মর্নিং মেসেজ বই — রিভিউ, হার্ডকপি, পিডিএফ | ইফতেখার সিফাত

5/5 - (1 vote)

মর্নিং মেসেজ বই PDF অথবা হার্ডকপি, যেভাবেই পড়ুন না কেন, একবার হলেও প্রত্যেক মুসলিম ব্যক্তির বইটি পড়া উচিৎ ৷ মর্নিং মেসেজ : ফজরময় জীবনে পরিবর্তনের বার্তা বইটির লেখক ইফতেখার সিফাত এবং প্রকাশিত হয়েছে সিজদাহ পাবলিকেশন থেকে ৷ মর্নিং মেসেজ বইয়ের দাম কত? এবং বইটির হার্ডকপি কোথায় পাবো, সব কিছু জানতে পারবেন এখানে ৷

বইটির মূল বিষয় হলো: ফজরের সময় বা ভোরের গুরুত্ব। কীভাবে শুধুমাত্র ভোের সুন্দর করার মাধ্যমে আমরা আমাদের জীবন সুন্দর করে ফেলতে পারি।

ভোরবেলাটা আমাদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা কেমন কাটছে, তার ওপর নির্ভর করে সারাটা দিন কতটা প্রোডাক্টিভ বা আনন্দময় হবে। ইফতেখার সিফাত-এর ‘মর্নিং মেসেজ’ বইটি ঠিক সেই সকালেই আপনার সঙ্গী হওয়ার মতো একটি চমৎকার বই।

মর্নিং মেসেজ বই — রিভিউ, হার্ডকপি, পিডিএফ | ইফতেখার সিফাত

বই বিবরণ

  • বইয়ের নামঃ মর্নিং মেসেজ : ফজরময় জীবনে পরিবর্তনের বার্তা
  • লেখকঃ ইফতেখার সিফাত ৷
  • প্রকাশনীঃ সিজদাহ পাবলিকেশন ৷
  • প্রকাশ কালঃ ২০২৬ সাল ৷
  • পেইজ সংখ্যাঃ ২২৪ টি ৷
  • দামঃ ২৯১ টাকা(রকমারি হার্ডকপি) ৷
  • ক্যাটাগরিঃ ইসলামি আত্ম-উন্নয়নমূলক বই ৷

বইটিতে মোট ৩০টি আলাদা আলাদা বিষয়ের উপর সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। কীভাবে আপনার সকালটাকে আরও বরকতময়, গোছানো এবং প্রোডাক্টিভ করা যায়—এই বইটি মূলত তারই একটি পূর্ণাঙ্গ দিকনির্দেশনা।

লেখক শুধু তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ থাকেননি; বরং বাস্তবভাবে দেখিয়েছেন কেন ফজরের সময়টা আমাদের জীবনের জন্য এত মূল্যবান একটি নেয়ামত। প্রতিটি অধ্যায় বা সবকের মাধ্যমে পাঠক ধীরে ধীরে নিজেকে পরিবর্তনের অনুপ্রেরণা খুঁজে পাবেন।

আপনি যদি নিজের জীবনে শৃঙ্খলা আনতে চান, চিন্তা-ভাবনাকে আরও উন্নত করতে চান এবং নিজের অর্জনকে এক ধাপ এগিয়ে নিতে চান—তাহলে ‘মর্নিং মেসেজ’ বইটি হতে পারে আপনার প্রতিদিনের অনুপ্রেরণার সঙ্গী।

রিভিউ

“মর্নিং মেসেজ: ফজরময় জীবনে পরিবর্তনের বার্তা” একটি অনুপ্রেরণামূলক বই, যা আমাদেরকে নতুনভাবে ফজরের গুরুত্ব উপলব্ধি করতে শেখায়। বইটির মূল বক্তব্য খুবই সহজ কিন্তু গভীর—দিনের শুরু যদি ফজরের নামাজ, যিকির এবং আল্লাহর স্মরণ দিয়ে হয়, তাহলে পুরো দিনটাই হয়ে উঠতে পারে বরকতময় ও সুশৃঙ্খল।

আজকাল অনেকেই বলেন, “সময়ের মধ্যে আগের মতো বরকত নেই।” কিন্তু সত্যিই কি সময়ের বরকত কমে গেছে? নাকি আমরা নিজেরাই সেই বরকত পাওয়ার মতো জীবনযাপন থেকে দূরে সরে গেছি?

বর্তমান সময়ে আমরা অনেকেই গভীর রাতে ঘুমাতে যাই এবং দেরি করে ঘুম থেকে উঠি। ফলে ফজরের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের জীবন থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। অথচ যদি আমাদের দিনের শুরুই আল্লাহর আদেশ মেনে না হয়, তাহলে সেই দিনে বরকত আশা করাটা কতটা যুক্তিসঙ্গত—সেটা ভাবার বিষয়।

এই বাস্তবতাকে সামনে রেখে সিজদাহ পাবলিকেশন্স নিয়ে এসেছে একটি দারুণ দিকনির্দেশনামূলক বই—“মর্নিং মেসেজ: ফজরময় জীবনে পরিবর্তনের বার্তা”। নামের মধ্যেই যেন পুরো বইটির সারাংশ ফুটে উঠেছে।

বইটিতে ভোরের সময়ের প্রভাব, ওজুর পানির উপকারিতা এবং ফজরের সালাত কীভাবে শারীরিক ও মানসিকভাবে আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে—এসব বিষয় সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি দেখানো হয়েছে, কীভাবে ফজরময় একটি সকাল আমাদের সারাদিনকে প্রভাবিত করে, বরকত ও সাফল্যের পথ তৈরি করে দেয়।

সব মিলিয়ে, আল্লাহ তা’আলার নির্দেশনা ও নবি (সা.)-এর সুন্নাহ অনুযায়ী জীবন গড়ে তুললে তা কীভাবে আমাদের জীবনকে বদলে দিতে পারে—এই বইটি সেই পথটাই গল্প ও বাস্তব উদাহরণের মাধ্যমে তুলে ধরে।

যারা নিজেদের জীবনকে আরও শৃঙ্খলিত, বরকতময় ও অর্থবহ করতে চান, তাদের জন্য এই বইটি হতে পারে প্রতিদিনের এক নির্ভরযোগ্য সঙ্গী।

📖 পাঠকের জন্য কিছু কথা

এই রিভিউটি শুধুমাত্র বইটি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দেওয়ার উদ্দেশ্যে লেখা। একটি পূর্ণাঙ্গ বই পড়ার আনন্দ, অনুভূতি ও গভীরতা কখনোই একটি রিভিউ দিয়ে পুরোপুরি বোঝানো সম্ভব নয়। তাই অনুরোধ থাকবে—রিভিউ পড়ে সীমাবদ্ধ না থেকে পুরোটা বই পড়ে দেখুন। বই পড়ার প্রকৃত অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। এছাড়া, রিভিউতে ভুল বা অনির্ভুল তথ্য থাকতে পারে; সেই ক্ষেত্রে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

মর্নিং মেসেজ বই PDF (হার্ডকপিসহ)— ইফতেখার সিফাত বই

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। তাছাড়া বইটির হার্ডকপি কোথা থেকে সংগ্রহ করবেন বুঝতে পারছেন না—তাদের জন্যই এই পোস্ট। আমি বলবো, একবার হলেও বইটি পড়া উচিত। পাঠকদের বলবো বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের সেরা বন্ধু এবং নিঃসঙ্গতায় সবচেয়ে ভালো সঙ্গী।

Join Telegram Channels

PDFporo
PDFporo Join Now

ফ্রি পিডিএফ বইয়ের সমাহার