আপনিকি সুন্দর করে কথা বলতে চান? সুন্দর করে কথা বলার কৌশল বই পিডিএফ অনলাইনে খুঁজে থাকেন, তাহলে পড়ুন ল্যারি কিং রচিত এবং ওয়াহিদ তুষার অনুবাদকৃত কথা বলার কৌশল বইটি (Kotha Bolar Kousol Book).
কথা বলতে গিয়ে অনেকেই অস্বস্তিতে পড়েন। ভুল কিছু বলে ফেলার ভয় থাকে। কখনো সঠিক কথাটাও ভুলভাবে বলা হয়ে যায়। অপরিচিত মানুষের সঙ্গে কথা বলতে গেলে স্নায়ুচাপ বেড়ে যায়। একসঙ্গে অনেক মানুষের সামনে কথা বলাও সহজ নয়। তখন কেউ কেউ মনে করেন, কথা না বলে চুপ থাকাই ভালো। কিন্তু জীবনে সাফল্য পেতে চাইলে কথা আপনাকে বলতেই হবে।
লেখক ল্যারি কিংয়ের কথা বলা ছিল পেশা। রেডিও ও টেলিভিশনে কাজ করতে গিয়ে তাঁকে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে কথা বলতে হয়েছে। দীর্ঘ অভিজ্ঞতা থেকে তিনি শিখেছেন, সুন্দর করে কথা বলতে হলে সব সময় শিখতে হয়। অনুশীলন করতে হয়।
বই বিবরণ
- বইঃ কথা বলার কৌশল৷
- লেখকঃ ল্যারি কিং৷
- অনুবাদঃ ওয়াহিদ তুষার৷
- প্রকাশনীঃ কেন্দ্রবিন্দু ৷
- পৃষ্ঠা সংখ্যাঃ ১৭৬টি৷
- ক্যাটাগরিঃ ক্যারিয়ার উন্নয়ন বই৷
কথা বলা আমাদের প্রতিদিনের জীবনের একটি অংশ। কিন্তু কোথায়, কখন, কী বলতে হবে, তা শিখতে কেটে যায় সারাটা জীবন। মানুষ কথা বলতে শেখে দু-বছর বয়সে। কিন্তু কোথায়, কখন, কী বলতে হবে, তা শিখতে কেটে যায় সারাটা জীবন। কখনো অপরিচিত মানুষের সঙ্গে কথা বলতে অস্বস্তি হয়। কখনো অনেক মানুষের সামনে সঠিক কথাটি খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। আবার কখনো ভুল কিছু বলে ফেলার ভয়ে মানুষ চুপ করে থাকে।
ল্যারি কিং নিজের অভিজ্ঞতা থেকে দেখিয়েছেন, কথা বলার এই ভয় কাটিয়ে ওঠা সম্ভব। দীর্ঘ সাঁইত্রিশ বছর ধরে কথা বলা ছিল তাঁর পেশা। রেডিও ও টেলিভিশনে কাজ করার সময় তাঁকে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে কথা বলতে হয়েছে। মিখাইল গর্বাচেভ থেকে শুরু করে মাইকেল জর্ডানের মতো ব্যক্তিদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতাও তাঁর রয়েছে।
লেখক নিজের জীবনের নানা ঘটনা তুলে ধরে বুঝিয়েছেন, সুন্দর করে কথা বলতে হলে অনুশীলনের বিকল্প নেই। কথা বলার সুযোগ হাতছাড়া না করা, নিজের দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলা এবং প্রতিদিন কথা বলার দক্ষতা বাড়ানোর চেষ্টা করা জরুরি। এমনকি ঘরে একা কথা বলা কিংবা আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার চর্চাও কাজে আসতে পারে।
বইটিতে সামাজিক কথোপকথন, ব্যবসায়িক আলোচনা, অতিথির সঙ্গে কথা বলা, ভুল থেকে বাঁচার উপায় এবং বক্তৃতা দেওয়ার কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে। রেডিও-টিভিতে কথা বলার অভিজ্ঞতা থেকেও লেখক বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। মূল উদ্দেশ্য হলো, কথা বলার অস্বস্তি দূর করে আত্মবিশ্বাসের সঙ্গে যেকোনো পরিস্থিতিতে কথা বলতে শেখানো।
কেন পড়বেন কথা বলার কৌশল বই?
সুন্দর করে কথা বলতে পারা একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। কিন্তু এই দক্ষতা একদিনে তৈরি হয় না। নিজের ভয় কাটাতে হয়। কথা বলার সুযোগ কাজে লাগাতে হয়। নিয়মিত অনুশীলন করতে হয়।
ল্যারি কিং নিজের অভিজ্ঞতা থেকে সেই কথাগুলোই তুলে ধরেছেন। কীভাবে সহজে আলাপ শুরু করবেন, কীভাবে নীরবতার অস্বস্তি কাটিয়ে উঠবেন এবং কীভাবে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলবেন, তা জানতে পারবেন বইটি পড়ে।
যারা অপরিচিত মানুষের সঙ্গে কথা বলতে অস্বস্তিবোধ করেন, গুরুত্বপূর্ণ আলোচনায় সঠিক কথা খুঁজে পান না কিংবা সামাজিক ও পেশাগত জীবনে কথা বলার দক্ষতা বাড়াতে চান, তাঁদের জন্য কথা বলার কৌশল বইটি পড়ার মতো একটি বই।
সুন্দর করে কথা বলার কৌশল বই PDF | Kotha Bolar Kousol Book
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

