পিডিএফ পড়.কম

এবার ভিন্ন কিছু হোক বই PDF — রিভিউ, হার্ডকপি | আরিফ আজাদ

লেখার সাইজA
A
4.4/5 - (21 votes)

‘এবার ভিন্ন কিছু হোক’ বইটির লেখক আরিফ আজাদ এবং প্রকাশনী সমকালীন প্রকাশন। এটি ‘জীবনের জাগরণ’ সিরিজের দ্বিতীয় বই। ‘বেলা ফুরাবার আগে’ বইটির দ্বিতীয় কিস্তি হিসেবে লেখা এই বইটি উদাসীনতা আর একঘেয়েমিতে কেটে যাওয়া জীবন থেকে জাগরণের কথা বলে। মিথ্যা আর মোহের পথ ছেড়ে দ্বীনের পথে ফেরার জন্য বইটি হতে পারে দারুণ এক টনিক। ‘বেলা ফুরাবার আগে’ বইটি পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করার পর এবার ভিন্ন কিছু হোক নিয়েও লেখক পাঠকের সামনে হাজির হয়েছেন একেবারেই জীবনঘনিষ্ঠভাবে।

আপনি কি কখনো জীবন থেকে পালাতে চান? মাঝে মাঝে কি হাহাকার করে ওঠে মন? সবকিছু থাকার পরও কি জীবনে এক বিশাল শূন্যতা বিরাজ করে? আপনি কি জীবনের এই কঠিন সন্ধিক্ষণে একটা বদল, একটা পরিবর্তন চান? নতুন এক দিনের শুরু কোথা থেকে করবেন—এই প্রশ্নের উত্তর খুঁজছেন? তাহলে ‘এবার ভিন্ন কিছু হোক বই’টি আপনার নিত্যদিনের সঙ্গী হতে পারে।

এবার ভিন্ন কিছু হোক বই PDF অথবা হার্ডকপি, যেভাবেই পড়ুন না কেন, একবার হলেও প্রত্যেক মুসলিম ব্যক্তির বইটি পড়া উচিৎ ৷ বইটির লেখক আরিফ আজাদ এবং প্রকাশিত হয়েছে সমকালীন প্রকাশন থেকে ৷ এবার ভিন্ন কিছু হোক বইয়ের দাম কত? এবং বইটির হার্ডকপি কোথায় পাবো, সব কিছু জানতে পারবেন এখানে ৷

এবার ভিন্ন কিছু হোক বই বিবরণ

বইঃএবার ভিন্ন কিছু হোক
লেখকঃআরিফ আজাদ
প্রকাশনীঃসমকালীন প্রকাশন
ফরম্যাটঃপিডিএফ ফাইল
ক্যাটাগরিঃইসলামি বই: আত্ম-উন্নয়ন

২০২২ সালে সমকালীন প্রকাশন দ্বারা প্রকাশিত আরিফ আজাদ এর নতুন বই এবার ভিন্ন কিছু হোক, যা বেলা ফুরাবার আগে বইয়ের দ্বিতীয় কিস্তি ৷

এবার ভিন্ন কিছু হোক বই রিভিউ

এবার ভিন্ন কিছু হোক আরিফ আজাদের একটি চিন্তাশীল এবং উজ্জীবক রচনা। বইটি সাধারণ জীবনযাত্রার বাইরে গিয়ে নতুন কিছু করার প্রেরণা দেয়। ‘বেলা ফুরাবার আগে’ বইয়ের পরের কিস্তি হিসেবে দুটো বই প্রায় একই ধাঁচে লেখা। তবে এই বইয়ে যুবক বয়সের নানা সমস্যা, উদাসীনতা, মোহ এবং জীবনের পরিবর্তনের বিষয়গুলোকে আরও জীবনঘনিষ্ঠভাবে তুলে ধরা হয়েছে।

বইটিতে সর্বমোট ১৬টি অধ্যায় আছে। প্রতিটি অধ্যায়ে রয়েছে একেকটি সমস্যার সমাধান। সাহাবীদের জীবনের বিভিন্ন ঘটনার রেফারেন্স আমাদের জীবনের সমস্যার সঙ্গে রিলেট করে দেওয়া হয়েছে। দৈনন্দিন জীবনঘনিষ্ঠ বিভিন্ন সমস্যা থেকে উত্তরণের উপায় সহজ-সাবলীল ভাষায় কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করা হয়েছে। ফলে পাঠক নিজের অবস্থাকে কল্পনা করে বইয়ের কথাগুলোকে নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখতে পারেন।

বিশেষ করে হারাম রিলেশন ও মন্দ কাজ থেকে দূরে থেকে জীবনকে সঠিক পথে চালানোর বিষয়ে বইটির আলোচনা গুরুত্বপূর্ণ। ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ অধ্যায়ে দ্বীনের পথে চলতে গিয়ে সামাজিকতার নানা বাধা, একাকিত্ব এবং ত্যাগের কথা উঠে এসেছে। নীড়ে ফেরার জন্য যখন স্রোতের বিপরীতে চলতে হয়, তখন ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ানোর প্রয়োজনীয়তাও উপলব্ধি করা যায়। অসাধারণ কিছু ত্যাগ স্বীকারের গল্পের মাধ্যমে বোঝানো হয়েছে—দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করে আমরা হেরে যাইনি, বরং জিতে গিয়েছি।

আবার ‘ফেসবুক’ ও আসক্তির মতো বিষয়ও বইটির জীবনঘনিষ্ঠ আলোচনায় এসেছে। যারা ফেসবুকের আসক্তি থেকে বেরিয়ে আসতে চায়, তাদের জন্য ‘খোলাঘর পাতা আছে এখানে’ অধ্যায়টি ভীষণভাবে উপকার করবে। সবকিছু মিলিয়ে ‘এবার ভিন্ন কিছু হোক’ বইটি আত্মশুদ্ধি, জাগরণ এবং জীবনের নতুন উপাখ্যান রচনার দিকে পাঠককে ভাবতে সাহায্য করে।

এবার ভিন্ন কিছু হোক বই PDF (হার্ডকপিসহ) | আরিফ আজাদ

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram

You Can Read this Book: প্যারাডক্সিক্যাল সাজিদ পিডিএফ (Direct Drive Link)

FAQ

1. বইটির লেখক কে?

আরিফ আজাদ

2. বইটি কোন প্রকাশনীর?

সমকালীন প্রকাশন

3. বইটি কত সালে প্রকাশিত হয়?

২০২২

4. বইটির দাম কত?

রকমারিতে বইটির দাম ২০৮ টাকা মাত্র ৷

সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ