দেয়াল উপন্যাস হুমায়ূন আহমেদ PDF | Deyal Uponnash Book

4.5/5 - (2 votes)

deyal by humayun ahmed book.

দেয়াল উপন্যাস হুমায়ূন আহমেদ বই এবং প্রকাশিত হয়েছে অন্যপ্রকাশ প্রকাশনী থেকে ৷ যারা দেয়াল উপন্যাস PDF খুজেন এবং বইটির হার্ডকপি কিভাবে অর্ডার করবেন জানতে চান, আমি বলবো আপনারা সঠিক জায়গায় এসেছেন ৷ দেয়াল উপন্যাস এর পাশাপাশি হুমায়ূন আহমেদ এর অন্যান্য বইগুলোও পড়তে পারবেন ৷

deyal book pdf download

বই বিবরণ

বইঃদেয়াল
লেখকঃহুমায়ূন আহমেদ
প্রকাশনীঃঅন্যপ্রকাশ
ফরম্যাটঃপিডিএফ ফাইল
ক্যাটাগরিঃঐতিহাসিক উপন্যাস
বই PDF

Link: “আগুনপাখি” হাসান আজিজুল হক বই PDF

হুমায়ূন আহমেদ বই

হুমায়ূন আহমেদ এর জনপ্রিয় বইসমূহ,,

দেয়াল উপন্যাস রিভিউ

‘ দেয়াল ‘ বইটির গল্পের শুরু হয় ধানমন্ডি ১০ নং রোডের এক বাড়ি থেকে । উপন্যাসের প্রধান চরিত্রে রয়েছে অবন্তি । দোতলা বিশিষ্ট বিশাল এই বাড়িতে দাদা সরফরাজ খানের সাথে একা থাকে অবন্তী । অবন্তির বাবা অবন্তিকে তিন বছর বয়সে দাদার কাছে রেখে স্পেনে চলে যান । তারপর তিনি আর ফেরেননি । মা ইসাবেলা স্বামী সম্পর্ক ত্যাগ করে বাস করে নিজ জন্মভূমি স্পেনে ।

অবন্তীর দাদা সরফরাজ খান এক্স পাকিস্তানি পুলিশ , অত্যন্ত রক্ষনশীল , খেয়ালী এক মানুষ । আর আছে অবন্তীর গৃহশিক্ষক শফিক । শফিক কে তিনি সন্দেহের চোখে দেখেন । তার ধারনা শফিক তার আদরের নাতনীকে পটানোর তালে আছে । অবন্তির জন্মদিনে শফিক একটা বই গিফট করেছিল অবন্তিকে ।

সরফরাজ খানের ধারনা এই বইয়ের মধ্যে কোনও চিঠিপত্র আছে । অথবা বইয়ের কাহিনী হয়তোবা বড়লোকের মেয়ের সাথে গৃহশিক্ষকের প্রেম জাতীয় । তিনি সেটা বোঝার জন্য বইটি পড়ে দেখছেন । শফিক জিগাতলায় একা থাকে । অবন্তিকে পড়ানো ছাড়া সে আরেকটা কাজ করে , সেটা হলো রাধানাথ বাবুকে তথ্য সংগ্রহ করে দেয়া । তিনি একটা বই লিখছেন সে জন্যে বিভিন্ন তথ্য দরকার হয় । শফিক সেসব তথ্য জোগাড় করে দেয় । তথ্যপ্রতি ২০ টাকা করে পায় ।

সফিকের আরেকটা ভালো গুন হলো সে খুব ভালো পেন্সিল স্কেচ করতে পারে । অবন্তির একটা পেন্সিল স্কেচ সে করে দিয়েছে । ছবিটা এমন ভাবে জীবন্ত হয়েছে যে সরফরাজ খানের ধারনা এতো ভালো পেন্সিল স্কেচ যে করতে পারে সে সাক্ষাৎ শয়তান । শফিক কিন্তু নিজেকে ভিতু বলে পরিচয় দিলেও , বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে সে রাস্তার মোড়ে দাঁড়িয়ে স্লোগান দেয় ” মুজিব হত্যার বিচার চাই ” ।

অবন্তির মা ইসাবেলা তাকে প্রতি বছর দুটা চিঠি পাঠান । একটা তার জন্মদিনে , আরেকটা ক্রিসমাসে । কিন্তু কেন ? মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সরফরাজ খান অবন্তিকে নিয়ে তার গ্রামের বাড়ি চলে যান।কিছুদিন পর তার বাড়ি পাকিস্তানি মিলিটারিরা দখল করে নেয় । তিনি তখন অবন্তিকে খতিবনগরের পিরসাহেবের হুজরাখানায় রেখে যান । পাকিস্তানি ক্যাপ্টেন সামস উনার হুজরাখানায় আসেন ।

ক্যাপ্টেন সামস অবন্তিকে দেখে তাকে বিয়ে করার কথা পিরসাহেব কে জানান । তখন তিনি বলে দেন যে তার ছেলে জাহাঙ্গীর এর সাথে অবন্তির বিয়ের কথা হয়ে আছে । পরে একপ্রকার জোড় করে জাহাঙ্গীর এর সাথে অবন্তির বিয়ে দেয়া হয়।হঠাৎ এই বিয়ের জন্য অবন্তি মোটেও প্রস্তুত ছিল না । অবন্তি অবশ্য পরদিন ঢাকায় চলে আসে । জাহাঙ্গীর নিজেই তাকে ঢাকায় দিয়ে যায় । অবন্তী কি নতুন কাউকে নিয়ে জীবন কাটাবে নাকি জাহাঙ্গীরের কাছে ফিরে যাবে !.. পুরো বইটি পড়ার অনুরোধ রইলো,,

দেয়াল উপন্যাস না পড়ে থাকলে এখনই পড়ে ফেলুন, খুব ভালো লাগবে ৷

দেয়াল উপন্যাস হুমায়ূন আহমেদ PDF | Deyal Uponnash Book

FAQ

1. বইটির লেখক?

হুমায়ূন আহমেদ

2. বইটির প্রকাশনী?

অন্যপ্রকাশ

প্রয়োজনে শেয়ার করুনঃ