রিসেপ তাইয়েপ এরদোয়ান জীবনীমূলক বই অনেক পাঠক খুঁজে থাকেন অনলাইনে ৷ কিভাবে এরদোগান ইনসাফ ও পরিকল্পনা-ভিত্তিক আধুনিক দুনিয়া বিনির্মাণের রূপরেখা তৈরি করেছেন এবং মুসলিম বিশ্বে বিখ্যাতদের মাঝে এরদোয়ান নামটি জায়গা করে নিয়েছেন জানতে পড়ুন এরদোয়ান সম্পর্কে এই ৭টি বই ৷
রেজেপ তাইয়িপ এরদোয়ান এর জীবনী, কর্ম, পরিকল্পনা, কৌশলী এবং কজন রাষ্ট্রনায়ক হিসেবে কেমন প্রতিটি বই পড়লে জানতে পারবেন ৷ প্রতিটি বই বিবরণ, সংক্ষেপে ব্যাখ্যা, সূচিপত্র, পিডিএফ ও হার্ড.পি দেওয়া হয়েছে ৷ কোনো পাঠকের বই ভালো লাগলে হার্ডকপি/আসল বই অর্ডার করতে পারবেন ৷ এরকম বিখ্যাত মুসলিম ব্যক্তির জীবনী বই পেতে ফলো রাখুন পিডিএফপড়.কম ৷
১. এরদোয়ান: দ্যা চেঞ্জ মেকার
- লেখকঃ হাফিজুর রহমান (পিএইচডি) ৷
- প্রকাশনীঃ গার্ডিয়ান পাবলিকেশন্স ৷
- পেইজ সংখ্যাঃ ২৯৬টি ৷
এরদোয়ান, তুরস্কের প্রেসিডেন্ট। শুধুই কি তাই? নাকি এক ভালোবাসার নাম। এই বই পড়েই জানা যাবে তার আসল পরিচয়। বইটাতে মূলত এরদোয়ানের প্রাথমিক জীবন, আধুনিক তুরস্কের রাজনৈতিক ইতিহাস, এরদোয়ানের রাজনৈতিক জীবনের শুরু এবং ইস্তাম্বুল প্রদেশের সভাপতি, ইস্তাম্বুলের মেয়র হিসেবে দায়িত্ব পালনের সময়গুলো, কারাগার ও অনিশ্চত জীবনের সময়গুলো, একে পার্টির প্রতিষ্টা, সংগঠন কাযেম ও সরকার গঠন থেকে শুরু করে ২০১৭ সাল পর্যন্ত নতুন তুরস্কের নানা দিক আলোচনা করা হয়েছে।
তুরস্ককে কিভাবে পরিবর্তন করে বিশ্বের নিকট মর্যাদাসম্পন্ন দেশে পরিণত করেছেন, সে ব্যাপারে এই বইতে আলোচনা করা হয়েছে। অনেক পাঠক এরদোয়ান দ্যা চেঞ্জ মেকার PDF খুঁজে থাকেন ৷ বইটি ভালো লাগলে হার্ডকপি অর্ডার করতে ভুলবেন না ৷
📑 সূচিপত্র
২. আতাতুর্ক থেকে এরদোয়ান(বদলে যাওয়া তুরস্কের ১০০ বছর)
- লেখকঃ মোস্তফা ফয়সাল পারভেজ ৷
- প্রকাশনীঃ গার্ডিয়ান পাবলিকেশনস ৷
- পেইজ সংখ্যাঃ ২৩০টি ৷
আধুনিক প্রজাতান্ত্রিক তুরস্কের ১০০ বছরের ইতিহাস নিয়ে রচিত এই গ্রন্থে অটোমান সাম্রাজ্যের পতনের পর ইসলামী মতাদর্শ থেকে তুরস্কের বিচ্যুতি ও সেক্যুলার মতাদর্শে রুপান্তর এবং সেক্যুলার মতাদর্শ থেকে আবার ইসলামী মতাদর্শের দিকে প্রত্যাবর্তনের বিশ্লেষণধর্মী ইতিহাস উঠে এসেছে। আতাতুর্ক এবং এরদোয়ান দুই বিপরীত মতাদর্শের প্রতিনিধিত্বকারী নেতা ও মহানায়ক। পুরো বইটি না পড়লে ইতিহাস জানবেন না ৷ তাই আতাতুর্ক থেকে এরদোয়ান PDF অথবা হার্ডকপি অর্ডার করে পড়ুন ৷
📑 সূচিপত্র
৩. তুরস্ক ও আধুনিক যুগের সুলতান প্রেসিডেন্ট এরদোয়ান
- লেখকঃ মোঃ সাইফুল আনোয়ার ৷
- প্রকাশনীঃ মদিনা ভিলেজ ৷
- পেইজ সংখ্যাঃ ১১২টি ৷
তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান সম্পর্কে আমাদের জানতে হলে সর্বপ্রথম আধুনিক যুগের সুলতান, এই প্রেসিডেন্টের দেশ সম্পর্কে জানতে হবে। মুসলিম বিশ্বে, মুসলমানের হয়ে, বৈরী বেদ্বীনদের বিরুদ্ধে কথা বলার মত, ঈমানী জজবা সর্বক্ষেত্রে সাহসী ভূমিকা রাখেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান।
উনার পুরো জীবনী এই পুস্তকে সন্নিবেশিত করা হয়েছে। অত্যন্ত পরিশ্রম লব্ধ, গবেষণাময়, এবং মুসলিম উম্মার জন্য একটি অনুপ্রেরণামূলক গ্রন্থ ইহা। লেখক এই গ্রন্থে, চেষ্টা করেছি, বিশ্ব রাজনীতির মঞ্চে, দণ্ডায়মান এক সাহসী প্রতীক হিসাবে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানকে তুলে ধরতে। আশা করি বইটি ভালো লাগবে ৷
📑 সূচিপত্র
৪. নতুন পৃথিবীর সন্ধানে
- লেখকঃ রেজেপ তাইয়্যিপ এরদোয়ান ৷
- অনুবাদকঃ মো. জয়নাল আবেদীন ৷
- প্রকাশনীঃ সাহিত্যদেশ ৷
- পেইজ সংখ্যাঃ ১২৮টি ৷
যারা নতুন পৃথিবীর সন্ধানে বই PDF অথবা হার্ডকপি পেতে চান নিচ থেকে অর্ডার দিতে পারেন ৷
📑 সূচিপত্র
৫. তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান: সফলতার রহস্য
- লেখকঃ ডক্টর এম এ আজীজ ৷
- প্রকাশনীঃ ধ্রুবতারা প্রকাশনী ৷
- পেইজ সংখ্যাঃ ১৬০টি ৷
তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রেজেপ তায়্যিপ এরদোয়ান বর্তমান বিশ্বে বিস্ময়কর প্রতিভাবান রাষ্ট্রনায়ক। তিনি বর্তমান জামানায় তুরস্ক তথা বিশ্বের এক অবিসংবাদিত নেতা। বিশ্বের মজলুম মুসলিমদের একমাত্র নেতা। শাসক হিসাবে বিশ্বের মজলুম জনগণের একমাত্র কণ্ঠস্বর, বিশ্বের জাতি-ধর্ম নির্বিশেষে সব অসহায় বনি আদমের অন্যতম সহায়ক। মাত্র ১০০ বছর আগে বিশ্বের একমাত্র পরাশক্তি তথা সুপার পাওয়ার, বর্তমান তুরস্কের অভাবনীয় অর্থনৈতিক উন্নয়নের রূপকার হলেন প্রেসিডেন্ট এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান পিডিএফ বই পেতে নিচে দেখুন ৷
৬. রেজেপ তাইয়্যিপ এরদোয়ান: জীবন ও কর্ম
- লেখকঃ সাব্বির উদ্দিন আহমেদ ৷
- প্রকাশনীঃ সরলরেখা প্রকাশন ৷
- পেইজ সংখ্যাঃ ৭৯টি ৷
৭. বিশ্বরাজনীতি তুরস্ক এরদোয়ান
- লেখকঃ সাব্বির উদ্দিন আহমেদ ৷
- প্রকাশনীঃ আহসান পাবলিকেশন ৷
- পেইজ সংখ্যাঃ ২৯৪টি ৷
জন্ম, বংশ ও শিশুকাল
আরবীতে তখন ছিল রজব মাস। তাই তার নাম রাখা হয় রেজেপ, তুর্কী ভাষায় রজবকে রেজেপ বলা হয়। রজব তায়্যিপ এরদোয়ান বা রেসেপ বা রেজেপ তায়্যিপ এরদোগান বা রেজেপ/রেচেপ তাইপে এরদোয়ান বা রজব তৈয়ব এরদোয়ানের জন্ম ২৬ ফেব্রুয়ারি ১৯৫৪ সালে। তিনি তুরস্কের কাসিম পাশা অঞ্চলে জুরজু বংশে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা ও মাতার নাম আহমেদ এরদোয়ান ও তানজিলা এরদোয়ান। এরদোয়ানরা ৫ ভাই-বোন ছিলেন। তাঁর বাবা দুই বিয়ে করার দরুন তার সৎ দুই ভাই এবং এরদোয়ানরা দু’ভাই, এক বোন। তার বাবা ছিলেন তুরস্কের কোষ্ট গার্ডের একজন সদস্য।
এরদোয়ানের বাবা আহমদ এরদোয়ানের জন্ম তুরস্কের উত্তর-পূর্ব কোণের ছোট্ট প্রদেশ রিজে। রিজের ১১টি জেলার মধ্যে গুণেইসু জেলাটি পুরোটাই পাহাড়ী এলাকা। এখানকার ছোটো একটি মহল্লার নাম মেরকেজ। আর সেখানেই বাস ছিল এরদোয়ানের বংশের। দাদা তায়্যিপ এফেনদি। সে সময় রিজে ছিল সবচেয়ে অনুন্নত এক প্রদেশ। বর্তমানে সেখানে চা শিল্পের বিকাশ, তা সে সময়ে ছিল না। তাই বাধ্য হয়েই বাবা আহমেদ এরদোয়ান জীবিকার আশায় বাড়ী থেকে বের হয়ে ইস্তাম্বুলের জঙ্গলদা শহরে আসেন। এখানে চার বছর যাবৎ কাজ করে ইস্তাম্বুলের কাছিম পাশায় বসবাস শুরু করেন আহমেদ এরদোয়ান। ১৯৫২ সালে জাহাজের একজন ক্যাপ্টেন হিসেবে তিনি চাকুরী নেন। এই চাকুরী থেকে তিনি ১৯৬৮ সালে অবসর নেন।
এরদোয়ানের শৈশব অতিবাহিত হয়েছে কৃষ্ণ সাগরের (Black Sea) উপকূলে। যখন শিশু এরদোয়ানের বয়স ১৩ তখন তার মাতা-পিতার সঙ্গে তিনি ইস্তাম্বুলে চলে আসেন। তার বাবার উদ্দেশ্য ছিল এরদোয়ানসহ তার চার সন্তানকে ভাল লেখাপড়া করানো। এরদোয়ানের পরিবার ছিল খুবই দরিদ্র ও অসহায়। তাঁর শিশুকাল অত্যন্ত অভাব-অনটনের মধ্য দিয়ে অতিবাহিত হয়।
৮. ক্যারিশম্যাটিক এরদোগান (অটোমান থেকে বর্তমান)
- লেখকঃ ড. রাগিব সারজানি ৷
- অনুবাদকঃ আতাউল কারীম মাকসুদ ৷
- প্রকাশনীঃ কালান্তর প্রকাশনী ৷
এরদোয়ান সম্পর্কে বই PDF (হার্ডকপিসহ) | এই ৭টি বই পড়ুন
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

