পিডিএফ পড়.কম

মোগল সাম্রাজের পথে পথে বই PDF ডাউনলোড by এনায়েত রসুল

লেখার সাইজA
A
Rate this post

এনায়েত রসুল রচিত মোগল সাম্রাজের পথে পথে বই PDF ডাউনলোড করে পড়তে চান ৷ আপনাদের পড়ার সুবিধার্থে বইটির পিডিএফ অনলাইন থেকে নেওয়া হয়েছে ৷ মুঘল সাম্রাজ্যের ইতিহাস নিয়ে বই পেতে আমাদের সাথেই থাকুন ৷

সুপ্রাচীনকাল থেকেই ধন-সম্পদ, শিল্প-সাহিত্য ও বৈচিত্র্যময় সংস্কৃতিতে ভরপুর ছিল ভারতবর্ষ। এ উপমহাদেশের সভ্যতা ও জীবনাচার নিয়ে বহির্বিশ্বের মানুষের কৌতূহল ছিল প্রবল। সেই কৌতূহল থেকেই জীবনের ঝুঁকি নিয়ে এ অঞ্চলে এসেছেন বহু পর্যটক। তাঁদের মধ্যে অন্যতম ফরাসি পর্যটক ফ্রাঁসোয়া বার্নিয়ার। তাঁর মোগল সাম্রাজ্য ভ্রমণের অভিজ্ঞতা ও উপলব্ধির ওপর ভিত্তি করেই লেখা হয়েছে মোগল সাম্রাজ্যের পথে পথে বইটি।

বইটিতে উঠে এসেছে সপ্তদশ শতাব্দীর শেষার্ধের মোগল সাম্রাজ্যের নানা ঘটনা, সমাজব্যবস্থা, অর্থনীতি ও সংস্কৃতির কথা। সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে বার্নিয়ার মোগল সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়িয়েছেন। মিশেছেন রাজপুরুষ, আমির-উমরাহ থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে। তাঁদের জীবনযাত্রা, আচার-ব্যবহার ও সমাজের নানা দিক অনুসন্ধিৎসু মন নিয়ে পর্যবেক্ষণ করেছেন।

মোগল সাম্রাজ্যের পথে পথে বইটি ফ্রাঁসোয়া বার্নিয়ারের Travels in the Mogul Empire (1656-1668 A.D.) অবলম্বনে এনায়েত রসুলের লেখা। এটি মূল বইটির হুবহু অনুবাদ নয়; বরং তথ্য-প্রমাণ, বক্তব্য ও বিশ্লেষণের ভিত্তিতে নিজের মতো করে রূপান্তর করা হয়েছে। অপ্রয়োজনীয় ও দীর্ঘ বর্ণনা এড়িয়ে সামাজিক ইতিহাসের মূল্যবান উপাদানগুলো তুলে ধরার চেষ্টা করেছেন লেখক।

মোগল সাম্রাজের পথে পথে বই বিবরণ

  • বইঃ মোগল সাম্রাজের পথে পথে ৷
  • লেখকঃ এনায়েত রসুল ৷
  • প্রকাশনীঃ স্বরবৃত্ত প্রকাশন ৷
  • পৃষ্ঠা সংখ্যাঃ ২২৪টি ৷
  • ক্যাটাগরিঃ ইতিহাস ও বিশ্বসভ্যতা বই ৷

মোগল সাম্রাজের পথে পথে বই রিভিউ

ইতিহাস শুধু রাজা-বাদশাহদের বংশপরিচয়, রাজ্য জয় কিংবা ক্ষমতা দখলের ঘটনাক্রম নয়। একটি যুগের সংস্কৃতি, রীতিনীতি, জনজীবন, আচার-ব্যবহার ও উত্থান-পতনের কথাও ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আমাদের ইতিহাস-সাহিত্যে সামাজিক ও সাংস্কৃতিক উপাদান তুলনামূলকভাবে কম পাওয়া যায়। রাজা-বাদশাহদের শাসন ও ক্ষমতার বিবরণ যতটা গুরুত্ব পেয়েছে, জনজীবন ও নাগরিক সমাজের জীবন-সংগ্রাম ততটা প্রাধান্য পায়নি।

ফরাসি পর্যটক ও চিকিৎসক ফ্রাঁসোয়া বার্নিয়ারের ভ্রমণ কাহিনীতে মোগল আমলের সামাজিক ইতিহাসের অনেক মূল্যবান তথ্য রয়েছে। ১৬৫৮ সালের শেষভাগে তিনি ভারতে আসেন। মোগল সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়ানোর সময় সম্রাট আওরঙ্গজেবসহ বহু রাজপুরুষ, আমাত্য, আমির-উমরাহ ও সাধারণ মানুষের সংস্পর্শে আসেন। বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণ করেন এবং সেগুলোর কার্যকারণ খুঁজে বের করার চেষ্টা করেন। তাঁর সেই অভিজ্ঞতা ও উপলব্ধি পরবর্তী সময়ে Travels in the Mogul Empire (1656-1668 A.D.) বইয়ে স্থান পায়।

এনায়েত রসুল সেই বইয়ের তথ্য-প্রমাণ, বক্তব্য ও বিশ্লেষণকে ভিত্তি করে মোগল সাম্রাজ্যের পথে পথে রচনা করেছেন। তবে এটি আক্ষরিক বা হুবহু অনুবাদ নয়। লেখকের মতে, মোগল যুগ থেকে একবিংশ শতাব্দীতে আসতে দীর্ঘ সময় পেরিয়ে গেছে। এই সময়ে ইতিহাসের নানা ঘটনা ও স্থাপনার মূল্যায়ন এবং বিশ্লেষণের দৃষ্টিভঙ্গিও বদলেছে। তাই দীর্ঘ যুদ্ধযাত্রা, রাজনৈতিক ঘটনা কিংবা অতিকথনের কিছু অংশ আক্ষরিক অনুবাদ না করে প্রয়োজনীয় সামাজিক ইতিহাসের উপাদানগুলোকে গুরুত্ব দিয়েছেন।

বইটিতে মোগল আমলের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের নানা উপাদান তুলে ধরা হয়েছে। বার্নিয়ারের ভ্রমণ বর্ণনা ও চিঠিপত্রের মূল্যবান তথ্য ব্যবহার করা হয়েছে। বিশেষ করে তাঁর লিখিত কিছু চিঠির পূর্ণাঙ্গ অনুবাদ সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি The History of the Late Rebellion in the State of the Great Mogul এবং Remarkable Occurrences after the War—প্রথম ও দ্বিতীয় অধ্যায় দুটি পূর্ণাঙ্গ অনুবাদ না করে সারানুবাদ করা হয়েছে। সেখানে সামাজিক ইতিহাসের উপাদান রয়েছে, এমন অংশগুলোই রাখা হয়েছে।

বইটির পরিশিষ্টে কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলসের বার্নিয়ার সম্পর্কে লেখা চিঠির অনুবাদও সংযুক্ত করা হয়েছে। ১৮৫৩ সালে কার্ল মার্কস এক চিঠিতে বার্নিয়ারের লেখার প্রশংসা করেছিলেন। এঙ্গেলসও তাঁর লেখার প্রশংসা করে উত্তর দিয়েছিলেন। চিঠি দুটির ঐতিহাসিক মূল্য বিবেচনায় রেখেই সেগুলো বইটিতে যুক্ত করা হয়েছে।

মোগল সাম্রাজের পথে পথে বই PDF ডাউনলোড by এনায়েত রসুল

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
error: Content is protected !!
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ