পিডিএফ পড়.কম

ডু হোয়াট ইউ আর বই PDF | Do What You are Bangla Book

লেখার সাইজA
A
Rate this post

(Do What You are Bangla Book) ডু হোয়াট ইউ আর বই PDF অনেক পাঠক খুঁজে থাকেন ৷ “ডু হোয়াট ইউ আর ” বইটি ব্যক্তিত্বের ধরন অনুযায়ী উপযুক্ত পেশা বেছে নিতে দিকনির্দেশনা দেয়। এটি আত্ম-উন্নয়ন ও ক্যারিয়ার পরিকল্পনায় সহায়ক। এধরনের বই পেতে চোখ রাখুন পিডিএফপড়.কম

“ডু হোয়াট ইউ আর” একটি কার্যকরী ও প্রাসঙ্গিক বই, যা ব্যক্তিত্ব অনুযায়ী ক্যারিয়ার গঠনে সহায়ক হতে পারে। এই বইটি বিশেষত শিক্ষার্থী, কর্মজীবী ও ক্যারিয়ার পরিবর্তন নিয়ে চিন্তিত ব্যক্তিদের জন্য অত্যন্ত উপকারী হবে। এটি তাদের সঠিক পেশা বেছে নেওয়ার ক্ষেত্রে দিকনির্দেশনা দিবে। যারা নিজেদের কর্মজীবন নিয়ে দ্বিধায় আছেন, তাদের জন্য এটি একটি অবশ্যপাঠ্য বই।

ডু হোয়াট ইউ আর বই বিবরণ

  • বইয়ের নামঃ ডু হোয়াট ইউ আর
  • লেখকঃ পল ডি. টিগার, বারবারা ব্যারন, কেলি টিগার ৷
  • অনুবাদকঃ রায়হানুল ইসলাম ৷
  • প্রকাশনীঃ রিডার্স পাবলিশার্স ৷
  • পেইজ সংখ্যাঃ ৪৬০ টি ৷
  • ক্যাটাগরিঃ ক্যারিয়ার উন্নয়ন বই

📑 সূচিপত্র

ডু হোয়াট ইউ আর বই সূচিপত্র
অনুবাদকের কথা
কৃতজ্ঞতা প্রকাশ
লেখকদের সম্পর্কে
কেন এই বই পড়বেন?
প্রথম অংশ: ব্যক্তিত্বের ধরণ উন্মোচন
অধ্যায় ১: নিজের জন্য সঠিক ক্যারিয়ারটি বেছে নিন
ক্যারিয়ারে সন্তুষ্টির গোপন রহস্য
অধ্যায় ২: আপনি আসলে কে?
আপনার ব্যক্তিত্বের ধরণ আবিষ্কার করুন
অধ্যায় ৩: আয়না, আয়না…
আপনার ব্যক্তিত্বের ধরণ যাচাই করুন
দ্বিতীয় অংশ: ক্যারিয়ারে সন্তুষ্টির “ফর্মুলা”
অধ্যায় ৪: কী অসাধারণ একটি চরিত্র!
অধ্যায় ৫: কে আগে?
আপনার অন্তর্নিহিত শক্তিকে শনাক্ত করুন
অধ্যায় ৬: আপনি যেভাবে কাজ করেন
আপনার শক্তিগুলো কিভাবে প্রকাশিত হয় এবং
আপনি সেগুলো ব্যক্তিগতভাবে কিভাবে ব্যবহার করেন
অধ্যায় ৭: সময়ের সঙ্গে উন্নতি
আপনার দক্ষতা ধীরে ধীরে উন্নত করুন
তৃতীয় অংশ: এখনি কাজে নেমে পড়ুন
ক্যারিয়ার সন্তুষ্ট ব্যক্তিদের প্রোফাইল
অধ্যায় ৮: ENFJ-“জনসংযোগ বিশেষজ্ঞ”
অধ্যায় ৯: INFJ-“ইতিবাচক পরিবর্তন সাধনকারী “
অধ্যায় ১০: ENFP-“সবকিছুই সম্ভব”
অধ্যায় ১১: INFP-“নীরব জলে গভীর স্রোত থাকে”
অধ্যায় ১২: ENTJ-“সবকিছু ঠিক আছে-আমি দায়িত্বে আছি”
অধ্যায় ১৩: INTJ-“দক্ষতা + স্বাধীনতা = পরিপূর্ণতা”
অধ্যায় ১৪: ENTP-“জীবনের প্রকৃত উদ্যোক্তা”
অধ্যায় ১৫: INTP-“উদ্ভাবনী সমস্যা সমাধানকারী”
অধ্যায় ১৬: ESTJ-“দায়িত্ব নিইয়ে কাজ সম্পাদন করা”
অধ্যায় ১৭: ISTJ-“সময় নিন এবং কাজটি সঠিকভাবে করুন”
অধ্যায় ১৮: ESFJ-“আপনার জন্য কী করতে পারি?”
অধ্যায় ১৯: ISFJ-“আমার সম্মানে, আমার দায়িত্ব পালন…”
অধ্যায় ২০: ESTP-“চলুন কাজে ঝাঁপিয়ে পড়ি!”
অধ্যায় ২১: ISTP-“আমার যা আছে তা দিয়ে সেরা কাজ করার চেষ্টা করছি”
অধ্যায় ২২: ESFP-“চিন্তা করবেন না-হাসিখুশি থাকুন!”
অধ্যায় ২৩: ISFP-“ভাবনার মূল্যই সবচেয়ে বেশি।”
অধ্যায় ২৪: সবকিছু একত্রিত করা
নিজের ক্যারিয়ারের জন্য একটি পরিকল্পনা তৈরি করুন
অধ্যায় ২৫: আবার শুরু! আবার শুরু!
বেবি বুমারদের সফল দ্বিতীয় ক্যারিয়ার খুঁজে পাওয়ার গল্প
শেষ বক্তব্য ও সন্তুষ্ট পাঠকদের প্রতিক্রিয়া
ভালো লাগলে বইটি অর্ডার করুন

কেন ডু হোয়াট ইউ আর বইটি পড়বেন?

১৯৯২ সালে প্রথম প্রকাশিত হওয়ার পর থেকে “ডু হোয়াট ইউ আর” লক্ষাধিক মানুষকে তাদের জন্য উপযুক্ত কর্মজীবন খুঁজে পেতে এবং আরও সফলভাবে চাকরির সন্ধান চালাতে সাহায্য করেছে। আমরা শত শত মানুষের কাছ থেকে শুনেছি, যাঁরা জানিয়েছেন, এই বই তাঁদের এমন একটি কাজ খুঁজে পেতে সহায়তা করেছে, যেটি করতে তাঁরা প্রকৃতপক্ষে আগ্রহী ছিলো। এটি তাঁদের জীবনকে সম্পূর্ণরুপে বদলে দিয়েছে এবং তাঁদের আরও প্রোডাক্টিভ কাজ করতে এবং কাজের মাঝে সন্তুষ্টি খুঁজে পেতে সাহায্য করেছে।

ভালো ক্যারিয়ার সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য অনেক বই লেখা হয়েছে। কিন্তু “ডু হোয়াট ইউ আর” অন্য যেকোনো বই থেকে একটি মৌলিক কারণে আলাদা। এটি কখনোই সবার জন্য এক রকম পরামর্শ দেয় না। কারণ মানুষ যেমন একে অপরের থেকে আলাদা, তেমনই একজনের জন্য সঠিক পরামর্শ আরেকজনের জন্য পুরোপুরি ভুল হতে পারে। আমাদের দক্ষতা এক বৈজ্ঞানিকভাবে স্বীকৃত ও বহুল প্রশংসিত পদ্ধতিতে, যাকে পার্সোনালিটি টাইপ বলা হয়। এই পদ্ধতি আমাদের ক্যারিয়ার খোঁজার প্রক্রিয়াকে সত্যিকার অর্থে ব্যক্তিগতভাবে মানানসই করতে সহায়তা করে- আপনার সম্পর্কে অমূল্য অন্তর্দৃষ্টি প্রদান করে এবং আপনাকে এমন একটি কর্মজীবন খুঁজে পেতে সাহায্য করে, যা আপনার অন্তর্নিহিত প্রতিভার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে।

ডু হোয়াট ইউ আর বইটি কীভাবে আপনার জীবন বদলে দিতে পারে

“ডু হোয়াট ইউ আর” বইটি আপনাকে আরও ভালো ক্যারিয়ার বেছে নিতে, একটি সফল চাকরির অনুসন্ধান প্রক্রিয়া পরিচালনা করতে এবং যেকোনো কাজে সর্বোচ্চ সফলতা অর্জন করতে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে। ব্যক্তিত্বের ধরন এবং কর্মজীবনের সন্তুষ্টির মধ্যে সম্পর্ক নিয়ে আমরা যা শিখেছি, তা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। তবে মনে রাখবেন, এই বইয়ে আমরা এমন কোনো বিষয় নিয়ে আলোচনা করব না, যেগুলো আপনি অন্য কোথাও সহজেই পেতে পারেন, যেমন- সিভি/রিজ্যুম কীভাবে লিখতে হবে বা কীভাবে ড্রেসকোড মেনে পোশাক পরবেন চাকরির ইন্টারভিউ এর জন্য। আমাদের মূল লক্ষ্য হলো, আপনাকে বুঝতে সাহায্য করা যে আপনার জন্য সত্যিকারের কর্মজীবনের সন্তুষ্টি কী, এবং এমন একটি কাজ খুঁজে পেতে সাহায্য করা যা আপনি ভালোবাসবেন।

যখন আপনি “ডু হোয়াট ইউ আর” পড়তে শুরু করবেন, তখন আপনি ব্যক্তিত্বের ধরন সম্পর্কে ধারণা অর্জনের কিছু “অতিরিক্ত সুবিধা” উপভোগ করতে শুরু করবেন। আপনার ব্যক্তিত্বের ধরনকে চেনা এবং বোঝা আপনার নিজের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেবে-যা আপনার প্রতিটি কাজ এবং জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করবে।

ব্যক্তিত্বের ধরন এতটাই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে শীর্ষস্থানীয় ৫০০ তালিকাভুক্ত বেশিরভাগ কোম্পানি প্রতিদিন এটি ব্যবহার করে। গত বিশ বছরে আমরা ব্যক্তিত্বের ধরনকে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতে দেখেছি-

  • ম্যানেজাররা কীভাবে তাঁদের কর্মচারীদের প্রেরণা জোগান এবং তাদের সাথে যোগাযোগ করেন তা উন্নত করতে।
  • শিক্ষকরা কীভাবে বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের সাথে সম্পর্ক রাখেন তা উন্নত করতে।
  • একটি দলের প্রত্যেকটি সদস্যের নিজের শক্তি এবং দুর্বলতা বুঝতে এবং সেগুলোকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে।
  • অবশ্যই, আমরা হাজারো ক্যারিয়ার বিশেষজ্ঞকে তাঁদের ক্লায়েন্টদের জন্য উপযুক্ত পেশা বেছে নিতে প্রশিক্ষণ দিয়েছি।

যদি আপনি একজন অভিভাবক হন, এই বইটি আপনাকে নতুন দৃষ্টিকোণ থেকে আপনার পরিবারের সম্পর্কগুলো বুঝতে সাহায্য করবে এবং আপনার সন্তানদের সঙ্গে আরও ভালো বোঝাপড়া ও সুন্দর সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করবে। যদি আপনি দম্পতি হন, এই বইটি আপনাকে আপনার এবং সঙ্গীর মিল ও অমিলগুলোকে বুঝতে, মেনে নিতে এবং তার প্রশংসা করতে শেখাবে। সংক্ষেপে, এই বই থেকে পাওয়া জ্ঞান আপনার নিজের এবং অন্যদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে, এবং সেটি চিরদিনের জন্য।

ডু হোয়াট ইউ আর বইটি কীভাবে ব্যবহার করবেন

“ডু হোয়াট ইউ আর” বইটি আপনাকে পছন্দনীয় কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে উৎসাহিত করে, তবে এতে আপনার জনয় কষ্টকর কিছু নেই! আমরা আশা করি, আপনি এই বইটি এমন সময়ে পড়বেন, যখন আপনার হাতে একটু নিরিবিলি সময় থাকবে এবং আপনি এই বইয়ে উল্লেখিত বিষয়গুলো নিয়ে ভেবে দেখতে পারবেন।

আসল কথা হলো, আমরা আপনাকে কী করতে হবে তা বলে দিতে আগ্রহী নই। বরং আমরা আপনাকে এমন একটি কার্যপদ্ধতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই, যা অত্যন্ত কার্যকর এবং সারা জীবন আপনার জন্য কাজে আসবে। আমরা আপনাকে কিছু প্রশ্ন করব এবং যতটা সম্ভব যথাযথ তথ্য ও উদাহরণ দেব, কিন্তু শেষ পর্যন্ত উত্তর আপনাকেই খুঁজে বের করতে হবে।

কারণ, আপনি নিজেকে সবচেয়ে ভালো জানেন। আমরা এটিকে একটি যৌথ প্রচেষ্টা হিসেবে দেখি-আমরা আপনাকে আমাদের জ্ঞান ও অভিজ্ঞতা সরবরাহ করব, আর আপনি নিজের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দেবেন। আমরা একসাথে মিলে এমন একটি ক্যারিয়ার খুঁজে বের করব, যা আপনার জন্য সেরা ক্যারিয়ার হবে।

ডু হোয়াট ইউ আর বই PDF (হার্ডকপিসহ) | Do What You are Bangla Book

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ