একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণির শিক্ষার্থীরা প্রকৌশলী মুজিবুর রহমান আইসিটি বই PDF ডাউনলোড করে অফলাইনে পড়তে চায় ৷ তিনি আইসিটি বিষয়ে খুব অভিজ্ঞ একজন শিক্ষক ৷ লেখকের লেখা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সিলেবাস অনুসরণ করে লেখা হয়েছে। উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের কথা মাথায় রেখে বইটির বিষয়গুলো সহজ বাংলায় উপস্থাপন করা হয়েছে। বাংলা ভাষার সাহায্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে জ্ঞান-অর্জনের সুযোগ সৃষ্টি করাই বইটির অন্যতম প্রধান উদ্দেশ্য। শিক্ষার্থীরা যাতে বিভিন্ন অধ্যায়ের বিষয়গুলো সহজে বুঝতে ও অনুধাবন করতে পারে, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে।
বইটিতে সঠিক ও বাস্তবের সঙ্গে সঙ্গতি রেখে তথ্য দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। কম্পিউটারের কিছু শব্দ শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে নতুন বাংলা শব্দ ব্যবহার করা হয়েছে। আবার অনেক ক্ষেত্রে নতুন বাংলা শব্দের সঙ্গে বহুল প্রচলিত ইংরেজি শব্দও ব্যবহার করা হয়েছে। প্রতিটি অধ্যায়ে পর্যাপ্ত চিত্র দেওয়ার চেষ্টা করা হয়েছে। এতে শিক্ষার্থীরা সহজেই বিষয়বস্তু সম্পর্কে বুঝতে এবং জ্ঞান লাভ করতে পারে। প্রিয় পাঠক আইসিটি বিষয়ক সকল বই পেতে আমাদের সাথেই থাকবেন ৷
আরও পড়ুনঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একটি বিস্তৃত ও পরিবর্তনশীল বিষয়। প্রতিনিয়তই এই বিষয়ে ব্যাপক উন্নয়ন ও পরিবর্তন সাধিত হচ্ছে। তাই উন্নয়নের গতির সঙ্গে তাল রাখতে বইটিতে প্রয়োজনীয় পরিবর্তন ও আপডেট করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। সর্বাধুনিক কম্পিউটার প্রযুক্তিতে বইটি মুদ্রিত হয়েছে। মুদ্রণের ব্যাপারেও যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়েছে। বইটির মান উন্নয়নে গঠনমূলক সমালোচনা ও পরামর্শ সাদরে গ্রহণ করার কথাও লেখক উল্লেখ করেছেন।
বই বিবরণ
- বইঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৷
- লেখকঃ প্রকৌশলী মুজিবুর রহমান ৷
- প্রকাশনীঃ স্টেম শিক্ষা পাবলিকেশন্স ৷
- ক্যাটাগরিঃ আইসিটি বিষয়ক বই ৷
প্রকৌশলী মুজিবুর রহমান আইসিটি বই PDF (একাদশ-দ্বাদশ)
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

