মেহফিল এ ওয়াসিক মির্জা গালিব PDF — বই রিভিউ ও হার্ডকপি

5/5 - (1 vote)

মেহফিল এ ওয়াসিক মির্জা গালিব এর শায়েরী নিয়ে লেখা চমৎকার একটি বই ৷ লেখক জাহিদ হাসান ওয়াসিক তার সাবলীল ভাষা ও হৃদয়ছোঁয়া অনুভূতির মাধ্যমে বইটিকে করে তুলেছেন বিশেষ আকর্ষণীয়। “মেফিল-এ-ওয়াসিক” বইটি মূলত হৃদয়ের অনুভূতি, আধ্যাত্মিকতা এবং মানবিক আবেগের এক সুন্দর সংকলন। মির্জা গালিব এর উক্তি জন্য বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয় ৷ অনেক পাঠক মেহফিল এ ওয়াসিক বই পিডিএফ খুজে থাকেন ৷ আমি বলবো একবার হলেও বইটি পড়া উচিৎ ৷ পাঠক প্রেমিরা মির্জা গালিবের এই ছয়টি বই পড়তে পারেন ৷

বইটিতে গজল, কবিতা ও সাহিত্যিক ভাবনার মাধ্যমে মানুষের অন্তরের গভীর অনুভূতিগুলো খুব সুন্দরভাবে প্রকাশ করা হয়েছে। ভাষা সহজ হলেও এর ভাব গভীর; যা পাঠককে চিন্তা করতে শেখায় এবং নিজের অনুভূতির সাথে মিল খুঁজে নিতে সাহায্য করে।

মেহফিল এ ওয়াসিক মির্জা গালিব PDF বই | জাহিদ হাসান ওয়াসিক

বই বিবরণ

  • বইয়ের নামঃ মেহফিল এ ওয়াসিক
  • লেখকঃ জাহিদ হাসান ওয়াসিক ৷
  • প্রকাশনীঃ বই অঙ্গন প্রকাশন ৷
  • প্রকাশকালঃ ২০২৫ সাল ৷
  • পেইজ সংখ্যাঃ ১২৮ টি ৷
  • ক্যাটাগরিঃ অনুবাদ কবিতা বই ৷

রিভিউ

মেহফিল এ ওয়াসিক মির্জা গালিব বইটি মূলত উর্দু শায়েরির সংকলন, যেখানে ভালোবাসা, আবেগ, জীবনবোধ এবং মানবিক অনুভূতির বিভিন্ন দিক সুন্দরভাবে ফুটে উঠেছে। প্রতিটি শায়েরির মধ্যে এক ধরনের গভীরতা আছে, যা পাঠককে ভাবতে বাধ্য করে এবং নিজের অনুভূতির সাথে মিল খুঁজে পেতে সাহায্য করে।

এখানে মির্জা গালিব, মীর তকী মীর, দাগ দেহলভি, আল্লামা ইকবাল, ফয়েজ আহমেদ ফয়েজ, আহমেদ ফারায—এমন অসংখ্য কিংবদন্তি শায়ারের লেখা একসাথে পাওয়া যায়। এত বড় বড় কবিদের অনুভূতি, চিন্তা আর দর্শন এক জায়গায় পাওয়া—একজন পাঠকের জন্য নিঃসন্দেহে বিশেষ কিছু। একজন পাঠক যখন এত বড় সম্মানিত কবিদের লেখা একসাথে এক বইয়ে পায় তখন তার আনন্দটা সত্যিই কল্পনা করা যায়।

অনুবাদক জাহিদ হাসান ওয়াসিক এই সব শায়ারিগুলো বাংলায় এমন সুন্দরভাবে তুলে দিয়েছেন যে, পড়তে পড়তে মনে হয় উর্দুর সেই মায়া আর আবেগ একদম হারায়নি। এত বড় কবিদের লেখা একসাথে পাওয়া, আবার বাংলায় এত সুন্দরভাবে এটাই (মেহফিলে এ ওয়াসিক)। পাঠক হিসেবে আপনি সত্যিই অনেক আনন্দিত হবেন।

ব্যক্তিগতভাবে বইটির সব অংশই ভালো লেগেছে। কোনো নির্দিষ্ট অংশ আলাদা করে বলার মতো নয়-পুরো বইটাই একটি সুন্দর অভিজ্ঞতা। লেখকের লেখনশৈলী সহজ হলেও গভীর, যা পড়তে গিয়ে এক ধরনের মুগ্ধতা তৈরি করে।

পাঠকের উদ্দেশ্যে কিছু কথা

এই রিভিউটি শুধুমাত্র বইটি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দেওয়ার উদ্দেশ্যে লেখা। একটি পূর্ণাঙ্গ বই পড়ার আনন্দ ও গভীরতা কখনোই একটি রিভিউ দিয়ে পুরোপুরি বোঝানো সম্ভব নয়। তাই অনুরোধ থাকবে—রিভিউ পড়ে সীমাবদ্ধ না থেকে পুরো বইটি পড়ে দেখুন। এছাড়া, এখানে অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে; ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

কেন পড়বেন মেহফিল এ ওয়াসিক?

বাংলাদেশে অনেক পাঠক প্রেমিক রয়েছেন যারা মির্জা গালিব এর উক্তি, শায়েরি, গজল, কবিতা পছন্দ করে থাকেন তাদের জন্য এই বই চমৎকার হবে আশা করি ৷ এই বইটি সাধারণত কিশোর- কিশোরীদের সকল বয়সের পাঠকদের জন্য উপযোগী। যারা শায়েরি ভালোবাসেন বা নতুন করে উর্দু সাহিত্য উপভোগ করতে চান, তাদের জন্য এটি একটি চমৎকার পচন্দ হতে পারে।

প্রথমত, বইটিতে আপনি একসাথে বহু কিংবদন্তি কবির লেখা পাবেন। যেমন মির্জা গালিব, মীর তকী মীর, আল্লামা ইকবাল, ফয়েজ আহমেদ ফয়েজ—এমন আরও অনেক শায়েরের সৃষ্টি এক মলাটে পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়। যারা উর্দু সাহিত্য ভালোবাসেন বা জানতে চান, তাদের জন্য এই বইটি বেষ্ট চয়েজ।

বিশেষ করে যারা কবিতা, গজল বা হৃদয়ছোঁয়া সাহিত্য পছন্দ করেন, তাদের জন্য বইটি এক অনন্য অভিজ্ঞতা হতে পারে। পড়তে পড়তে মনে হয় যেন একটি সাহিত্যিক মেহফিলে বসে মানুষের অনুভূতি ও জীবনের নানা গল্প শুনছি।

তৃতীয়ত, ভাষার দিক থেকেও বইটি বেশ সহজ ও গ্রহণযোগ্য। অনুবাদগুলো এমনভাবে করা হয়েছে, যাতে নতুন পাঠকরাও সহজেই বুঝতে পারে। একই সাথে মূল উর্দুর আবেগটাও ধরে রাখার চেষ্টা করা হয়েছে, যা সত্যিই প্রশংসনীয়।

মেহফিল এ ওয়াসিক মির্জা গালিব PDF বই | জাহিদ হাসান ওয়াসিক

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। তাছাড়া বইটির হার্ডকপি কোথা থেকে সংগ্রহ করবেন বুঝতে পারছেন না—তাদের জন্যই এই পোস্ট। আমি বলবো, একবার হলেও বইটি পড়া উচিত। পাঠকদের বলবো বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের সেরা বন্ধু এবং নিঃসঙ্গতায় সবচেয়ে ভালো সঙ্গী।

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
প্রয়োজনে শেয়ার করুনঃ