পিডিএফ পড়.কম

শাহজাহান তপন পদার্থবিজ্ঞান ১ম পত্র ও ২য় পত্র বই PDF (ডাউনলোড)

CategoriesHSC BOOK
Tagshsc
লেখার সাইজA
A
Rate this post

একাদশ-দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছে শাহজাহান তপন পদার্থবিজ্ঞান বেশ পরিচিত একটি বই। পদার্থবিজ্ঞানের বিভিন্ন সূত্র, তত্ত্ব, গাণিতিক সমস্যা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজভাবে থাকায় অনেক শিক্ষার্থীর কাছে বেশ জনপ্রিয়। শাহজাহান তপন পদার্থবিজ্ঞান ১ম পত্র ও ২য় পত্র বই PDF অনেক শিক্ষার্থী খুঁজে থাকেন ৷ আপনারা HSC সকল বই ও গাইড পেতে আমাদের সাথেই থাকুন ৷

যারা এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য পদার্থবিজ্ঞানের বিষয়গুলো শুরু থেকেই ভালোভাবে বুঝে পড়া গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রথম পত্রের ভেক্টর, গতিবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা, কাজ-শক্তি-ক্ষমতা, মহাকর্ষ, পর্যাবৃত্ত গতি ও তরঙ্গ এবং দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, চল তড়িৎ, চৌম্বকত্ব, আলোকবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেক্ট্রনিক্স—প্রতিটি অধ্যায়ই এইচএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।

শাহজাহান তপন পদার্থবিজ্ঞান বইটি পরিবর্তিত শিক্ষাক্রম ও পাঠ্যসূচির আলোকে প্রণীত এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত একাদশ-দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তকের বর্ধিত সংস্করণ হিসেবে প্রকাশিত হয়েছে।

শিক্ষক ও শিক্ষার্থীদের আগ্রহ ও চাহিদার কথা বিবেচনা করে বইটির পরিমার্জিত ও বর্ধিত ষষ্ঠ সংস্করণ প্রকাশ করা হয়েছে। এই সংস্করণে ছাপার ভুল-ত্রুটি সংশোধনের পাশাপাশি বিষয়বস্তুও প্রয়োজন অনুযায়ী পরিমার্জন করা হয়েছে।

বিভিন্ন শিক্ষা বোর্ডের নিয়মিত পরীক্ষা, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো যথাস্থানে উত্তরসহ সংযোজন করা হয়েছে। ফলে পাঠ্যবিষয়ের পাশাপাশি পরীক্ষামুখী প্রস্তুতির ক্ষেত্রেও বইটি শিক্ষার্থীদের কাজে আসতে পারে।

আরও একটি উল্লেখযোগ্য দিক হলো, প্রতিটি অধ্যায়ের গাণিতিক উদাহরণ ও অনুশীলনীর প্রশ্নগুলো অনুচ্ছেদ অনুসারে বিভিন্ন গুচ্ছে সাজিয়ে দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা বইয়ের বিষয়বস্তু ধারাবাহিকভাবে পড়ার পাশাপাশি একই ক্রমে অনুশীলন করতে পারে।

আরও দেখুনঃ

  1. ইসহাক স্যারের পদার্থ বই ১ম পত্র ও ২য় পত্র বই পিডিএফ ৷
  2. HSC পদার্থবিজ্ঞান বই ১ম পত্র পিডিএফ
  3. HSC পদার্থবিজ্ঞান বই ২য় পত্র পিডিএফ

সম্মানিত লেখকবৃন্দ

ডক্টর শাহজাহান তপন
বি.এসসি. (অনার্স-প্রথম শ্রেণি), এম.এসসি. (প্রথম শ্রেণি), এম.এড. (প্রথম শ্রেণিতে প্রথম), পিএইচ.ডি. (এম.এস.ইউ)।
প্রফেসর (অব.), পদার্থবিজ্ঞান, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়।

মুহম্মদ আজিজ হাসান
বি.এসসি. (অনার্স), এম.এসসি. (প্রথম শ্রেণি)।
প্রফেসর (অব.), পদার্থবিজ্ঞান বিভাগ, ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা এবং বিভিন্ন সরকারি কলেজের সাবেক অধ্যাপক ও সহযোগী অধ্যাপক।

ডক্টর রানা চৌধুরী
বি.এসসি. (অনার্স-প্রথম শ্রেণি), এম.এসসি. (প্রথম শ্রেণি), পিএইচ.ডি. (এম.এস.ইউ)।
ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা ও সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ, ফরিদপুরের সাবেক শিক্ষক।

শাহজাহান তপন পদার্থবিজ্ঞান ১ম পত্রের সূচিপত্র

  • ১. প্রথম অধ্যায়: ভৌতজগৎ ও পরিমাপ
  • ২. দ্বিতীয় অধ্যায়: ভেক্টর
  • ৩. তৃতীয় অধ্যায়: গতিবিদ্যা
  • ৪. চতুর্থ অধ্যায়: নিউটনীয় বলবিদ্যা
  • ৫. পঞ্চম অধ্যায়: কাজ, শক্তি ও ক্ষমতা
  • ৬. ষষ্ঠ অধ্যায়: মহাকর্ষ ও অভিকর্ষ
  • ৭. সপ্তম অধ্যায়: পদার্থের গাঠনিক ধর্ম
  • ৮. অষ্টম অধ্যায়: পর্যাবৃত্তিক গতি
  • ৯. নবম অধ্যায়: তরঙ্গ
  • ১০. দশম অধ্যায়: আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব

শাহজাহান তপন পদার্থবিজ্ঞান ২য় পত্রের সূচিপত্র

  • ১. প্রথম অধ্যায়: তাপগতিবিদ্যা
  • ২. দ্বিতীয় অধ্যায়: স্থির তড়িৎ
  • ৩. তৃতীয় অধ্যায়: চল তড়িৎ
  • ৪. চতুর্থ অধ্যায়: তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব
  • ৫. পঞ্চম অধ্যায়: তাড়িতচৌম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ
  • ৬. ষষ্ঠ অধ্যায়: জ্যামিতিক আলোকবিজ্ঞান
  • ৭. সপ্তম অধ্যায়: ভৌত আলোকবিজ্ঞান
  • ৮. অষ্টম অধ্যায়: আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা
  • ৯. নবম অধ্যায়: পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান
  • ১০. দশম অধ্যায়: সেমিকন্ডাক্টর ও ইলেক্ট্রনিক্স
  • ১১. একাদশ অধ্যায়: জ্যোতির্বিজ্ঞান

শাহজাহান তপন পদার্থবিজ্ঞান ১ম পত্র ও ২য় পত্র বই PDF ডাউনলোড

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ