বিষাদের আয়ু তিন প্রহর বই — রিভিউ, পিডিএফ ও হার্ডকপি

5/5 - (1 vote)

বিষাদের আয়ু তিন প্রহর বইটির লেখক সবুজ আহম্মদ মুরসালিন এবং প্রকাশিত হয়েছে পুনশ্চ পাবলিকেশন থেকে ৷ সবুজ আহমেদ মুরসালিন তার বইয়ের কবিতার প্রতিটি শব্দের ভেতর দিয়ে বিষাদ, ভালোবাসা আর নীরবতার যে ভাষা তৈরি করেছেন, তা মনকে ছুঁয়ে যায়। একজন পাঠক বইটিজ্ঞনা পড়লে বুজতে পারবেন না লেখকের লেখার গভীরতা ৷ অনেক পাঠক বিষাদের আয়ু তিন প্রহর PDF এবং হার্ডকপি খুজে থাকেন, আশা করি উপকৃত হবেন ৷

বিষাদের আয়ু তিন প্রহর বই PDF (হার্ডকপিসহ) — সবুজ আহম্মদ মুরসালিন

বই বিবরণ

  • বইয়ের নামঃ বিষাদের আয়ু তিন প্রহর
  • লেখকঃ সবুজ আহম্মদ মুরসালিন ৷
  • প্রকাশনীঃ পুনশ্চ পাবলিকেশন ৷
  • প্রকাশঃ ২০২৪ সাল ৷
  • পেইজ সংখ্যাঃ ৮০টি ৷
  • দামঃ ২২৫ টাকা(রকমারি) ৷
  • ক্যাটাগরিঃ বাংলা কবিতা বই ৷

রিভিউ

জীবনে এমন কিছু সময় আসে, যখন চারপাশে সবকিছু ঠিক থাকলেও ভেতরটা অদ্ভুত এক শূন্যতায় ভরে যায়। ঠিক সেই অনুভূতির নামই যেন “বিষাদ”। কিন্তু এই বিষাদ কি চিরস্থায়ী? নাকি এরও একটা নির্দিষ্ট সময় আছে?

বিষাদের আয়ু তিন প্রহর বইটিতে লেখক সবুজ আহম্মদ মুরসালিন খুব সুন্দরভাবে তার প্রতিটি কবিতায় এই প্রশ্নগুলোর উত্তর খুঁজেছেন। তিনি দেখিয়েছেন—বিষাদ শেষ নয়, বরং এটি একটি পথ, যার শেষে আছে প্রশান্তি, উপলব্ধি, আর এক নতুন শুরু।

ভালোবাসা, না-পাওয়া, একাকিত্ব—এই তিনটার মাঝখানে আমরা অনেকেই কখনও না কখনও সময় পার করেছি। এই বইটা সেই সময়ের ইমোশনকে স্পর্শ করবে।

কিছু মানুষ আছে, যারা ভালোবাসে কিন্তু স্থির থাকে না—তারা অনুভূতির গভীরে যায় না, শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়। বাইরে থেকে তারা মুক্ত পাখির মতো মনে হলেও, ভেতরে ভেতরে তারা সবচেয়ে বেশি একা।

আবার কিছু মানুষ আছে, যারা ভালোবাসাকে ধরে রাখে—হয়তো তারা প্রিয় মানুষটাকে পায় না, তবুও সেই অনুভূতিটা বাঁচিয়ে রাখে। তারা বোঝে, ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, বরং হৃদয়ে ধারন করা। শেষ পর্যন্ত, যার হৃদয়ে সত্যিকারের ভালোবাসা থাকে—সে কখনো একা হয় না।

আমি পাঠককে বলবো, লেখকের লেখার গভীরতা বুজতে বইয়ের প্রতিটি কবিতা পড়ুন ৷ আশা করি আপনিও লেখকের প্রেমে পড়ে যাবেন ৷

পাঠকের উদ্দেশ্যে কিছু কথা

এই রিভিউটি শুধুমাত্র বইটি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দেওয়ার উদ্দেশ্যে লেখা। একটি পূর্ণাঙ্গ বই পড়ার আনন্দ ও গভীরতা কখনোই একটি রিভিউ দিয়ে পুরোপুরি বোঝানো সম্ভব নয়। তাই অনুরোধ থাকবে—রিভিউ পড়ে সীমাবদ্ধ না থেকে পুরো বইটি পড়ে দেখুন। এছাড়া, এখানে অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে; ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

বইটি কাদের জন্য?

  • একাকীত্ব বা বিষণ্ণতায় যারা সময় পার করছেন
  • যারা জীবনে কারো প্রেমে পড়েছো এবং না-পাওয়ার অনুভূতি খুব গভীরভাবে অনুভব করেন
  • যারা কবিতা এবং ইমোশনালমূলক লেখা পড়তে ভালোবাসেন
  • তরুণ প্রজন্ম, যারা নিজের ভেতরের প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন
  • এমন কেউ, যে নিজের জন্য একটু “চুপচাপ সময়” খুঁজছেন

বিষাদের আয়ু তিন প্রহর বই PDF (হার্ডকপিসহ) — সবুজ আহম্মদ মুরসালিন

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। তাছাড়া বইটির হার্ডকপি কোথা থেকে সংগ্রহ করবেন বুঝতে পারছেন না—তাদের জন্যই এই পোস্ট। আমি বলবো, একবার হলেও বইটি পড়া উচিত। পাঠকদের বলবো বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের সেরা বন্ধু এবং নিঃসঙ্গতায় সবচেয়ে ভালো সঙ্গী।

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram

প্রয়োজনে শেয়ার করুনঃ