে পায় যারে,
যত্ন না করে ফেলে রাখে তারে।

জানো তো, ভালোবাসার পরে ঘৃণা চলে এলে, ফের তাকে আর ভালোবাসা যায় না।

তুমি অভ্যেস নও যে গোঁজামিল থাকবে।
তুমি হলে আমার প্রার্থনা।
যাকে এক চুল পরিমাণ অনীহা করার সাধ্য
আমার হাতে থাকে না।

আচ্ছা!
শরীরের রোগ সে নাহয় ওষুধে সারবে।
কিন্তু মনের রোগটাকে কী করে সারাই, বলো তো?

আমি হাঁপিয়ে গেছি।
পালাতে চাই দূরে কোথাও। অনেক দূরে…
যতটা দূরে গেলে পিছু চিনে দুঃখরা আমার কাছে পৌঁছাতে না পারে। যতটা দূরে গেলে পিছুটান বলে
আর কোনো শব্দ আমায় তাড়া না করে।

প্রেমিকরা সিগারেট ভালোবাসে।।
কিন্তু শেষটান শেষে তাকে আর বুক-পকেটের প্যাকেটে রাখে না।
ছুড়ে ফেলে। যেমন করে ছুড়ে ফেলে একজন অপ্রেমিকাকে!

মানুষ স্মৃতি জমাতে ভালোবাসে।
আমিও বাসি।
কিন্তু এত এত মনখারাপী,
যন্ত্রণাদায়ক স্মৃতি নিয়ে একটা মানুষ কীভাবে বাঁচে?

ঠিক সন্ধ্যে নামার পরে বই পিডিএফ (হার্ডকপিসহ) | নাবিলা তাসনিম বই

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram

প্রয়োজনে শেয়ার করুনঃ