ঈমানের অপরিহার্য পাঠ PDF —ঈমান জানতে, ঈমান বাঁচাতে বইটি পড়ুন

ঈমানের অপরিহার্য পাঠ বইটির লেখক শায়খ আহমাদুল্লাহ ৷ বইটি প্রকাশিত হয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে ৷ হার্ডকপি অথবা ঈমানের অপরিহার্য পাঠ PDF, একবার হলেও প্রত্যেক মুমিন ব্যক্তির বইটি পড়া উচিৎ ঈমান জানতে, ঈমান বাঁচাতে ৷ এই বই আপনাকে জানাবে—ঈমানের পরিচয়, ঈমানের রোকনসমূহের ব্যাখ্যা, তাওহীদের বিবরণ, শির্কের ভয়াবহতা এবং আহলুস-সুন্নাহ ওয়াল জামাআহর পরিচয় সহ আরও অনেক কিছু ৷

ঈমানের অপরিহার্য পাঠ PDF বই (Imaner Oporiharjo Path Book)

বই বিবরণ

  • বইয়ের নামঃ ঈমানের অপরিহার্য পাঠ ৷
  • লেখকঃ শায়খ আহমাদুল্লাহ ৷
  • প্রকাশনীঃ আস-সুন্নাহ ফাউন্ডেশন ৷
  • প্রকাশকালঃ ২০২৬ সাল ৷
  • পেইজ সংখ্যাঃ ১৮৪টি ৷
  • দামঃ ২৬০ টাকা(রকমারি) ৷
  • ক্যাটাগরিঃ ঈমান, আক্বিদা বিষয়ক বই ৷

রিভিউ

বইটির ভিডিও রিভিউ দেখুন

ঈমান আমাদের অস্তিত্বের শেকড়—এই কথাটা আমরা অনেকবার শুনেছি, কিন্তু কজন বসে ভেবে দেখি? দিকচিহ্নহীন প্রান্তরে নাবিক যেমন বাতিঘর দেখে পথ খুঁজে পায়, ঠিক তেমনি মানুষের জীবনে ঈমানই সেই আলো, যা গন্তব্য ঠিক করে দেয়। ঈমানের অপরিহার্য পাঠ বইটি পড়ে ঈমান সম্পর্কে জানতে পারবেন, শুধু তাই নয় কিভাবে ঈমান রক্ষা করবেন তা নিয়েও আলোচনা করা হয়েছে ৷

বইটিতে ঈমানের পরিচয় ও রোকনসমূহ খুব পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাওহীদের বিস্তারিত আলোচনা আছে, আছে শির্কের ভয়াবহতার সতর্ক বার্তা। শুধু তাত্ত্বিক আলোচনা নয়—আহলুস-সুন্নাহ ওয়াল জামাআহর পরিচয়ও সহজ ভাষায় তুলে ধরা হয়েছে, যাতে পাঠক বুঝতে পারেন সঠিক আকীদার ভিত্তি কোথায়।

পরকালীন জীবনের একটি সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ মানচিত্র বইটিতে আঁকার চেষ্টা আছে। কুরআন ও হাদীসের আলোকে ঈমান পরিপন্থী কুফর ও নিফাকের নিত্য-নতুন লক্ষণগুলো চিহ্নিত করা হয়েছে। বর্তমান সময়ের বিভ্রান্তি, সংশয় আর মতবাদের ভিড়ে এই বইটি সত্যিই আপনার কাজে দিবে ৷

বইয়ের মলাটে আরও পাবেন—ঈমানের শাখা-প্রশাখা ও আল্লাহর নিরানব্বই নাম ৷ আধুনিক যুগের নতুন নতুন কুফরের আলোকে ঈমান ভঙ্গের কারণ বিশ্লেষণ করাও বেশ গুরুত্বপূর্ণ বিষয়গুলো যুক্ত করা হয়েছে। সময়ের সংকটকে সামনে রেখে ঈমানের প্রয়োজনীয়তা ও সুফল নিয়ে যে আলোচনা এসেছে, তা পড়লে মনে হয়—এই কথাগুলো আসলেই আমাদের সময়ের জন্য দরকার ছিল।

বইটি শুধু তথ্য দেয় না—ভাবায়। ঈমান কীভাবে মানুষের পরিচয় গড়ে তোলে, অস্থির হৃদয়ে প্রশান্তি আনে, দুনিয়া ও আখিরাতের মাঝে ভারসাম্য তৈরি করে—এই উপলব্ধির সামনে পাঠককে দাঁড় করিয়ে দেয়।

যারা জীবনের অর্থ খুঁজছেন, ভেতরের শূন্যতা নিয়ে লড়ছেন, কিংবা সংশয়ের অন্ধকারে আলো খুঁজছেন—তাদের জন্য ঈমানের অপরিহার্য পাঠ পড়া উচিৎ বলে মনে করি ৷

পাঠকের উদ্দেশ্যে কিছু কথা

এই রিভিউটি শুধুমাত্র বইটি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দেওয়ার উদ্দেশ্যে লেখা। একটি পূর্ণাঙ্গ বই পড়ার আনন্দ ও গভীরতা কখনোই একটি রিভিউ দিয়ে পুরোপুরি বোঝানো সম্ভব নয়। তাই অনুরোধ থাকবে—রিভিউ পড়ে সীমাবদ্ধ না থেকে পুরো বইটি পড়ে দেখুন। এছাড়া, এখানে অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে; ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

ঈমানের অপরিহার্য পাঠ PDF বই (শর্ট পিডিএফ) | Imaner Oporiharjo Path Book

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। তাছাড়া বইটির হার্ডকপি কোথা থেকে সংগ্রহ করবেন বুঝতে পারছেন না—তাদের জন্যই এই পোস্ট। আমি বলবো, একবার হলেও বইটি পড়া উচিত। পাঠকদের বলবো বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের সেরা বন্ধু এবং নিঃসঙ্গতায় সবচেয়ে ভালো সঙ্গী।

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
5/5 - (2 votes)