রাইটিং থেরাপি বই (প্রশান্ত হৃদয়ের প্রেসক্রিপশন) লিখেছেন শারিন সফি অদ্রিতা, প্রকাশ করেছে ইফফাহ পাবলিকেশন্স। বইটি লেখার মূল উদ্দেশ্য হলো লেখিকা মানবজীবনের দুঃখ হতাশাগ্রস্ত সময়গুলোকে কীভাবে মোকাবিলা করতে হবে, ভালো সময়গুলো থেকে কীভাবে রসদ জোগাড় করতে হবে? বিষয়গুলোর বাস্তবনিষ্ঠ ও আধ্যাত্মিক আলোচনা পেশ করেছেন। মানসিক প্রশান্তি ও আত্মশুদ্ধির খোঁজে যারা আছেন, তাদের জন্য এটি সত্যিই অসাধারণ বই হবে।

বই বিবরণ
- বইয়ের নামঃ রাইটিং থেরাপি ৷
- লেখকঃ শারিন সফি অদ্রিতা ৷
- প্রকাশকঃ ইফফাহ পাবলিকেশন্স ৷
- পেইজ সংখ্যাঃ ২৮৮টি ৷
- দামঃ ৩৩০ টাকা(রকমারি) ৷
- ক্যাটাগরিঃ ইসলামি আত্ম-উন্নয়ন বই ৷
রাইটিং থেরাপি বই রিভিউ
থেরাপি- শব্দটা শুনলেই মনে আসে নিরাময়ের এক প্রক্রিয়া, প্রশান্তি খোঁজার এক প্রচেষ্টা। নানা সমস্যার জন্য রয়েছে নানা ধরনের থেরাপি- যেমন ফিজিওথেরাপি, সাইকোথেরাপি ইত্যাদি। কিন্তু কখনো কি ভেবেছেন, রুহের জন্যও কি কোনো থেরাপি আছে?
আমরা এমন এক আধুনিক যুগে বাস করছি, যেখানে চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত। সামান্য অসুস্থ হলেই চিকিৎসকের দ্বারস্থ হই, নানান ওষুধ ও থেরাপি নিয়ে থাকি। কিন্তু এই আত্মা– যে প্রতিনিয়ত গুনাহ, হতাশা আর লোভে ভারাক্রান্ত হচ্ছে– তার চিকিৎসার কথা কি একবারও ভেবেছি?
যখন রুহ জিকিরবিহীন হয়ে ক্লান্ত, অন্তর যখন শূন্যতার ভারে নুয়ে পড়ে, তখন “রাইটিং থেরাপি” বইটি হতে পারে সেই মরিচাধরা রুহের জন্য এক অনন্য প্রেসক্রিপশন। বইটিতে লেখিকা পাঠকদের জন্য সাতটি অধ্যায় জুড়ে তুলে ধরেছেন সাতটি থেরাপি। আমি মনে করি, যদি শুধুমাত্র এই সাতটি পদ্ধতির ওপর একটু করে আমল করা যায়, তাহলে ইনশা-আল্লাহ একজন পাঠক সহজেই খুঁজে পেতে পারেন আত্মিক ও মানসিক প্রশান্তি।
তাই নিজের জন্য, রুহের প্রশান্তির জন্য বইটি অবশ্যই সংগ্রহযোগ্য।
বইটি এমন ভাবে সাজানো হয়েছে, যেন পাঠক নিজের ভেতরের ব্যথা ও শূন্যতাগুলো নিরাময়ের সঠিক উপায়, কুরআন-সুন্নাহ র আলোকে খুব সহজেই খুঁজে পান।
এই বই কেবল তাত্ত্বিক লেখা নয়, বরং আত্মার গভীরে ছুঁয়ে যাওয়া এক বাস্তব প্রেসক্রিপশন। কেউ যদি অন্তরের অশান্তি থেকে মুক্তি পেয়ে প্রোডাক্টিভ জীবন-যাপন করতে চান, আল্লাহর সান্নিধ্যে শান্তি খুঁজে নিতে চান-তাহলে এই বইটি তাদের হাতে তুলে নেওয়া খুব জরুরি।
লেখিকা এমনভাবে নিজের ভাবনা খুলেছেন যে মনে হয়, উনি হয়তো আমারই মনের কথা লিখেছেন-যে কথাগুলো আমি কাউকে বলিনি। প্রতিটা অধ্যায় যেন মনের ভেতরের ক্লান্তি ধুয়ে দেয়।
সবচেয়ে ভালো লেগেছে, লেখিকার ভাষা খুব সহজ, অথচ ভেতরে গভীরতা আছে। কখনো মনে হয়েছে, উনি বন্ধুর মতো কথা বলছেন; কখনো আবার নিজের ভেতরের “আমিকে” আয়নার সামনে দাঁড় করাচ্ছেন।
পাঠকের জন্য কিছু কথা
এই রিভিউটি শুধুমাত্র বইটি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দেওয়ার উদ্দেশ্যে লেখা। একটি পূর্ণাঙ্গ বই পড়ার আনন্দ, অনুভূতি ও গভীরতা কখনোই একটি রিভিউ দিয়ে পুরোপুরি বোঝানো সম্ভব নয়। তাই অনুরোধ থাকবে—রিভিউ পড়ে সীমাবদ্ধ না থেকে পুরোটা বই পড়ে দেখুন। বই পড়ার প্রকৃত অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। এছাড়া, রিভিউতে ভুল বা অনির্ভুল তথ্য থাকতে পারে; সেই ক্ষেত্রে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
আরও পড়ুনঃ
- বেলা ফুরাবার আগে আরিফ আজাদ পিডিএফ ৷
- নফসের বিরুদ্ধে লড়াই—মাহমুদ বিন নূর ৷
- প্রশান্তির খোঁজে—নোমান আলী খান ৷
রাইটিং থেরাপি বই PDF ডাউনলোড(শারিন সফি অদ্রিতা বই)—Writing Therapy Book
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। তাছাড়া বইটির হার্ডকপি কোথা থেকে সংগ্রহ করবেন বুঝতে পারছেন না—তাদের জন্যই এই পোস্ট। আমি বলবো, একবার হলেও বইটি পড়া উচিত। পাঠকদের বলবো বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের সেরা বন্ধু এবং নিঃসঙ্গতায় সবচেয়ে ভালো সঙ্গী।
Join Telegram Channels
ফ্রি পিডিএফ বইয়ের সমাহার




