পিডিএফ পড়.কম

বিশ্ব রাজনীতির ১০০ বছর ১ম ও ২য় খন্ড PDF | তারেক শামসুর রহমান

লেখার সাইজA
A
Rate this post

বিশ্ব রাজনীতির ১০০ বছর ১ম ও ২য় খন্ড PDF অনেক পাঠক খুঁজে থাকেন ৷ বিশ্বরাজনীতি সম্পর্কে জানতে অবশ্যই বইটি পড়তে পারেন ৷ বিংশ শতাব্দীতে বিশ্বরাজনীতির গতিপথ বদলে দিয়েছে অসংখ্য ঘটনা। দুটি বিশ্বযুদ্ধ, উপনিবেশবাদের বিস্তার, সমাজতন্ত্রের উত্থান-পতন, অটোমান সাম্রাজ্যের অবসান—প্রতিটি ঘটনার পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। এসব ঘটনা কীভাবে বিশ্বরাজনীতিতে প্রভাব ফেলেছিল, তা জানতে পড়তে পারেন ড. তারেক শামসুর রেহমানের বিশ্ব রাজনীতির ১০০ বছর বইয়ের প্রথম ও দ্বিতীয় খণ্ড।

বিশ্ব রাজনীতির ১০০ বছর প্রথম খণ্ডে লেখক বিংশ শতাব্দীর গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরেছেন। দুটি বিশ্বযুদ্ধ থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্রের পতন, চীনের সংস্কার কর্মসূচি, মধ্যপ্রাচ্যের সংকট এবং নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা—বিভিন্ন বিষয় নিয়ে রয়েছে বিস্তারিত আলোচনা। বিশ্ব পরিবেশগত সমস্যা, কিয়োটো চুক্তি ও নয়া বিশ্বব্যবস্থার স্বরূপও আলোচনায় স্থান পেয়েছে।

অন্যদিকে, বিশ্ব রাজনীতির ১০০ বছর দ্বিতীয় খণ্ডে রয়েছে প্রথম খণ্ডে আলোচিত বিষয়গুলোর বাইরের গুরুত্বপূর্ণ ঘটনাবলি। উপনিবেশবাদের বিস্তার, আফ্রিকা ও লাতিন আমেরিকার স্বাধীনতা আন্দোলন, চীন বিপ্লব, অটোমান সাম্রাজ্যের পতন, ফিলিস্তিন সংকট এবং ফ্যাসিবাদের বিস্তার নিয়ে লেখক বিস্তারিত আলোচনা করেছেন। পাশাপাশি প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী ইউরোপের রাজনীতি, মহামন্দা ও পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের পতনের ইতিহাসও তুলে ধরেছেন।

দুটি খণ্ড মিলিয়ে বিংশ শতাব্দীর বিশ্বরাজনীতির একটি বিস্তৃত চিত্র পাওয়া যায়। লেখক বিভিন্ন তথ্য, উপাত্ত ও পরিসংখ্যানের সাহায্যে ঘটনাগুলো বিশ্লেষণ করেছেন। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষার্থীদের জন্য বই দুটি একটি রেফারেন্স গ্রন্থ হিসেবে কাজে আসতে পারে। এ ছাড়া বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কিংবা বিশ্বরাজনীতির ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী, এমন পাঠকদের জন্যও বই দুটি প্রাসঙ্গিক।

বিশ্ব রাজনীতির ১০০ বছর বই বিবরণ

  • বইঃ বিশ্বরাজনীতির ১০০ বছর ৷
  • লেখকঃ ড. তারেক শামসুর রেহমান ৷
  • প্রকাশনীঃ শোভা প্রকাশ ৷
  • খন্ড সংখ্যাঃ ১মখন্ড ও ২য়খন্ড ৷
  • ক্যাটাগরিঃ বিশ্ব রাজনৈতিক বই ৷

বিশ্ব রাজনীতির ১০০ বছর ১ম খন্ড

বিশ্ব রাজনীতির ১০০ বছর-এর প্রথম খণ্ডে লেখক ড. তারেক শামসুর রেহমান বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য ঘটনাগুলো তুলে ধরেছেন। এ শতাব্দীতে যেসব ঘটনা বিশ্বরাজনীতিতে আলোড়ন তুলেছিল, সেগুলো নিয়ে রয়েছে বিস্তারিত আলোচনা। দুটি বিশ্বযুদ্ধ থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্রের পতন পর্যন্ত নানা ঘটনা স্থান পেয়েছে এই গ্রন্থে। পাশাপাশি রয়েছে চীনের সমাজতান্ত্রিক আন্দোলন ও সংস্কার কর্মসূচি নিয়ে আলোচনা।

বইটির উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা ও বিশ্ব পরিবেশগত সমস্যা। আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় বিশ্ব বাণিজ্য সংস্থার ভূমিকা, বাণিজ্যজোটের প্রভাব এবং বাংলাদেশের প্রসঙ্গও আলোচনায় এসেছে। অন্যদিকে, বিশ্ব পরিবেশগত সমস্যা অধ্যায়ে রয়েছে কিয়োটো চুক্তি ও বিশ্ব ধরিত্রী সম্মেলনের মতো বিষয়। বাংলাদেশের পরিবেশগত সমস্যা ও জলবায়ু পরিবর্তনের প্রসঙ্গও তুলে ধরা হয়েছে।

এ ছাড়া মধ্যপ্রাচ্যের সংকট, রুশ বিপ্লব, চীনের সংস্কার আন্দোলন এবং ‘সভ্যতার সংকট’ ও নয়া বিশ্বব্যবস্থার স্বরূপ নিয়ে রয়েছে পৃথক আলোচনা। লেখক বিভিন্ন তথ্য, উপাত্ত ও সারণি ব্যবহার করেছেন। ফলে পাঠক বিংশ শতাব্দীর ঘটনাগুলো সম্পর্কে জানার পাশাপাশি সেগুলো বিশ্লেষণ করারও সুযোগ পাবেন। বইটি মূলত ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষার্থীদের জন্য একটি রেফারেন্স গ্রন্থ। তবে বিশ্বরাজনীতির ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী সাধারণ পাঠকরাও এটি থেকে উপকৃত হতে পারেন।

বিশ্ব রাজনীতির ১০০ বছর ২য় খন্ড

বিশ্ব রাজনীতির ১০০ বছর-এর দ্বিতীয় খণ্ডে লেখক ড. তারেক শামসুর রেহমান বিংশ শতাব্দীর আরও কিছু উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আলোচনা করেছেন। প্রথম খণ্ডে যেসব বিষয় বিস্তারিতভাবে আলোচিত হয়নি, সেগুলোই এখানে প্রাধান্য পেয়েছে। মোট ১৫টি অধ্যায়ে উঠে এসেছে উপনিবেশবাদের বিস্তার, বিভিন্ন অঞ্চলের স্বাধীনতা আন্দোলন, চীনের রাজতন্ত্রের অবসান, অটোমান সাম্রাজ্যের পতন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ইউরোপের রাজনীতি।

বইটির প্রথম দুই অধ্যায়ে রয়েছে ইউরোপীয় শক্তিগুলোর উপনিবেশ বিস্তারের প্রেক্ষাপট ও ফলাফল নিয়ে চুলচেরা বিশ্লেষণ। আফ্রিকা ও লাতিন আমেরিকায় উপনিবেশের বিস্তার, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় উপনিবেশ স্থাপন এবং লাতিন আমেরিকার স্বাধীনতা আন্দোলনের ইতিহাসও আলোচনায় এসেছে। পাশাপাশি মার্কিন বহুজাতিক কোম্পানিগুলো কীভাবে নিজেদের ব্যবসায়িক স্বার্থে বিভিন্ন অঞ্চলে প্রভাব বজায় রেখেছিল, সে বিষয়েও তথ্য তুলে ধরা হয়েছে।

এ ছাড়া ১৯১১ সালের চীন বিপ্লব, প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী ইউরোপের রাজনীতি, মহামন্দা, অটোমান সাম্রাজ্যের উত্থান-পতন এবং ফিলিস্তিন সংকট নিয়ে রয়েছে বিস্তারিত আলোচনা। ফ্যাসিবাদের বিস্তার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ইউরোপের রাজনৈতিক পরিবর্তন এবং পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের পতনও বাদ যায়নি। একই সঙ্গে বিশ্বব্যাংক গঠন এবং গ্যাট থেকে বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে।

লেখক প্রতিটি বিষয় বিশ্লেষণে প্রচুর তথ্য, উপাত্ত ও পরিসংখ্যান ব্যবহার করেছেন। ফলে ঘটনাগুলোর পেছনের ইতিহাস, রাজনৈতিক পরিবর্তন এবং সেগুলোর প্রভাব সম্পর্কে জানার সুযোগ রয়েছে। বইটি বিশেষভাবে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষার্থীদের জন্য প্রাসঙ্গিক। পাশাপাশি বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, এমন পাঠকদের জ্ঞান সমৃদ্ধ করতেও এটি সহায়ক হতে পারে।

বইটি কেন পড়বেন?

বিশ্বের রাজনীতি কীভাবে বদলে গেল? কেন দুটি বিশ্বযুদ্ধ সংঘটিত হলো? কীভাবে উপনিবেশের বিস্তার ঘটল, আবার একসময় সেই সাম্রাজ্যগুলোর পতন হলো? সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্রের পতন কিংবা ফিলিস্তিন সংকটের পেছনে কী ইতিহাস রয়েছে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে বিশ্ব রাজনীতির ১০০ বছর বইয়ের প্রথম ও দ্বিতীয় খণ্ড পড়তে পারেন। এখানে বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য ঘটনাগুলো ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে। রয়েছে বিশ্বরাজনীতিতে এসব ঘটনার প্রভাব ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা।

বই দুটিতে শুধু ঘটনার বিবরণই নয়, রয়েছে প্রচুর তথ্য, উপাত্ত ও পরিসংখ্যান। চীনের সংস্কার কর্মসূচি, অটোমান সাম্রাজ্যের পতন, ফ্যাসিবাদের বিস্তার, আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা কিংবা বিশ্ব পরিবেশগত সমস্যা—বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ পাবেন। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষার্থীদের জন্য বই দুটি বেশ কাজে আসবে। পাশাপাশি বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কিংবা বিশ্বরাজনীতির ইতিহাস নিয়ে আগ্রহ রয়েছে, এমন পাঠকদের জ্ঞান সমৃদ্ধ করতেও বই দুটি সহায়ক হবে।

তারেক শামসুর রহমান বই বিশ্ব রাজনীতির ১০০ বছর ১ম ও ২য় খন্ড PDF ডাউনলোড

ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনেক শিক্ষার্থী বইটি খুঁজে থাকেন ৷ এমনকি যারা আন্তর্জাতিক রাজনৈতিক বিষয়ে জানতে চান তারাও পড়তে পারেন ৷ পাশাপাশি বিসিএস পরীক্ষার্থী ও বিশ্বরাজনীতিতে আগ্রহী পাঠকদের জন্যও বই দুটি বেশ গুরুত্বপূর্ণ ৷ যারা বিশ্ব রাজনীতির ১০০ বছর পিডিএফ খুঁজে থাকেন আশা করি উপকারে আসবে ৷

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ