ঘুমের দরজা ঠেলে বই PDF খুঁজছেন? চিন্ময় গুহ লেখা বইটি পড়তে চান, তাহলে সঠিক জায়গায় রয়েছেন ৷ চিন্ময় গুহের লেখা ঘুমের দরজা ঠেলে বইটি ২০১৯ সালে বাংলা ভাষায় ভারতের সম্মানজনক সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করে। ২০১৬ সালে কলকাতার সিগনেট প্রেস থেকে প্রকাশিত বইটির ৬৪টি গদ্যে উঠে এসেছে বাংলা ও বিশ্বসাহিত্যের অসংখ্য সাহিত্যিক, শিল্পী ও মনীষীর কথা।
এক অনন্ত নক্ষত্রবীথির সামনে আমাদের দাঁড় করিয়ে দেন লেখক চিন্ময় গুহ। ঘুমের উতরোল ঢেউ পার হয়ে তিনি নিয়ে যান বিশ্বসাহিত্যের এক আশ্চর্য গ্যালারিতে। সেখানে আছেন শেক্সপিয়র, ভলতেয়ার, তলস্তয়, নীৎশে, বোদল্যের, প্রুস্ত, জীবনানন্দ, বুদ্ধদেব বসু, সত্যজিৎ রায়সহ শিল্পসাহিত্যের অসংখ্য শ্রেষ্ঠ নক্ষত্র। তাঁদের সাহিত্যকর্ম, ব্যক্তিজীবন, জানা-অজানা কাহিনি জানতে বইটি পড়তে পারেন ৷
চিন্ময় গুহ একজন প্রাবন্ধিক, ফরাসিবিদ ও অনুবাদক। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের অধ্যাপক এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পিএইচডি করেছেন।
ফরাসি শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয় তাঁকে ২০১০ ও ২০১৩ সালে দুবার ‘নাইট’ উপাধিতে ভূষিত করে। চারটি ভাষায় তাঁর কুড়িটির বেশি মননশীল গ্রন্থ রয়েছে। সাহিত্য, দর্শন ও সংস্কৃতি নিয়ে তাঁর গভীর জানাশোনা এবং পরিশীলিত লেখনী ঘুমের দরজা ঠেলে বইটিকে দিয়েছে আলাদা পরিচিতি।
ঘুমের দরজা ঠেলে বই বিবরণ
- বইঃ ঘুমের দরজা ঠেলে ৷
- লেখকঃ চিন্ময় গুহ ৷
- প্রকাশনীঃ সিগনেট প্রেস (ভারত) ৷
- ক্যাটাগরিঃ পশ্চিমবঙ্গের বই (প্রবন্ধ) ৷
ঘুমের দরজা ঠেলে বই রিভিউ
ঘুমের দরজা ঠেলে এক অন্যরকম বই। সাহিত্য নিয়ে এত চমৎকার বই খুব অল্পই পড়েছি। চিন্ময় গুহ এমনভাবে বিশ্বসাহিত্যের দরজা খুলে দেন, যেখানে একের পর এক পরিচিত-অপরিচিত লেখক, কবি, শিল্পী ও মনীষীদের দেখা মেলে। তাঁদের সাহিত্যকর্মের পাশাপাশি উঠে আসে ব্যক্তিজীবনের অজানা সব কাহিনি।
এক অনন্ত নক্ষত্রবীথির সামনে আমরা দাঁড়িয়ে। শূন্যে কালপুরুষের তরবারি, চারদিকে অগণিত নক্ষত্র। সেই বিশাল জগৎ থেকে চিন্ময় গুহ পাঠককে নিয়ে যান সাহিত্য, শিল্প, সংগীত, চলচ্চিত্র ও দর্শনের নানা অলিগলিতে। কখনো শেক্সপিয়র, কখনো ভলতেয়ার, টলস্টয় কিংবা বোদলেয়ার। আবার কখনো রবীন্দ্রনাথ, জীবনানন্দ, সত্যজিৎ রায় কিংবা মৃণাল সেন। কত পরিচিত নাম, কত অজানা প্রসঙ্গ!
বাঙালি সাহিত্য ও সংস্কৃতির জগত থেকেও উঠে এসেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, অবনীন্দ্রনাথ, অন্নদাশঙ্কর, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, সত্যজিৎ রায় ও মৃণাল সেনের মতো মহারথীরা।
কখনো পল এল্যুয়ারকে দেখা যায় প্যারিসের ত্যুইলরি বাগানের পাশে বসে কবিতা পড়ে পাতাগুলো বাতাসে উড়িয়ে দিতে। কখনো সাত্রের জীবনের অদ্ভুত অধ্যায় সামনে আসে। আবার কখনো চ্যাপলিনের শৈশব, মার্লোর মৃত্যু কিংবা এজরা পাউন্ডের জীবনের নানা ঘটনা লেখকের বর্ণনায় জীবন্ত হয়ে ওঠে।
এ যেন ইতিহাস খুঁড়ে হারিয়ে যাওয়া মানুষের কণ্ঠস্বর খোঁজা। বিস্মৃত মানুষের জীবনের নানা অধ্যায়কে নতুন করে চিনে নেওয়া।
ঘুমের দরজা ঠেলে বই PDF ডাউনলোড | Ghumer Dorja Thele Book
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

