কোথাও কেউ নেই উপন্যাস লেখক হুমায়ূন আহমেদ এবং বইটি প্রকাশিত হয়েছে কাকলী প্রকাশনী থেকে ৷ অনেক পাঠক কোথাও কেউ নেই PDF এবং হার্ডকপি খুজে থাকেন ৷ আমি বলবো বইটি একবার হলেও পড়ার জন্য ৷ “কোথাও কেউ নেই” একটি বাস্তবধর্মী উপন্যাস. যেখানে শহুরে জীবনের একাকীত্ব ও সম্পর্কের জটিল দিক গুলো নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে ৷ আশা করি আপনারও ভালো লাগবে ৷
কোথাও কেউ নেই উপন্যাস বই বিবরণ
| বইঃ | কোথাও কেউ নেই |
| লেখকঃ | হুমায়ূন আহমেদ |
| প্রকাশনীঃ | কাকলী প্রকাশনী |
| ফরম্যাটঃ | পিডিএফ ফাইল |
| ক্যাটাগরিঃ | সমকালীন উপন্যাস বই PDF |
কোথাও কেউ নেই উপন্যাসের রিভিউ
” কোথাও কেউ নেই ” হুমায়ুন আহমেদ স্যারের একটা বিখ্যাত উপন্যাস । বাংলাদেশ টেলিভিশন এ এই উপন্যাস নিয়ে নাটক প্রচারিত হয় । তখনকার সময়ে এটি একটি সাড়াজাগানো নাটক । উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র গুলো হলো মুনা , বাকের , মামুন , শওকত , বকুল , বকুলের মা , বাবু , জহির , টিনা প্রমুখ ।
নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে মুনা। বাবা-মা মারা যাওয়ার পর মামার সংসারে মানুষ সে। আর পাঁচটা সংসারের মতো তাদের সংসারও নানান সমস্যায় জর্জরিত। ব্যাংকের স্বল্প বেতনের ক্যাশিয়ার মামা, ঘরে অসুস্থ মামী, দুরন্ত মামাতো ভাইবোন, নিজের চাকুরি, শিক্ষিতবেকার প্রেমিক মামুন–এই নিয়েই কাটছিল মুনার দিন।
অন্যদিকে, মুনার সাথে বাবুই পাখির বাসা বাঁধার তাগিদে চাকরির সন্ধানে চলে যাচ্ছে মামুনের ব্যাচেলর জীবন। আর মোটামুটি সচ্ছল পরিবারের সন্তান হয়েও বাউন্ডুলে চালচলনের জন্য ভাইভাবীর চক্ষুশূল বাকের। চায়ের দোকানে বসে “তেরি লাল দুপাট্টা…” গান শুনতে শুনতে তার সময় দিব্যি কেটে যায়। তার দৈনন্দিন রুটিনের আরেকটি অপরিহার্য অংশ হচ্ছে প্রতিদিন নিয়ম করে মুনার কাছে কড়া কথা শোনা। তাতে অবশ্য সে আনন্দই পায়।
যত যাই হোক, শখের নারী বলে কথা! কিন্তু হঠাৎই ইস্পাত-দৃঢ় মুনা নিজেকে গুটিয়ে নিলো, ডুবে গেল উদাসীনতায়। বাকের হয়ে গেল ফেরারি আসামী আর মামুন হয়ে গেল সংসারী। কি এমন ঘটেছিল যাতে হঠাৎ ই এমনভাবে পাল্টে গেল এতগুলো জীবন? আছে জাহানারা, গল্পে হঠাৎ ই এই চরিত্রের আবির্ভাব ঘটে আর কিছু বুঝে উঠার আগেই মামুনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে।
বকুলঃ মুনার মামাতো বোন। নব্বই দশকের ভীতু কিশোরী।
জহিরঃ বকুলের স্বামী। পেশায় ডাক্তার তিনি। গল্পে তাকে খুব একটা দৃঢ় ব্যক্তিত্বচেতা হিসেবে দেখানো হয়নি।
বাবুঃ বকুলের মামাতো ভাই স্বভাবচরিত কিছুটা চাপা। পরিস্থিতির প্রয়োজনে তাকে দেখা গেছে দায়িত্বশীল ভাইয়ের ভূমিকায়ও।
শওকত সাহেবঃ মুনার মামা আর বকুল-বাবুর বাবা। খিটখিটে ও কঠোর স্বভাবের এ ধরনের মুরুব্বিদের সাধারণত বাচ্চারা এড়িয়ে চলে।
টিনা ভাবীঃ বকুলদের প্রতিবেশী। এই পার্শ্বচরিত্রের সাথে বকুলের বেশ অন্তরঙ্গতা দেখা গেছে গল্পে।
বদী ও মজনুঃ গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্র। বাকেরের ডান-বামহাত। গল্পে এদের
হুমায়ূন আহমেদ এর বই
হুমায়ূন আহমেদ এর অন্যান্য বই গুলোর মধ্যে রয়েছে,,
কোথাও কেউ নেই উপন্যাস PDF – বই | Kothao Keu Nei Book
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

FAQ
1. বইটির লেখক কে?
হুমায়ূন আহমেদ
2. বইটির প্রকাশনী?
কাকলী প্রকাশনী
3. বইটির ক্যাটাগরি?
সমকালীন উপন্যাস PDF Book
4. বইটির দাম কত?
রকমারিতে বইটির দাম ২২৫ টাকা ৷
5. বইটির পেজ সংখ্যা?
২৫৩ টি

