কত অজানারে শংকর PDF উপন্যাস বই অনেকেই খুঁজে থাকেন ৷ বিংশ শতকের দ্বিতীয়ার্ধে যে সামান্য কয়েকটি বই প্রকাশের সঙ্গে সঙ্গে বিপুল জনপ্রিয়তা অর্জন করেও পরবর্তী কালের বাংলা সাহিত্যে ক্লাসিক মহিমা অর্জন করেছে কত অজানারে তাদের একটি। লেখক শংকর-এর জন্ম ৭ই ডিসেম্বর ১৯৩৩। কত অজানারে রচনার শুরু আগষ্ট ১৯৫৩, মাত্র ঊনিশ বছর বয়সে। দেশ পত্রিকায় ধারাবাহিক প্রকাশ পরবর্তী বছরে। বস্তুতপক্ষে বিংশশতকে এত অল্পবয়সে কোনো লেখক বাংলা গদ্যসাহিত্যে এমন বিপুল স্বীকৃতি ও সাফল্য লাভে সমর্থ হননি।
এই কাহিনীর প্রধান চরিত্র নোয়েল ফ্রেডরিক বারওয়েল, কলকাতা হাইকোর্টের শেষ ইংরেজ ব্যারিস্টার। প্রথম মহাযুদ্ধের পরবর্তী সময়ে মিলিটারি ডিউটিতে তিনি কলকাতায় আসেন এবং যথাসময়ে হাইকোর্টে আইনব্যবসা শুরু করেন। তাঁর তিরোধান আগষ্ট ১৯৫৩। ঠিক পরবর্তী মাসে এই কালজয়ী সাহিত্য রচনার শুরু। শুধু বাংলা নয়, বিশ্বসাহিত্যে কত অজানারের মত বই যে বেশী রচিত হয়নি তা এখন স্বীকৃতির অপেক্ষা রাখে না।
কত অজানারে বই বিবরণ
- বইঃ কত অজানারে ৷
- লেখকঃ শংকর ৷
- প্রকাশনীঃ নিউ এজ পাবলিশার্স (ভারত) ৷
- পৃষ্ঠা সংখ্যাঃ ২৫৬টি ৷
- ক্যাটাগরিঃ উপন্যাস বই ৷
কত অজানারে বুক রিভিউ
বইটি কোন রম্য গল্প কিংবা স্যাটায়ারে পরিপূর্ন নয় বরং মানুষের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা। ‘শংকর’ কলকাতা হাইকোর্টে এক ব্যারিষ্টারের বাবু হিসেবে কাজ করতেন। সেই বর্ণাঢ্য জীবনে কথক শুনেছেন ও দেখেছেন অগণিত মানুষের বিচিত্র সব গল্প। সেসব গল্পই লিপিবদ্ধ হয়েছে এই বইয়ে। তাই উপন্যাস হলেও, এখানে প্রতিটি চ্যাপ্টার একেকটি নতুন গল্প।
এখানে গল্পকথক একজন টাইপিস্ট, যিনি একজন ব্যারিস্টারের হয়ে কাজ করেন। তার কাজ ছিল ব্যারিস্টারের কাছে লোকজন যেসব মামলা নিয়ে হাজির হয়- সেসবের ফ্যাক্টগুলো লিখে রাখা। একদিন সে চেম্বার কি জিনিস সেটাই জানতো না , আজ কোর্টের ঘর-দোর, থম তার নখদর্পনে। আদালতপাড়ায় এসে সে মহাকালে জীবনের বৈচিত্রতা দেখেছে। তাদের মধ্যে থেকে যাদের জীবন গল্প তার হৃদয়ে অন্যরকম দোলা জাগিয়েছে তাদের কয়েকজনের গল্প দিয়ে বইটি তিনি সাজিয়েছেন।
রানী মীরা, ব্যারিষ্টার বোস, শ্রীমতী সুনন্দা, মিস ট্রাইটন, হেলেন গ্রুবার্ট ও নিকোলাস ড্রসলার গল্পের উল্লেখযোগ্য চরিত্র। স্যার হেনরী লং, বিখ্যার ব্যারিষ্টার। তার চেম্বারে বেয়ারার কাজ করত চৌদ্দ বছরের এক ছেলে। নাম উইলমট ডানিয়েল রেম্পিনি। বেয়ারা থেকে একসময় তিনি মস্তবড় ব্যারিস্টার হয়েছিলেন ব্যারিস্টার বোস, ছাত্রজীবনে চঞ্চল ও পড়াশুনায় তুখোড় ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ছেড়া কাপড় ও জুতা পড়ে ঘুরতে হয়েছে। টাকার জন্য হাত পাততে হয়েছে তার বন্ধুর কাছে।
ডক্টর মিত্র, একবুক আশা নিয়ে ধর্ম পরিবর্তন করেছিলেন শুধু বিয়ে করে সংসার পাতবেন তাই। কিন্তু তাকে জীবনের বাকি সময় একা কাটাতে হয়েছে। নিকোলাস ড্রসলার, স্ত্রী সন্তানের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার উদ্দেশ্যে কাজ করতর আসেন ভারতে কিন্তু শেষ পর্যন্ত সব হারিয়ে সর্বস্ব হয়ে কয়েক বছর জেল খেটে বিতারিত হয়েছিলন সিকিউরিটি পুলিশের হাতে। পাবলিক প্রসিকিউটর , জগদিশবাবুর সাহেব। আসামীর যম। কোন কেস তার কোর্টে উঠলে আসামীকে তিনি শাস্তি দিয়েই ছাড়েন ।
কিন্তু আদালতপড়ার এসব নির্মমতার বাইরে ও প্রসিকিউটর সাহেবের মনে একটা আবেগের জায়গা ছিল। যখনই কোন আসামী তার জন্য মৃত্যুদন্ডে দন্ডিত হন তিনি কয়েকদিন কারো সাথে কথা বলেন না, ঠিকমত খাওয়া দাওয়া করেন না, রাতে ঘুমান না। হয়ত একটা জীবনের জন্য তিনি এভাবে নিজেকে শাস্তি দেন। এরকম আরো অনেক জীবন গল্প রয়েছে এই বইটিতে। সব গুলোতেই রয়েছে বাস্তবতার নির্মমতা এ পরিহাষ। বইটি পড়লে আপনার সময় নষ্ট হবেনা এ আশ্বাস আমি দিতে পারি। বিশেষ করে আইনের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের অবশ্যই পড়া উচিত। Kato Ajanare Uponnash PDF নিচে দেখুন ৷
কত অজানারে শংকর PDF উপন্যাস বই | Kato Ajanare Uponnash Download
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

