‘প্রিজনার্স অব জিওগ্রাফি’ বইটির লেখক ব্রিটিশ সাংবাদিক টিম মার্শাল। আন্তর্জাতিক রাজনীতি ও ভূকৌশল নিয়ে লেখা এই বইটির বাংলা অনুবাদ করেছেন হাসান মাহবুব। পুঁথি প্রকাশনী থেকে প্রকাশিত অনুবাদটি পড়লে মানচিত্রের সঙ্গে বিশ্বরাজনীতির সম্পর্ক খুটিনাটি বুজতে পারবেন। প্রিজনার্স অব জিওগ্রাফি বাংলা অনুবাদ PDF অনেক পাঠক পড়তে চান এবং খুঁজে থাকেন ৷
রাশিয়া, চীন, অ্যামেরিকার মত পরাশক্তিগুলো কীভাবে তাদের পররাষ্ট্রনীতি ঠিক করে, সেটা যারা সহজ সরল ভাষায় বুঝতে চান তাদের জন্য এই বইটা মাস্ট রীড ৷ বইটির মূল ইংরেজি শিরোনাম Prisoners of Geography: Ten Maps That Tell You Everything You Need to Know About Global Politics।
রাশিয়া কেন ইউক্রেন ও ক্রিমিয়া নিয়ে এত উদ্বিগ্ন? যুক্তরাষ্ট্র কীভাবে পরাশক্তি হয়ে উঠল? চীনের প্রভাব ক্রমেই বাড়ছে কেন? আবার ইউরোপের দেশগুলো চাইলেই কি পুরোপুরি ঐক্যবদ্ধ হতে পারবে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে শুধু রাজনীতি বা অর্থনীতি জানলেই চলে না। দেশগুলোর ভৌগোলিক অবস্থানও বুঝতে হয়।
টিম মার্শাল এই বিষয়টিই সহজ ভাষায় তুলে ধরেছেন। তাঁর মতে, একটি দেশের পাহাড়, নদী, সমুদ্র, মরুভূমি ও সীমান্ত তার রাজনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করে। প্রযুক্তির উন্নতি হলেও ভূগোলের প্রভাব এড়িয়ে যাওয়া যায় না। তাই বিশ্বরাজনীতির অনেক জটিল বিষয় বুঝতে ভূগোলের দিকে তাকানো প্রয়োজন।
আরও পড়ুনঃ- দ্য পাওয়ার অব জিওগ্রাফি বই ৷
প্রিজনার্স অব জিওগ্রাফি বই বিবরণ
- বইঃ প্রিজনার্স অব জিওগ্রাফি ৷
- লেখকঃ টিম মার্শাল ৷
- অনুবাদকঃ হাসান মাহবুব ৷
- সম্পাদকঃ হিমাংশু কর, ইমরান ওয়াহিদ ৷
- প্রকাশনীঃ পুঁথি ৷
- ক্যাটাগরিঃ আত্মউন্নয়নমূলক বই ৷
প্রিজনার্স অব জিওগ্রাফি রিভিউ
টিম মার্শাল রচিত প্রিজনার্স অব জিওগ্রাফি বইটির বিশেষ দিক হলো, এটি বিশ্বরাজনীতিকে মানচিত্রের সাহায্যে তুলে ধরা হয়েছে। সাধারণত আন্তর্জাতিক কোনো সংঘাতের খবর পড়ার সময় আমরা রাজনৈতিক বক্তব্য, সামরিক শক্তি কিংবা অর্থনৈতিক স্বার্থের দিকে নজর দিই। কিন্তু একটি দেশের ভৌগোলিক অবস্থান তার সিদ্ধান্ত নেওয়ার মূখ্য ভূমিকা রাখে, তা সব সময় বিবেচনায় আসে না। লেখকের Prisoners of Geography বইয়ের মূল কথা হলো, বিশ্বনেতাদের সিদ্ধান্তের পেছনে ভূগোলের বড় ভূমিকা রয়েছে। প্রযুক্তি যতই উন্নত হোক, ভৌগোলিক সীমাবদ্ধতা এড়িয়ে কোনো দেশের পক্ষে সব সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।
রাশিয়া কেন ইউক্রেন ও ক্রিমিয়া নিয়ে এত উদ্বিগ্ন? যুক্তরাষ্ট্র কীভাবে পরাশক্তি হয়ে উঠল? চীনের প্রভাব কেন ক্রমেই বাড়ছে? ইউরোপের দেশগুলো কি কখনো পুরোপুরি ঐক্যবদ্ধ হতে পারবে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে টিম মার্শাল দেশগুলোর মানচিত্র, অবস্থান ও প্রাকৃতিক বৈশিষ্ট্যের দিকে তাকিয়েছেন। তাঁর আলোচনায় রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপ, আফ্রিকা, লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য, ভারত-পাকিস্তান, জাপান-কোরিয়া এবং আর্কটিক ও গ্রিনল্যান্ডের মতো অঞ্চল উঠে এসেছে। প্রতিটি অঞ্চলের ভৌগোলিক বাস্তবতা কীভাবে রাজনৈতিক সিদ্ধান্ত ও আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করে, লেখক তা ব্যাখ্যা করেছেন।
চীনের জ্বালানি আমদানির বিষয়টি দিয়ে ভূগোলের গুরুত্ব সহজেই বোঝা যায়। চীন সারা পৃথিবীর জন্য পণ্য উৎপাদন করে। এজন্য দেশটির প্রচুর জ্বালানি প্রয়োজন। মালাক্কা প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনের বড় একটি অংশ চলাচল করে। প্রণালিটি সরু হওয়ায় এই পথের নিরাপত্তা চীনের জন্য গুরুত্বপূর্ণ। এর আশপাশের দেশগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ হলে জ্বালানি সরবরাহে ঝুঁকি তৈরি হতে পারে। ফলে চীনকে শুধু নিজের সামরিক শক্তির ওপর নির্ভর করলেই চলে না; কূটনৈতিক সম্পর্কও বিবেচনায় রাখতে হয়। একটি সামুদ্রিক পথ কীভাবে বড় একটি দেশের অর্থনীতি ও পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করে, এই উদাহরণে তা স্পষ্ট হয়।
রাশিয়ার ক্ষেত্রে ইউক্রেন ও ক্রিমিয়াকে ঘিরে কৌশলগত আগ্রহ, যুক্তরাষ্ট্রের ভৌগোলিক সুবিধা এবং চীনের শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার চেষ্টা—এসব বিষয়ও ভূরাজনীতি বোঝার জন্য গুরুত্বপূর্ণ। একইভাবে মধ্যপ্রাচ্যের তেল রাজনীতি, আফ্রিকার প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং ইউরোপের দেশগুলোর পারস্পরিক সম্পর্ক বুঝতে মানচিত্রের দিকে তাকাতে হয়। কোনো দেশ কেন একটি নির্দিষ্ট অঞ্চলকে গুরুত্বপূর্ণ মনে করে, কেন কোনো সমুদ্রপথের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিযোগিতা চলে কিংবা কেন প্রতিবেশী রাষ্ট্রের অবস্থান নিরাপত্তার প্রশ্ন হয়ে দাঁড়ায়—বইটি পড়লে সহজে বুজতে পারবেন ৷
টিম মার্শাল তিন দশকের বেশি সময় সাংবাদিকতা করেছেন। স্কাই নিউজের কূটনৈতিক সম্পাদক ও বৈদেশিক প্রতিনিধি হিসেবে কাজ করার পাশাপাশি তিনি বিবিসি ও এলবিসি/আইআরএন রেডিয়োর জন্যও কাজ করেছেন। ক্রোয়েশিয়া, বসনিয়া, কসোভো, আফগানিস্তান, ইরাক, লেবানন, সিরিয়া ও ইসরায়েলের মতো বিভিন্ন অঞ্চলের যুদ্ধ কাভার করার অভিজ্ঞতা তাঁর রয়েছে।
পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক কূটনীতি নিয়ে লেখালেখির ক্ষেত্রেও তিনি পরিচিত। তাঁর এই বইয়ে বিশ্বরাজনীতির জটিল বিষয়গুলো সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে। বাংলা অনুবাদক হাসান মাহবুবের অনুবাদে বাংলা ভাষার পাঠকেরাও সেই আলোচনা পড়ার সুযোগ পাচ্ছেন। যারা আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে জানতে চান, প্রিজনার্স অব জিওগ্রাফি বাংলা অনুবাদ বইটি পড়তে পারেন ৷
প্রিজনার্স অব জিওগ্রাফি বাংলা অনুবাদ PDF ডাউনলোড
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

