আপনি কি ইসলামের পূর্ণাঙ্গ চিত্র সম্পর্কে জানতে চান? আপনি কি ফাযায়েলে আমল, ফিকহ, আক্বীদা, রাজনীতি বা জিহাদের মতো ইসলামের কোনো একটি দিকের মধ্যে সীমাবদ্ধ না থেকে ইসলামকে সামগ্রিকভাবে বুঝতে চান? আপনি কি জানতে চান, আল্লাহর পথে চলার উদ্দেশ্য, নির্দেশনা ও সৌন্দর্য কী?
আল্লাহর পথে যাত্রা বইটির মূল আলোচনার কেন্দ্র হলো ইসলামের পূর্ণাঙ্গ চিত্রকে একসঙ্গে বোঝার চেষ্টা। লেখক দেখিয়েছেন, ইসলামকে শুধু ফাযায়েলে আমল, ফিকহ, আক্বীদা, রাজনীতি কিংবা জিহাদের কোনো একটি দিক দিয়ে দেখলে ইসলামের সামগ্রিক রূপরেখা আমাদের সামনে স্পষ্ট হয় না। তাই পবিত্র কুরআন ও সহীহ হাদীসের আলোকে ইসলামের সারনির্যাস, আল্লাহর পথে চলার উদ্দেশ্য এবং সেই পথের বিভিন্ন দিককে একসঙ্গে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
আল্লাহর পথে যাত্রা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বই পিডিএফ অনেক পাঠক খুঁজে থাকেন ৷ বইটির হার্ডকপি অর্ডার করতে চাইলে নিচ থেকে অর্ডার করতে পারেন ৷ এরকম আত্মউন্নয়নমূলক বই পিডিএফ পেতে পিডিএফপড়.কম এর পাশেই থাকুন ৷
আরও পড়ুন, মিন্নাতুল বারী আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বই ৷
আল্লাহর পথে যাত্রা বই বিবরণ
- বইঃ আল্লাহর পথে যাত্রা ৷
- লেখকঃ আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক ৷
- প্রকাশনীঃ মাকতাবাতুস সালাফ ৷
- পেইজ সংখ্যাঃ ৪৬৪টি ৷
- ক্যাটাগরিঃ ইসলামি আত্মউন্নয়নমূলক বই ৷
📑 সূচিপত্র
আল্লাহর পথে যাত্রা বই রিভিউ
আল্লাহর পথে যাত্রা বইটি ইসলামের পূর্ণাঙ্গ চিত্রের সন্ধানে লেখা একটি ব্যতিক্রমী বই। আজকের বাস্তবতায় ইসলামকে অনেকেই খণ্ডিতভাবে দেখে। কেউ ফাযায়েলে আমলে সীমাবদ্ধ, কেউ ফিকহে, কেউ আক্বীদা বা রাজনীতিতে নিমগ্ন, আবার কেউ কেবল জিহাদের আলোচনায় ব্যস্ত। ফলে ইসলামের সামগ্রিক চিত্র অনেকের কাছেই অধরাই থেকে যায়। এই খণ্ডিত দৃষ্টিভঙ্গিই বিভ্রান্তি ও মতভেদের জন্ম দেয়। বইটি সেই বিভাজন ভেঙে পাঠকের সামনে তুলে ধরে ইসলামের পরিপূর্ণ রূপরেখা।
আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহর মনোনীত ছিরাতে মুস্তাক্বীম বা সহজ-সরল পথ ইসলাম। ইসলামের অপর নাম জ্ঞান। জ্ঞানার্জন ছাড়া আল্লাহর পথ সম্পর্কে জানা অসম্ভব। আল্লাহর পথে যাত্রা বই-এ পবিত্র কুরআন ও সহীহ হাদীসের সার নির্যাসের আলোকে ইসলামের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মানুষের অন্তর, রূহ, নফস ও শয়তানের শত্রুতাকেন্দ্রিক মানবজীবনের প্রকৃত বাস্তবতা ফুটিয়ে তুলে সেই কেন্দ্রিক কীভাবে আমলগুলো আমাদের উপকার করে তা তুলে ধরা হয়েছে। সংক্ষিপ্ত, সহজবোধ্য ও হৃদয়স্পর্শীভাবে বইটি আল্লাহর পথে চলার সমগ্র নির্দেশনা, উদ্দেশ্য ও সৌন্দর্যের সঙ্গে পরিচিত করানোর চেষ্টা করে।
যারা বইটি পড়েছেন, তাদের একজনের ভাষায়, “যেকোনো মানুষের জীবন দর্শন পরিবর্তন করার মতো একটি বই।” অন্যান্য শায়েখদের লেখার চেয়ে আল্লাহর পথে যাত্রা বইটি তার কাছে বেশ ব্যতিক্রম মনে হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হিসেবে তিনি বইয়ের শেষ পৃষ্ঠায় লেখা দুটি বাক্যের কথা উল্লেখ করেছেন। তাঁর মতে, আমরা সবসময় জাহান্নামের শাস্তি বা ভয়ভীতিকেন্দ্রিক ইসলামকে মানার চেষ্টা করি; কিন্তু এই বইয়ে অন্তর, রূহ, নফস ও শয়তানের শত্রুতাকেন্দ্রিক মানবজীবনের প্রকৃত বাস্তবতা তুলে ধরা হয়েছে। সম্পূর্ণ বইটি পড়লে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে পারে—এমন অনুভূতিও তিনি প্রকাশ করেছেন।
আরও পড়ুন, আহ্বান ড. মিজানুর রহমান আজহারি বই পিডিএফ ৷
আল্লাহর পথে যাত্রা বই PDF | আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

