পিডিএফ পড়.কম

গাজওয়াতুল হিন্দ ও বিশ্ব রাজনীতি বই PDF — রিভিউ, হার্ডকপি

লেখার সাইজA
A
5/5 - (1 vote)

গাজওয়াতুল হিন্দ ও বিশ্ব রাজনীতি বইটির লেখক ড. ওমায়ের মাহমুদ সিদ্দিকী এবং বাংলা অনুবাদক আতা খান ৷ অনেক পাঠক প্রিয় গাজওয়াতুল হিন্দ ও বিশ্ব রাজনীতি বই পিডিএফ খুজে থাকেন ৷ এই গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল বইটি সব মুসলিম ভাই-বোনের একবার হলেও পড়া উচিৎ ৷

বইটি এমন এক ঐতিহাসিক ও ভবিষ্যদ্বাণীমূলক বিষয় নিয়ে লেখা, যা মুসলিম উম্মাহর হৃদয়ে নতুন উদ্দীপনা জাগায়। এতে বর্ণিত হয়েছে হাদীসে উল্লেখিত ভারতীয় উপমহাদেশে সংঘটিত হতে যাওয়া এক মহাযুদ্ধের কথা, যেখানে মুসলমানরা আল্লাহর পথে লড়বে বিজয়ের উদ্দেশ্যে।

বর্তমান সময়ে সকলের জন্য বইটি পড়া জরুরী মনে করছি। রাজনীতি বিষয়ক বিস্তারিত আলোচনা বইটিতে স্থান পেয়েছে। প্রিয় পাঠক গাজওয়াতুল হিন্দ নিয়ে এই ৫টি বই পড়ুন

গাজওয়াতুল হিন্দ ও বিশ্ব রাজনীতি বই বিবরণ

  • বইয়ের নামঃ গাজওয়াতুল হিন্দ ও বিশ্ব রাজনীতি
  • লেখকঃ ড. ওমায়ের মাহমুদ সিদ্দিকী ৷
  • অনুবাদকঃ আতা খান ৷
  • প্রকাশনীঃ মাকতাবাতুন নূর ৷
  • পেইজ সংখ্যাঃ ১৪৪টি ৷
  • ক্যাটাগরিঃ ইসলামিক ভবিষ্যৎমূলক বই ৷

রিভিউ

গাজওয়াতুল হিন্দ ও বিশ্ব রাজনীতি বইটিতে “গাজওয়াতুল হিন্দ” সংক্রান্ত হাদীস, তার ঐতিহাসিক প্রেক্ষাপট, মুসলিম বিশ্বে এর প্রতিফলন, এবং আধুনিক দক্ষিণ এশীয় রাজনীতির সঙ্গে এর সম্পর্ক তুলে ধরা হয়েছে। লেখক হাদিস ও যুক্তি, দলিল এবং বাস্তব ঘটনার আলোকে ইসলাম যে শান্তি, ন্যায় ও মানবতার ধর্ম –তা স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। এই বইয়ে রাসুল সাঃ এর যুগ থেকে শুরু করে হিন্দুস্তানে সংঘটিত বিভিন্ন যুদ্ধ নিয়ে ও বলা হয়েছে এবং গাজওয়াতুল হিন্দের সব বিষয় পরিষ্কার করে তুলে ধরা হয়েছে। তেমনি একটা হাদিস হচ্ছে—

হযরত আবু হুরায়রা (রাযি.) থেকে বর্ণিত, তিনি বলেন—রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদের কাছ থেকে গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণের প্রতিশ্রুতি নিয়েছিলেন। তাই যদি আমি সেই যুদ্ধের সাক্ষাৎ পাই, তবে সেখানে আমার আমার প্রাণ ও অর্থ-সম্পদ ব্যয় করবো। যদি আমি সেখানে শহীদ হই, তবে সর্বোত্তম শহীদদের অন্তর্ভুক্ত হব। আর যদি যুদ্ধ শেষে জীবিত ফিরে আসি, তবে আমি হব জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা ৷

লেখক প্রামাণ্য হাদীস ও ঐতিহাসিক বিশ্লেষণের মাধ্যমে বিষয়টি স্পষ্টভাবে উপস্থাপন করেছেন। বইটি শুধু যুদ্ধের আলোচনা নয়, বরং এতে রয়েছে ঈমান, ত্যাগ ও জিহাদের সঠিক ধারণা। মুসলমানদের আত্মসম্মান, ঐক্য ও ঈমানের জাগরণ বইটির মূল বার্তা।

পড়তে পড়তে হৃদয়ে জাগে গর্ব, শক্তি ও তাওহীদের আহ্বান। বইটি গভীর চিন্তার খোরাক দেয়। যারা ইসলামি ইতিহাস ও ভবিষ্যদ্বাণীমূলক বিষয় জানতে চান, তাদের জন্য “গাজওয়াতুল হিন্দ” এক অনন্য গ্রন্থ।

বইটি পড়তে গিয়ে আমার উপলব্ধি হয়েছে যেন বইটি ইতিহাস, ধর্ম ও রাজনীতির এক অপূর্ব মেলবন্ধন। লেখক বিষয়টি শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বরং বর্তমান আধুনিক ভূরাজনৈতিক বাস্তবতার আলোকে বিশ্লেষণ করেছেন।

গাজওয়াতুল হিন্দ নিয়ে অনেক জায়গায় অনেক ভুল ব্যাখ্যা প্রচলিত আছে—কিন্তু এই বই সেই বিভ্রান্তির ভেতর থেকে সত্যকে খুঁজে বের করেছে। পাঠ শেষে মনে হয়েছে, ইসলামের বার্তা কখনো সহিংসতা নয়, বরং ন্যায়, ঐক্য ও আত্মরক্ষার পথ দেখায়।

গাজওয়াতুল হিন্দ ও বিশ্ব রাজনীতি বই PDF (হার্ডকপিসহ)

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বইইসলামিক বইউপন্যাস বইবইমেলা ২০২৬সকল ক্যাটাগরিসম্মানিত লেখকগণ
আমাদের সম্পর্কেযোগাযোগ