“আমার বিয়ে হচ্ছে না কেন?” বইটির লেখক রাজীব হাসান (তাওহীদ) ৷ বইটি প্রকাশিত হয়েছে আল আমান প্রকাশনী দ্বারা ৷ বইটিতে লেখক অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় যেভাবে বিয়ে সংক্রান্ত সমস্যা ও সমাধানগুলো পাঠকদের বুঝিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। তিনি শুধু গৎবাঁধা উপদেশ দিয়ে যাননি, বরং বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে বিভিন্ন বাস্তব ঘটনার আলোকে একেবারে গোছালো দিক নির্দেশনা দিয়েছেন ৷ বইটি পড়তে পারেন ৷ অনেকে বইটির হার্ডকপি এবং পিডিএফ খুজে থাকেন ৷ (Amar Biye Hosse Na Keno Book)
বই বিবরণ
- বইয়ের নামঃ আমার বিয়ে হচ্ছে না কেন? ৷
- লেখকঃ রাজীব হাসান (তাওহীদ) ৷
- প্রকাশনীঃ আল আমান প্রকাশনী ৷
- পেইজ সংখ্যাঃ ৩১৮ পেইজ ৷
- দামঃ ২৪৫ টাকা(হার্ডকপি রকমারিতে)
- ক্যাটাগরিঃ ইসলামি আমল ও আমলের সহায়িকা বই ৷
সূচিপত্র
অধ্যায়—বিবাহে বিলম্বের কারণ ও সমাধান
- বিয়ে কেন নিয়ামত
- বিয়ে না হওয়ার কারণসমূহ
- উচ্চাকাঙ্ক্ষার প্রভাব
- বিয়ে বন্ধ বা যাদুর কূপ্রভাব
- কাউন্সেলিং এর অভাব
- আশিক জ্বীন বা দুষ্ট জ্বীনের উপদ্রব
- যৌতুক/অতিরিক্ত মোহরানা
- মতের অমিল
- মানসিকভাবে প্রস্তুত না হওয়া
- কুফুর মিল না হওয়া
- তাকদীরের ভরসায় বসে থাকা
- পরিবারের উদাসীনতা
- নিজের আদর্শ জীবনসঙ্গীর জন্য অপেক্ষায় থাকা
- সোশ্যাল মিডিয়ার কুপ্রভাব
- অতীতের কোন দুঃসহ স্মৃতি
- দ্বীনদারিত্বের অভাব
- লোক দেখানো সামাজিকতা
- বন্ধুত্বের কুপ্রভাব
- আর্থিক অস্বচ্ছলতা
- নিজের বয়স বাড়লেও জীবনসঙ্গীর গুণে ছাড় নয়
- ক্যারিয়ার নিয়ে দুঃশ্চিন্তা
- গ্যামোফোবিয়া বা বিবাহভীতি
- হারাম সম্পর্ক/যিনা ব্যভিচার
- পারিবারিক দায়িত্ববোধ
- অনিয়ন্ত্রিত জীবনযাপন
- এংগেজমেন্টের পার্শ্বপ্রতিক্রিয়া
- পাশ্চাত্যের অনুসরণ
- ভবিষ্যৎ যৌনজীবন নিয়ে ভয়
- অন্যান্য কারণসমূহ
- বিয়ের জন্য আমলসমূহ
অধ্যায়- দু’আ এক আশ্চর্য ইবাদত
- দু’আ কেমন ইবাদত
- দু’আর আদবসমূহ
- কিভাবে দু’আ করব
- দু’আ কবুলের সময়
- দু’আ কবুলের অনুকূল অবস্থা
- দু’আ কবুলের শর্তসমূহ
- দু’আর ভুলভ্রান্তি
- দু’আ কবুলে দেরী হলে করণীয়
- দু’আ কবুলের আলামত
- প্রতিটি দু’আই কি কবুল হয়
- আখিরাতে দু’আর প্রতিদান
আমার বিয়ে হচ্ছে না কেন? বই থেকে একটু পড়ুন
বান্দার দুনিয়ার জীবনকে সহজ, সুন্দর, ও সুশৃঙ্খল করার জন্য আল্লাহ্ যে অপার নিয়ামত দান করেছেন, তার মধ্যে অন্যতম হলো নারী-পুরুষের বিবাহ। এটি কেবল একটি সামাজিক বন্ধন নয়, বরং রাসূলুল্লাহ-এর অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নাহ, যা ঈমানের পূর্ণতা অর্জনে সহায়ক। বিবাহ যুবক-যুবতীর চরিত্র রক্ষা এবং নৈতিক অবক্ষয় থেকে বাঁচার শ্রেষ্ঠ উপায়। এর মাধ্যমে ইবাদতে শান্তি আসে, দ্বীনের পথে চলা সহজ হয় এবং ব্যক্তি ও পারিবারিক জীবন পবিত্র ও কলুষমুক্ত থাকে। বিয়ে মানুষের জীবনে প্রশান্তি, পূর্ণতা, ও বরকত এনে দেয়।
দুনিয়ার সর্বপ্রথম, ঘনিষ্ঠতম এবং শক্তিশালী সম্পর্ক আল্লাহ সৃষ্টি করেছেন স্বামী-স্ত্রীর সম্পর্ক। সেই সম্পর্কটা ছিল আদম ও হাওয়া (আঃ)-এর মধ্যে। এরপর তাদের মাধ্যমেই এক এক করে দুনিয়ায় অন্যান্য সব সম্পর্কের সূত্রপাত হয়েছে। স্বামী-স্ত্রীর সম্পর্ক হল বান্দার জন্য আল্লাহ্র অনেক বড় নিয়ামত এবং তার কুদরতের বহিঃপ্রকাশ।
আরও পড়ুনঃ- ফিমেল মাইন্ড -আদহাম শারকাভি বই(পিডিএফ এবং হার্ডকপি)
আমার বিয়ে হচ্ছে না কেন PDF | Amar Biye Hosse Na Keno Book
[ বইটির হার্ডকপি এবং পিডিএফ ]
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

