পিডিএফ পড়.কম

বেলা ফুরাবার আগে বই PDF — রিভিউ, হার্ডকপি | আরিফ আজাদ

লেখার সাইজA
A
4.7/5 - (39 votes)

বেলা ফুরাবার আগে বই PDF অথবা হার্ডকপি, যেভাবেই পড়ুন না কেন, একবার হলেও প্রত্যেক মুসলিম ব্যক্তির বইটি পড়া উচিৎ ৷ বইটির লেখক আরিফ আজাদ এবং প্রকাশিত হয়েছে সমকালীন প্রকাশন থেকে ৷ বেলা ফুরাবার আগে বইয়ের দাম কত? এবং বইটির হার্ডকপি কোথায় পাবো, সব কিছু জানতে পারবেন এখানে ৷

“বেলা ফুরাবার আগে” একটি আত্মজিজ্ঞাসা ও আত্মউন্নয়নের বই, যেখানে সময়ের মূল্য, মৃত্যু ও পরকালের প্রস্তুতি নিয়ে গভীর আলোচনা করা হয়েছে। লেখক সহজ ভাষায় বাস্তব উদাহরণ ও ইসলামি দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, যা পাঠককে জীবন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে।

মূল থিম:

  • সময়ের সঠিক ব্যবহার
  • মৃত্যুর অনিবার্যতা
  • ইসলামি জীবনধারা
  • আত্মউন্নয়ন ও অনুপ্রেরণা

যারা জীবন নিয়ে নতুনভাবে ভাবতে চান এবং ইসলামি দৃষ্টিকোণ থেকে সময়ের মূল্যায়ন করতে চান, তাদের জন্য এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বই। “বেলা ফুরাবার আগে” কেবল একটি বই নয়, বরং এটি একটি আহ্বান—জীবনকে অর্থবহ করে তোলার জন্য।

বেলা ফুরাবার আগে বই বিবরণ

বইঃবেলা ফুরাবার আগে
লেখকঃআরিফ আজাদ
প্রকাশনীঃসমকালীন প্রকাশন
ফরম্যাটঃপিডিএফ ফাইল-PDF
ক্যাটাগরিঃইসলামি বই: আত্ম উন্নয়ন

বেলা ফুরাবার আগে বই রিভিউ

উমার রাযিয়াল্লাহু আনহুর মতন একজন বিশিষ্ট সাহাবিও অল্প কিছু সময়ের জন্য বিস্মৃত হয়েছিলেন সেদিন । শোকের আতিশয্যে তিনি ভুলতে বসেছিলেন , মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও মৃত্যুবরণ করতে পারেন । একজন নবি , প্রেরিত রাসুল ; আসমানি কিতাবের ধারক – বাহক । জগতে পদচিহ্ন রাখা সর্বশ্রেষ্ঠ মানুষ । এমন মানুষেরও মৃত্যু হতে পারে ? —ভাবনার এমন দোটানায় , বিস্মৃতির এমন ঘোরে নিমজ্জিত ছিলেন উমার রাযিয়াল্লাহু আনহু ।

আবু বকর রাযিয়াল্লাহু আনহুর মুখ থেকে কুরআনের একটি আয়াত শুনেই সেদিন তার এই ঘোর ভাঙল । বুঝতে পারলেন , অতি শোকে এক মহাসত্য , এক মহাবাস্তবতা থেকে বিচ্যুত হয়েছেন তিনি । এমন নয় যে , এই আয়াত এর আগে উমার রাযিয়াল্লাহু আনহু শোনেননি । ইতঃপূর্বে অনেক অনেক বার তিনি এই আয়াত তিলাওয়াত করেছেন । অনেক মানুষকে তিনি এই আয়াত পড়ে শুনিয়েছেন , শিখিয়েছেন । তারপরও তিনি বললেন , ‘ মনে হলো এই আয়াত আমি আজই প্রথম শুনলাম !

আমরা ইয়াকুব আলাইহিস সালামের ঘটনাও স্মরণ করতে পারি । শিশু ইউসুফ ছিলেন পিতা ইয়াকুব আলাইহিস সালামের সবচেয়ে প্রিয় সন্তান । ইউসুফের প্রতি পিতা ইয়াকুব আলাইহিস সালামের এই অবর্ণনীয় ভালোবাসাকে কোনোভাবে মেনে নিতে পারেনি তার অন্য সহোদরেরা । হিংসার বশবর্তী হয়ে , খেলার নাম করে তারা ছোট্ট ইউসুফকে ফেলে দেয় এক অন্ধকার কূপের মধ্যে ।

পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে তারা খুব সুন্দর কাহিনি বললো । তারা বলল যে , ‘ বাবা , খেলার মাঠ থেকে ইউসুফকে বাঘ খেয়ে ফেলেছে ! ’ ইয়াকুব আলাইহিস সালাম জানতেন , তার ছেলেরা তার কাছে এসে মিথ্যে কথা বলছে । তিনি এটাও জানতেন , তারা নিশ্চিত ইউসুফের কোনো ক্ষতি করে বসেছে । এতৎসত্ত্বেও তিনি কোনো প্রতিশোধ গ্রহণ করলেন না । প্রাণাধিক প্রিয় সন্তানকে হারানোর বেদনায় মাথা চাপড়িয়ে অজ্ঞান হয়ে গেলেন না । এমনকি ছেলেদের তিনি কোনো কটু কথা , কোনো হুমকি – ধমকি পর্যন্তও দিলেন না ।

বেলা ফুরাবার আগে বই PDF — ( হার্ডকপি) | আরিফ আজাদ

[ বইটির হার্ডকপি এবং পিডিএফ লিংক ]

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram

FAQ

1. বেলা ফুরাবার আগে বইটির লেখক কে?

আরিফ আজাদ

2. বইটি কোন প্রকাশনীর?

সমকালীন প্রকাশন

3. বইটির পেজ সংখ্যা কতটি?

১৯২ টি

4. বইটির দাম কত?

রকমারিতে বইটির দাম ২১৫ টাকা ৷

5. বইটি কত সালে প্রকাশ হয়?

২০২০ সালে৷

সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ