দ্য পাওয়ার অব জিওগ্রাফি বই টিম মার্শালের লেখা বিশ্বখ্যাত ভূ-রাজনীতি বিষয়ক বই। এটি তাঁর জনপ্রিয় প্রিজনার্স অব জিওগ্রাফি বইয়ের সিক্যুয়েল। বইটিতে লেখক তুলে ধরেছেন, পাহাড়, নদী, সমুদ্র, প্রাকৃতিক সম্পদ ও ভৌগোলিক অবস্থান কীভাবে রাষ্ট্রের রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সিদ্ধান্তকে প্রভাবিত করে এবং এসবের সঙ্গে জড়িয়ে আছে রাষ্ট্রের ক্ষমতা, প্রতিদ্বন্দ্বিতা ও ভবিষ্যৎ। বিশ্ব রাজনীতির এই দিকগুলো জানতে চাইলে পড়ুন দ্য পাওয়ার অব জিওগ্রাফি বইটি ৷
আপনি কি কখনো ভেবেছেন, একটি দেশের ভৌগোলিক অবস্থান তার রাজনৈতিক ভবিষ্যৎ বদলে দিতে পারে? কেন ইরান ও সৌদি আরবের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এত গুরুত্বপূর্ণ? কেন গ্রিস ও তুরস্কের সম্পর্কের শিকড় প্রাচীনকাল পর্যন্ত বিস্তৃত? তুরস্ক কীভাবে পশ্চিম ও পূর্বের সংযোগস্থল হিসেবে ভূমিকা রাখে? আবার অস্ট্রেলিয়া কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মতো দুই শক্তিশালী দেশের মাঝখানে নিজের অবস্থান সামলাচ্ছে? আর মহাকাশ কেন হয়ে উঠছে নতুন ভূরাজনৈতিক ক্ষেত্র? এসব প্রশ্নের উত্তর খুঁজতে হলে শুধু রাজনীতির দিকে তাকালে হবে না, বুঝতে হবে ভূগোলের খুঁটিনাটি। দ্য পাওয়ার অব জিওগ্রাফি PDF অনেক পাঠক খুঁজে থাকেন ৷
দ্য পাওয়ার অব জিওগ্রাফি বই বিবরণ
- বইঃ দ্য পাওয়ার অব জিওগ্রাফি ৷
- লেখকঃ টিম মার্শাল ৷
- অনুবাদকঃ মোহাম্মদ আবদুল লতিফ ৷
- প্রকাশনীঃ নোভা বুকস অ্যান্ড পাবলিশার্স ৷
- পৃষ্ঠা সংখ্যাঃ ২৯০টি ৷
- ক্যাটাগরিঃ বিশ্ব রাজনৈতিক বই ৷
দ্য পাওয়ার অব জিওগ্রাফি রিভিউ
২০১৫ সালে টিম মার্শাল প্রিজনার্স অব জিওগ্রাফি বইটি লিখেছিলেন। সেখানে তিনি দেখিয়েছিলেন, ভূগোল কীভাবে বিশ্ব রাজনীতি পরিচালনা করতে পারে? আপনিকি জানেন বিশ্ব রাজনীতিতে একটি দেন কেন একটি নির্দিষ্ট পথ ফলো করে সামনের দিকে আগায়? একটি দেশ ভবিষ্যত রাজনীতি শুধু রাজনীতিবিদ দ্বারা আগানো সম্ভব নয় ৷ টিম মার্শাল দেখিয়েছেন, একটি দেশের ভৌগোলিক অবস্থান, প্রতিবেশী, সমুদ্রপথ ও প্রাকৃতিক সম্পদ তার ভবিষ্যৎ গঠনে কতটা গুরুত্বপূর্ণ।
দ্য পাওয়ার অব জিওগ্রাফি বইয়ের মূল ফোকাস এখানেই—ভূগোলের মাধ্যমে বিশ্ব রাজনীতিকে বোঝার চেষ্টা। প্রিজনার্স অব জিওগ্রাফি বইয়ে লেখক বিশ্বের বৃহৎ শক্তি ও গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক অঞ্চলগুলো নিয়ে আলোচনা করেছিলেন। কিন্তু বিশ্ব রাজনীতির গল্প সেখানেই শেষ নয়। নতুন ভূরাজনৈতিক বাস্তবতা তৈরি হচ্ছে। ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে। একাধিক দেশ নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এই পরিবর্তনের মধ্যে অস্ট্রেলিয়া, ইরান, সৌদি আরব, তুরস্ক ও যুক্তরাজ্যের মতো দেশগুলোর অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই বইয়ে টিম মার্শাল সেই বিষয়গুলো সবাইকে দেখিয়েছে ৷
দ্য পাওয়ার অব জিওগ্রাফি বইয়ে টিম মার্শাল দশটি গুরুত্বপূর্ণ দেশ, অঞ্চল ও কৌশলগত ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন। এগুলো হলো অস্ট্রেলিয়া, ইরান, সৌদি আরব, যুক্তরাজ্য, গ্রিস ও তুরস্ক, সাহেল অঞ্চল, ইথিওপিয়া, স্পেন, আন্তর্জাতিক মহাকাশ এবং ভূগোলের শক্তি।
বইটিতে ইরান ও সৌদি আরবের প্রতিদ্বন্দ্বিতা, গ্রিস ও তুরস্কের দীর্ঘদিনের বিরোধ এবং অস্ট্রেলিয়ার কৌশলগত অবস্থানের মতো বিষয় উঠে এসেছে। এসব আলোচনার মধ্য দিয়ে বোঝা যায়, ভূগোল শুধু কোনো দেশের সীমানা নির্ধারণ করে না। এটি তার রাজনৈতিক সিদ্ধান্ত, আন্তর্জাতিক সম্পর্ক ও কৌশলগত অবস্থানকেও প্রভাবিত করে। কোথাও পাহাড় বাধা তৈরি করে, কোথাও সমুদ্র নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। আবার কোনো অঞ্চলের প্রাকৃতিক সম্পদ একই সঙ্গে আশীর্বাদ ও অভিশাপ হয়ে দাঁড়াতে পারে।
বইটির আরেকটি আকর্ষণীয় দিক হলো, এখানে মহাকাশকেও ভূরাজনীতির নতুন ক্ষেত্র হিসেবে দেখা হয়েছে। রাষ্ট্রগুলোর প্রতিযোগিতা এখন আর শুধু স্থলভাগ ও সমুদ্রের মধ্যে সীমাবদ্ধ নেই। পৃথিবীর বায়ুমণ্ডলের ওপরে, চাঁদ ও তার বাইরেও দেশগুলো নিজেদের অবস্থান তৈরি করতে চাইছে। এর পাশাপাশি সাহেল অঞ্চল, ইথিওপিয়া ও স্পেনের মতো অঞ্চলগুলোও আলোচনায় এসেছে।
দ্য পাওয়ার অব জিওগ্রাফি বই PDF বাংলা অনুবাদ | টিম মার্শাল বই
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

