মির্জা গালিবের কবিতা বাংলা সাহিত্যের পাঠকদের কাছে সবসময়ই এক ধরনের আলাদা ভালোবাসা কাজ করে। তাঁর লেখা কবিতাগুলো বাস্তবপ্রেমী অনুভব করারমত, যেখানে প্রেম, অভিমান, বেদনা আর জীবনের আসল দর্শন একসাথে তুলে ধরেছেন। বিশেষ করে তাঁর দুই লাইনের শেরগুলো এতটাই অর্থবহ যে, পাঠক না পড়লে বুজতে পারবেন না। তাই “মির্জা গালিবের কবিতা PDF (বাংলা অনুবাদ)” বা তাঁর বিভিন্ন অনূদিত কবিতা সংকলন নিয়ে পাঠকদের আগ্রহ সবসময়ই বেশি কাজ করে।
বাংলা ভাষায় গালিবের কবিতা বিভিন্ন অনুবাদে পাওয়া যায়, যেখানে বিভিন্ন অনুবাদক ও সম্পাদক তাঁর ভাবনাগুলোকে বিভিন্ন মনোভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। কেউ তাঁর প্রেম ও বেদনার দিক তুলে ধরেছেন, কেউ আবার দর্শন আর জীবনবোধকে গুরুত্ব দিয়েছেন। ফলে পাঠক এক জায়গায় বসেই গালিবের ভিন্ন ভিন্ন রূপ দেখতে পান। নিচে কিছু জনপ্রিয় “মির্জা গালিবের কবিতা” সংকলন তুলে ধরা হলো—
মির্জা গালিবের কবিতা অনুবাদ (বিভিন্ন অনুবাদক ও প্রকাশনী)
( আপনার পছন্দ মত যেকোনো একটি বই পড়ুন, আশা করি আপনিও মির্জা গালিবের কবিতার প্রেমে পড়ে যাবেন )
আরও পড়ুনঃ মির্জা গালিবের মহব্বত কি শায়েরি পিডিএফ (বাংলা অনুবাদ কবিতা)
1. গালিবের কবিতা (অনুবাদক অরণ্য আপন)
গালিবের কবিতা বইটি মূলত বিশ্ববিখ্যাত উর্দু-ফারসি কবি মির্জা গালিব-এর নির্বাচিত কবিতার একটি বাংলা অনুবাদ সংকলন। এই বইটির অনুবাদক অরণ্য আপন এবং প্রকাশ করেছে শব্দকথা প্রকাশন। এখানে গালিবের মোট ১৩৮টি কবিতা সংকলিত হয়েছে, যা তাঁর জীবন, ভাবনা ও সময়ের বাস্তব চিত্র সুন্দরভাবে তুলে ধরেছেন ৷
গালিব ছিলেন অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও ব্যতিক্রমী ব্যক্তিত্বের কবি, তাঁর কবিতায় প্রেম, বেদনা, দর্শন এবং জীবনের গুরুত্বপূর্ণ মূহর্তগুলোর অনুভূতি একসাথে তুলে ধরেছেন । বিশেষ করে মোগল সাম্রাজ্যের পতনের মতো ঐতিহাসিক ঘটনাও তাঁর লেখায় স্থান পেয়েছে ৷ (গালিবের কবিতা পিডিএফ ও হার্ডকপি নিচে দেখুন)
2. গালিবের কবিতা (অনুবাদক শক্তি চট্টোপাধ্যায়, আয়ান রশীদ)

গালিবের কবিতা বইটি বিশ্বখ্যাত কবি মির্জা গালিব-এর নির্বাচিত কবিতার আরেকটি বাংলা অনুবাদ সংকলন, যেখানে অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায় ও আয়ান রশীদ এবং বইটি প্রকাশ করেছে চারুলিপি প্রকাশন। এই নতুন সংস্করণটি তুলনামূলকভাবে ছোট (প্রায় ৯৬ পৃষ্ঠা), কিন্তু বইটির প্রতিটি কবিতা গালিবের গভীর চিন্তা, প্রেম, বেদনা ও জীবনের দার্শনিক দিকগুলো অত্যন্ত সংক্ষেপে এবং সুন্দরভাবে তুলে ধরা হয়েছে ৷ (বইটি পেতে নিচে দেখুন)
3. শ্রেষ্ঠ কবিতা মির্জা গালিব
শ্রেষ্ঠ কবিতা বইটি বিশ্বখ্যাত কবি মির্জা গালিব-এর নির্বাচিত কবিতার একটি অনুবাদ সংকলন, যা সম্পাদনা করেছেন জ্যোতিভূষণ চাকী ও শঙ্খ ঘোষ এবং প্রকাশ করেছে চারুলিপি প্রকাশন। ২০২৪ সালে প্রকাশিত এই বইটি মূলত গালিবের শ্রেষ্ঠ কবিতাগুলোকে একসাথে তুলে ধরেছে, যেখানে তাঁর প্রেম, বেদনা, আত্মজিজ্ঞাসা এবং গভীর দার্শনিক চিন্তাধারা সুন্দরভাবে ফুটে উঠেছে ৷ (নিচ থেকে বইটি পড়ুন)
4. মির্জা গালিবের রক্তের অশ্রু
মির্জা গালিবের রক্তের অশ্রু বইটি বিশ্ববিখ্যাত কবি মির্জা গালিব-এর নির্বাচিত কবিতার একটি অনন্য বাংলা অনুবাদ সংকলন, যেখানে অনুবাদ করেছেন আনোয়ার হোসেইন মঞ্জু এবং বইটি প্রকাশ করেছে ঐতিহ্য প্রকাশন। ২০২৫ সালে প্রকাশিত এই বইটিতে প্রায় ২৮০ পৃষ্ঠায় দুই লাইনের প্রায় ২০০টি কবিতা সংকলিত হয়েছে, যা গালিবের বাস্তব অনুভূতি, প্রেম, বেদনা ও দার্শনিক মনোভাবকে সংক্ষিপ্ত অথচ গভীরভাবে তুলে ধরেছেন ৷
5. নির্বাচিত কবিতা
নির্বাচিত কবিতা মির্জা গালিবের লেখা এবং অনুবাদক রুদ্র রাইয়ান যা প্রকাশিত হয়েছে মুক্তদেশ প্রকাশন থেকে ৷ ভারতীয় জনপ্রিয় কবি শঙ্খ ঘোষ কর্তৃক সংকলিক মির্জা গালিবের বেশ কিছু কবিতা নিয়ে রচিত এই বইটি ৷ যা ভারতীয় পাঠকের মন জয়ের পাশাপাশি বাংলাদেশের পাঠকের কাছে দারুণ সাড়া ফেলেছে।
6. হৃদয়ে আমার মির্জা গালিব
এই বইটি “হৃদয়ে আমার মির্জা গালিব”—লেখক/অনুবাদক বুলবুল সরওয়ার এবং প্রকাশনা করেছে ঐতিহ্য প্রকাশন। বইটি মূলত মির্জা গালিবের কবিতার অনুবাদভিত্তিক সংকলন, যেখানে উর্দু সাহিত্যের এই মহান কবির ভাবনা, অভিমান আর অনুভূতিগুলো বাংলায় তুলে ধরা হয়েছে।
মির্জা গালিবের কবিতা PDF (বাংলা অনুবাদ) – হার্ডকপিসহ | Mirza Galib Kobita book
Join Telegram Channels
ফ্রি পিডিএফ বইয়ের সমাহার




