স্মরণজিৎ চক্রবর্তীর ফুরায় শুধু চোখে বই মূলত আরভ মুখার্জী নামের ২৪ বছর বয়সী এক যুবকের প্রেম, স্বপ্ন, মনখারাপ আর লড়াইয়ের গল্প। আরভ ইঞ্জিনিয়ারিং না পড়ে ফিজিক্স অনার্স নিয়েছিল। ভেবেছিল, বাবাকে ভুল প্রমাণ করবে। ইঞ্জিনিয়ারিং, ডাক্তারির বাইরেও যে সফল হওয়ার জীবন রয়েছে, তা প্রমাণ করবে। কিন্তু অনার্স শেষ করে চাকরি নিয়ে তাকে পাড়ি দিতে হয় বিহারের প্রত্যন্ত কোলিয়ারি অঞ্চলে। স্মরণজিৎ চক্রবর্তী সেরা বই ফুরায় শুধু চোখে বই PDF ডাউনলোড লিংক খুঁজছেন, আপনি সঠিক জায়গায় এসেছেন ৷
কলকাতার ছেলে আরভের নতুন কর্মজীবন শুরু হয় বিহারের ধোরি নামক জায়গায়। সেখানে কাজের প্রেশার, কিশোরীলাল লালার হুমকি, প্রেমিকার প্রত্যাখ্যান আর নানান ঘাত-প্রতিঘাতের মধ্যে কাটতে থাকে তার জীবন। পুরোনো কলেজ বান্ধবী মুসকানের সাহায্যে দেখা হয় হারিয়ে যাওয়া প্রেমিকা রিকিতার সঙ্গে। আরভের জীবনে রিকিতার প্রেম, মহেকের বন্ধুত্ব আর সেলসের চাকরির ভেতরের লড়াইয়ের সঙ্গে মিশে যায় লাল মাটি, মহুয়া গাছ, বীরজি, লালা আর অধীরদার মতো মানুষজন।
গল্পে আছে কলেজ-রোমান্স, গুন্ডা, বিহারের রুক্ষতা আর এক পাগল প্রেমিকের ধাওয়া করা। আছে ভালোবাসার মানুষকে না পাওয়ার কষ্ট, স্বপ্ন ভেঙে যাওয়ার মনখারাপ আর অদৃশ্য ভালোবাসার গল্প। আরভ নিজের উজ্জ্বল ভবিষ্যৎ ছেড়ে শুধু রিকিতার জন্য বিহারের প্রত্যন্ত গ্রামে চাকরি নিয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত তার স্বপ্ন ভেঙে খান খান হয়ে যায়। রিকিতা অন্য কারোর হাত ধরে চলে যায়। আর মুসকানের অদৃশ্য ভালোবাসা আড়ালেই থেকে যায়।
ফুরায় শুধু চোখে উপন্যাসের নামের মধ্যেই যেন গল্পের ভাবনা লুকিয়ে আছে। যা ফুরিয়ে যায়, বহুদিন ধরে পালন করা আশা যখন চূর্ণ হয়ে যায়, তা থেকেও জীবনে কিছু খুঁজে পাওয়া যায়। চোখের থেকে ফুরিয়ে যাওয়ার পরও জীবন বেঁচে থাকে। লড়াই বাঁচিয়ে রাখে আলো। হাসি-খুশি ও মজার মাঝে ছোট ছোট মনখারাপ, না-পাওয়ার লাল-নীল অন্ধকার আর অন্য এক জেদের গল্প শোনায় এই উপন্যাস। স্মরণজিৎ চক্রবর্তীর অন্য উপন্যাসের তুলনায় এর শেষটাও একটু আলাদা স্বাদের।
ফুরায় শুধু চোখে বই বিবরণ
- বইঃ ফুরায় শুধু চোখে ৷
- লেখকঃ স্মরণজিৎ চক্রবর্তী ৷
- প্রকাশনীঃ আনন্দ পাবলিশার্স (ভারত)
- পৃষ্ঠা সংখ্যাঃ ১৮৪টি ৷
- ক্যাটাগরিঃ পশ্চিমবঙ্গের বই (উপন্যাস) ৷
ফুরায় শুধু চোখে বই PDF ডাউনলোড | স্মরণজিৎ চক্রবর্তী সেরা বই
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

