পিডিএফ পড়.কম

বিপদ যখন নিয়ামত বই PDF — সূচিপত্র, বিষয়বস্তু, হার্ডকপি

লেখার সাইজA
A
Rate this post

বিপদ-আপদকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কীভাবে নিয়ামাত হিসেবে দেখা যায়, তা নিয়ে অসাধারণ একটি বই। কঠিন সময়ে মানসিক স্থিরতা ও ঈমানি শক্তি বজায় রাখার উপায়গুলো খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। অনেক পাঠক বিপদ যখন নিয়ামত বই PDF খুঁজে থাকেন ৷ এরকম ইসলামিক আত্মউন্নয়মূলক বই পেতে ফলো রাখুন পিডিএফপড়.কম

বিপদে ধৈর্য্য ধরা প্রতিটি মুসলিমের জন্য বুদ্ধিমানের কাজ। দোনিয়ায় আছে আর বিপদের সম্মুখীন হয়নি এমন লোক খুঁজে পাওয়া যাবে না। বরং পরিক্ষা করার জন্য আল্লাহ তা’আলা নবী-রসূল, সাহাবী সকলের মাঝেই বিপদ, অভাব-অনটন নির্ধারণ করেছেন। সেই মোকাবিলায় প্রত্যেকেই পাশ করেছেন। তাদের স্থান অবশ্যই জান্নাতের উঁচু স্তরে হবে। বিপদে ধরা, কিভাবে সেখান থেকেই নিয়ামত পাওয়া যায় সেদিক গুলোকে কেন্দ্র করেই বইটি রচনা করা হয়েছে। বইটি পড়ার পর আপনার সত্যিকার অর্থেই ভালোলাগা কাজ করবে।

বই বিবরণ

  • বইয়ের নামঃ বিপদ যখন নিয়ামাত
  • লেখকঃ শাইখ মূসা জিবরীল, উস্তাদ আলি হাম্মুদা ৷
  • প্রকাশনীঃ সন্দীপন প্রকাশন লিমিটেড ৷
  • পেইজ সংখ্যাঃ ৯২টি ৷
  • ক্যাটাগরিঃ ইসলামি আত্ম-উন্নয়নমূলক বই

📑 সূচিপত্র

সূচিপত্র
অনুবাদকের কথা
উসতাদা শাওয়ানা এ. আযীয
জীবন মানেই পরীক্ষা
নিয়তির বিধান
ভরসা রাখুন আল্লাহর ওপর
বিপদ: কখন পরীক্ষা আর কখন শাস্তি?
আমাদের দু-হাতের কামাই
বিপদ যখন নিয়ামাত
বিপদ কামনা করা অনুচিত
বিপদের সময় আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায়
শুধু আল্লাহর কাছেই চাওয়া
শাইখ মূসা জিবরীল
আল্লাহর অনুমতি ছাড়া কিছুই হয় না
তিনি সব জানেন
দুআর শক্তি
উসতাদ আলি হাম্মুদা
সুখানুভূতির শুরু এখানেই
বিষণ্ণতার ১৫টি প্রতিষেধক
ভালো লাগলে বইটি অর্ডার করুন

বিপদ যখন নিয়ামত বই বিষয়বস্তু

জীবনে চলার পথে আমাদেরকে প্রতিনিয়ত নানা বিপদ-আপদের সম্মুখীন হতে হয়। আর দ্বীন পালনের পথটা তো আরও বেশি বিপদসংকুল। বিপদের সময় সালাফদের ঈমান বেড়ে যেত, অথচ আমাদের ঈমান তখন নিভু নিভু হয়ে যায়। অনেকে তো সামান্য বিপদে পড়েই দ্বীন-পালনে বিতৃষ্ণ হয়ে যান, আল্লাহর ওপর তাওয়াক্কুল হারিয়ে ফেলেন, তাকদীরে বিশ্বাসের ভীত হয়ে পড়ে নড়বড়ে।

বিপদ বেশিরভাগ সময়ই আবির্ভূত হয় পরীক্ষারূপে। আমাদের একটু সতর্কতা বিপদরূপী সেই ঘন কালো মেঘকে রহমতের বারিধারায় পরিণত করতে সক্ষম। অন্যদিকে আমাদের সামান্য অসতর্কতার দরুন সেই বিপদ কালবৈশাখীর রূপ ধারণ করতে পারে, ধ্বংস করে দিতে পারে আমাদের দুনিয়া এবং আখিরাত। আর শাস্তিরূপী বিপদের আগমন তো নিঃসন্দেহে আমাদের জন্য নিয়ামাত। কেননা দুনিয়ার সামান্য কষ্টভোগ জাহান্নামের অসহনীয় শাস্তির পরিপূরক হয়ে যায়।

সর্বোপরি, আমাদের সম্পূর্ণ উম্মাহ-ই আজ বিপদের ঘোর অমানিশায় দিন কাটাচ্ছে। সাফল্যের সূর্যোদয় তখনই হবে, যখন আমরা সেই বিপদরূপী অন্ধকারের স্বরূপ অনুধাবন করতে পারব। এ বইয়ে সেই অন্ধকার কাটানোর জন্যে প্রয়োজনীয় কিছু দিনির্দেশনা দেওয়ার প্রয়াস চালানো হয়েছে, যাতে আমরা কঠিনতম বিপদের মুহূর্তেও অবিচল থাকতে পারি।

বিপদের বাস্তবতা, বিপদের পরিচয় ও ফযীলত এবং পরীক্ষার সময় অবিচল থাকার উপায়সমূহ এই বইয়ের প্রধান আলোচ্য-বিষয়। বিপদ এবং দুঃখ-দুর্দশার সময় কীভাবে একজন মুসলমান সঠিক দৃষ্টিভঙ্গি, উত্তম আচরণ এবং দৃঢ় মানসিকতার দ্বারা সবচেয়ে উত্তম পুরস্কার অর্জন করে নিতে পারে, তা কুরআন-সুন্নাহর আলোকে এ বইয়ে আলোচনা করা হয়েছে।

বিপদ যখন নিয়ামত বই PDF ডাউনলোড (হার্ডকপিসহ)

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ