ম্যাসেজ মিজানুর রহমান আজহারি বই PDF — রিভিউ, হার্ডকপি

4.8/5 - (12 votes)

ম্যাসেজ মিজানুর রহমান আজহারি বই PDF অথবা হার্ডকপি, যেভাবেই পড়ুন না কেন, একবার হলেও প্রত্যেক মুসলিম ব্যক্তির বইটি পড়া উচিৎ ৷ বইটি প্রকাশিত হয়েছে গার্ডিয়ান পাবলিকেশনস থেকে ৷ ম্যাসেজ বইয়ের দাম কত? এবং বইটির হার্ডকপি কোথায় পাবো, সব কিছু জানতে পারবেন এখানে ৷

ম্যাসেজ মিজানুর রহমান আজহারি বই PDF — রিভিউ, হার্ডকপি

বই বিবরণ

  • বইয়ের নামঃ ম্যাসেজ
  • লেখকঃ ড. মিজানুর রহমান আজহারি ৷
  • প্রকাশনীঃ গার্ডিয়ান পাবলিকেশনস ৷
  • প্রকাশ কালঃ ২০২৩ সাল ৷
  • পেইজ সংখ্যাঃ ২৯৬ টি ৷
  • দামঃ ৩৩০ টাকা(রকমারি) ৷
  • ক্যাটাগরিঃ ইসলামি আদর্শ ও মতবাদ বই ৷

ম্যাসেজ বই রিভিউ

পাঠপ্রতিক্রিয়াঃ ‘ টুন টুন শব্দে মুটোফোনে একটি ম্যাসেজ আসল । নজর ফেলতেই দেখলাম । উপরের বাক্যটি । হ্যাঁ , আপনি উপরে যে বাক্য দেখছেন তা আমাদের জন্য দ্বীনের দাওয়াতের একটি বার্তা । আপনার একটি দৃঢ় সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার ইহকাল – পরকাল ।

আধারে ঢাকা আবরণ সরিয়ে আলােকিত করতে পারে আপনার সবকিছু । ঠিক আমাদের মুঠোফোনে টেক্সট আসে যেভাবে সেভাবেই ‘ ম্যাসেজ ‘ আধুনিক মননে দ্বীনের ছোঁয়া গ্রন্থটির মাধ্যমে কুরআনের ম্যাসেজগুলাে পাঠকের কাছে ১২ টি টেক্সটের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে ।

প্রচ্ছদেই দেওয়া আছে -‘You have 12 unread messages ! ‘ যা ২১ শতকের মরীচিকার পেছনে ছুটে চলা তারুণ্যের জন্য মাস্টরিড একটি বই । কারণ এই নতুন প্রজন্মকে যদি সঠিক পরিবহনে তুলে দেওয়া যায় , তাহলে সঠিক গন্তব্যে পৌঁছবেই ।

” ভুল গাড়িতে উঠা নয় আর , জাগবে তুমি দ্বীনের আলােয় এবার , শেষ বিচারে হতভাগাদের দলে ভীড় জমাতে হবে না আর ।

” . এক নজরে সূচিপত্রের ১২ টি ম্যাসেজের কয়েকটি হেডলাইন চলুন দেখে নেওয়া যাকঃ

সূরাতুল ফাতিহা যার কয়েকটি নাম আছে এরমধ্যে সূরাতুদ – দুআ অর্থাৎ প্রার্থনার সূরা ‘ আমি যদি কোনােদিন পথ ভুলে যাই হাতছানি দিয়ে কাছে নিও , মমতার বন্ধনে আমায় বেঁধে , সব ভুল ক্ষমা করে দিও । যাকে বলে ‘ কুরআনের মা ‘ ! Dua the most powerful weapon of believers অর্থাৎ দুআই হলাে মুমিনের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার ।

আমি আবির্ভূত হয়েছি কেবল নৈতিকতা ও সদাচরণ প্রতিষ্ঠা করার জন্যই । [ মুসনাদে বাজ্জার : ৮৯৪৯ ]

অর্থাৎ ‘ কুরআনিক শিষ্টাচার

উমর দারাজ দিল

ডাবল স্ট্যান্ডার্ড

উসরি ইউসরা : কষ্টের সাথে স্বস্তি

রেগে গেলেন তাে হেরে গেলেন ইত্যাদি ।

বইটির ১২ টি গুরুত্বপূর্ণ ম্যাসেজ

কুরআনের মা : সূরা ফাতিহা । কুরআনের তাৎপর্য পূর্ণ উদ্বোধনী বক্তব্য , একটি সার্থক প্রার্থনা , একটি শ্রেষ্ঠ সারাংশ , একটি প্রতিষেধক এবং কুরআনের বিস্ময়কর জগতের দ্বার সম্পর্কে আলােচনা ।

মুমিনের হাতিয়ার : দুআ । এটি মালিক ও দাসের মধ্যে চাওয়া – পাওয়ার সেতু নির্মাণকারী । দুআর ক্ষমতা , ব্যাপকতা , নবীদের দুআ , দুআর আদব , দুআ কবুলের সময় ও শর্ত সম্পর্কে বিস্তারিত লেখা হয়েছে ।

কুরআনিক শিষ্টাচার : সমাজ গঠন । সৃষ্টির সেরা জীব হয়ে ওঠা , আদব – কায়দা শেখা , শান্তি – শৃঙ্খলা বজায় রাখা ও প্রকৃত ইমান অর্জন করার উপায় বর্ণনা করা হয়েছে ।

উমর দারাজ দিল : একজন উমরের খুব প্রয়ােজন । উমর ( রা . ) – এর জীবনাদর্শন সম্পর্কে আলােচনা করা হয়েছে ।

ডাবল স্ট্যান্ডার্ড : মুনাফিক । দুই মুখাে মানুষের আদ্যপান্ত বর্ণনা করে তাদের পরিণতি সম্পর্কে সাবধান করা হয়েছে ।

উসরি ইউসরা : কষ্টের সাথে স্বস্তি । জীবনের লক্ষ্য , মুসলিম চোখে বিপদাপদ , তাকদিরের উপর অটল বিশ্বাস , সুখ – দুখের সময় ও আল্লাহ প্রদত্ত পুরস্কার বর্ণিত হয়েছে । রেগে গেলেন তাে হেরে গেলেন । রাগের ক্ষতিকর দিক , রাগ দমনের উপায় ও ইসলামি আদর্শের যথাযথ প্রয়ােগ দেখানাে হয়েছে ।

শাশ্বত জীবনবিধান : আল – কুরআন । ইসলামের গ্রহনযােগ্যতা , রবের দেওয়া ধর্ম , মানবতার ধর্ম , ব্যাপকতার ধর্ম এবং সর্বজনীন ধর্ম হওয়ার কারণ ব্যাখ্যা করা হয়েছে ।

স্মার্ট প্যারেন্টিং : সন্তান গঠন । সন্তান পালনে ইসলামি দিকনির্দেশনা , নিজেকে । যােগ্য উপমা হিসেবে উপস্থাপন , ন্যায়সংগত আচরণ শিক্ষা দেওয়ার কৌশল বাতলানাে হয়েছে ।

মসজিদ : মুসলিম উম্মাহর নিউক্লিয়াস । মসজিদের ভূমিকা , মসজিদের সাথে সম্পর্ক , মসজিদের আদব , মসজিদের গল্প , অন্যান্য প্রতিষ্ঠানের সম্মিলিত ব্যবহারের উপকারিতা উল্লিখিত হয়েছে ।

ঐশী বরকতের চাবি : হালাল রিজিক । রিজিক কী , হালাল – হারামের মূলনীতি , হালাল অসীম আর হারাম সসীম , এর বিস্তৃত আলােচনা করা হয়েছে ।

বিদায় বেলা : অনিবার্য মৃত্যু । বিশ্বাসীদের বিদায় , অবিশ্বাসীদের বিদায় , বারযাখের প্রথম স্টেশন , পরকালের প্রথম ইন্টারভিউ , শেষ বিদায় এবং একটি গল্প দিয়ে সমাপ্তি । কি অসাধারণ এক সময় কাটল ! কত বছর আগে পৃথিবীতে এসেছিলেন আর হয়ত এখনই চলে যাবেন । দেখতে দেখতে সময় চলে যায় কিন্তু আফসােস থেকে যায় ।

আল্লাহর কাছে নিজেকে সপে দিয়ে , নবি মুহাম্মাদ ( স . ) – কে অনুসরণ করে , উত্তম আখলাক গড়ে , নিজের ভুলগুলাে খুঁজে , শুধুরে নিয়ে , নিজেকে আদর্শ হিসেবে এই পৃথিবীতে যদি অমর করে রাখতে চান তবে এখনাে সময় আছে । ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় পাওয়ার , প্রকৃত সুখ – শান্তি অর্জন করার সময় এখনাে আছে ।

সুযােগ আছে জীবনের সুন্দর সমাপ্তি ঘটানাের । আল্লাহ সুবহানাহু । ওয়া তাআলা আমাদের দ্বীনের পথে , সত্যের পথে , আলাের পথে অবিচল থাকার তওফিক দান করুক — আমিন ।

ম্যাসেজগুলাের পুরো বিবরন জানতে হলে বইটি অবশ্যই আপনাকে পড়তে হবে ।

ম্যাসেজ বইটি কেন পড়তে অন্যদেরকে উৎসাহিত করবেন

গার্ডিয়ান পাবলিকেশন থেকে প্রকাশিত মিজানুর রহমান আজহারির প্রথম কাগজে সন্তান ‘ ম্যাসেজ ‘ বইটি … আলহামদুলিল্লাহ পাঠকদের সুখবর হলাে- এতদিনের দাওয়াহগুলাে একসাথে আজ এক মলাটের ভিতরেই জাতির সামনে তুলে ধরা হয়েছে- যা এই সময়ে , এই প্রজন্মের জন্য জরুরি ।

গ্রন্থটির ভাষা ও বিন্যাস এমনভাবে সাজানাে হয়েছে , যেন সকল শ্রেণি – পেশার মানুষ পড়তে স্বস্তি অনুভব করে । ভাষার কাঠিন্য পরিহার এবং আরবি টেক্সট কমিয়ে আয়াত ও হাদিসের বাংলা অর্থ বেশি ব্যবহৃত হয়েছে ।

আলােচনা ও সমালােচনাঃ পরকালীন জীবনের চিরস্থায়ী সুখের একমাত্র গ্যারান্টি হিসেবে পেসক্রিপশন তুলে । ধরার প্রয়াসের নাম- ‘ ম্যাসেজ ‘ । প্রচ্ছদ , ডিজাইন , নাম নজরকাড়া এবং পৃষ্ঠাগুলাে ভালােমানের ।

ম্যাসেজ মিজানুর রহমান আজহারি বই PDF (হার্ডকপিসহ)

[ বইটির হার্ডকপি এবং পিডিএফ লিংক ]

       

Join Telegram Channels

PDFporo
PDFporo Join Now

ফ্রি পিডিএফ বইয়ের সমাহার