নারীর ফরজ ইলম বই রচয়িতা ইফতেখার সিফাত এবং প্রকাশিত হয়েছে ইহদা পাবলিকেশন থেকে ৷ নারীর ফরজ ইলম বই PDF অথবা হার্ডকপি, একবার হলেও প্রত্যেক নারীর বইটি পড়া উচিৎ ৷ একজন মুসলিম নারীর যে ইলমগুলো অর্জন করা ফরজ– সেগুলো সহজ এবং সংক্ষিপ্ত পরিসরে গুছিয়ে তুলে ধরা হয়েছে এই বইতে। আমার মতে সকল মুসলিম নারীদের সংগ্রহে রাখার মতো একটা বই।

বই বিবরণ
- বইয়ের নামঃ নারীর ফরজ ইলম ৷
- লেখকঃ ইফতেখার সিফাত, উম্মে মুহাম্মাদ ৷
- প্রকাশনীঃ ইহদা পাবলিকেশন ৷
- প্রকাশকালঃ ২০২৫ সাল ৷
- পেইজ সংখ্যাঃ ২৮৮ টি ৷
- দামঃ ৩৮৮ টাকা(রকমারি) ৷
- ক্যাটাগরিঃ নারী সম্পর্কীয় বই ৷
বইটির সূত্রপাত ছিল উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এক বোনের সংকলন থেকে। পরে লেখক তা সম্পাদনা, সংযোজন-বিয়োজন করে বর্তমান রূপ দেন। বিভিন্ন কিতাব ও নির্ভরযোগ্য সাইটের আলোচনাকে পরিমার্জিতভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
রিভিউ
ইবাদত বন্দেগী করার জন্য প্রয়োজন জানা। আর জানার উত্তম মাধ্যম হলো বই। বই পড়েই আমরা বেশিরভাগ জ্ঞান অর্জন করে থাকি। একজন নারীর কী কী বিষয় জানা দরকার এটা খুবই গুরুত্বপূর্ণ।
ইসলামের মৌলিক ও ফরজ ইলম একজন নারীর জন্য জানা কতটা জরুরি–এ বইটি সেটি সুন্দরভাবে তুলে ধরেছে। সহজ ভাষা, স্পষ্ট ব্যাখ্যা এবং দলিলভিত্তিক আলোচনা এটিকে নারীদের জন্য একটি অপরিহার্য গাইড বানিয়েছে। দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় আমল, শালীনতা, ইবাদত ও আচরণ-সবকিছু খুব সুন্দরভাবে সাজানো। যারা ইসলামি জ্ঞান বাড়াতে চান, বিশেষ করে বোনদের জন্য, এটি অবশ্যপাঠ্য একটি বই।
আমার ভালো লেগেছে বইটির বিন্যাস। ছোট ছোট অধ্যায়, স্পষ্ট শিরোনাম—খুঁজে পড়তে সুবিধা। ধরুন, কোনো বোন জানতে চান মাসিক-সংক্রান্ত মাসায়েল বা নামাজের মৌলিক শর্ত—চট করে অধ্যায় খুলে দেখে নিতে পারবেন। এক কথায়, “হাতের কাছে রাখার মতো” গাইডবুক।
বলা যায় বইটি প্রতিটি বোনের কাছে থাকা দরকার। এখানে খুবই চমৎকার ভাবে নারীর ফরজ ইলমগুলোর আলোচনা করা হয়েছে।
পাঠকের জন্য কিছু কথা
এই রিভিউটি শুধুমাত্র বইটি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দেওয়ার উদ্দেশ্যে লেখা। একটি পূর্ণাঙ্গ বই পড়ার আনন্দ, অনুভূতি ও গভীরতা কখনোই একটি রিভিউ দিয়ে পুরোপুরি বোঝানো সম্ভব নয়। তাই অনুরোধ থাকবে—রিভিউ পড়ে সীমাবদ্ধ না থেকে পুরোটা বই পড়ে দেখুন। বই পড়ার প্রকৃত অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। এছাড়া, রিভিউতে ভুল বা অনির্ভুল তথ্য থাকতে পারে; সেই ক্ষেত্রে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
নারীর ফরজ ইলম বই PDF ডাউনলোড (হার্ডকপি) | ইফতেখার সিফাত বই
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। তাছাড়া বইটির হার্ডকপি কোথা থেকে সংগ্রহ করবেন বুঝতে পারছেন না—তাদের জন্যই এই পোস্ট। আমি বলবো, একবার হলেও বইটি পড়া উচিত। পাঠকদের বলবো বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের সেরা বন্ধু এবং নিঃসঙ্গতায় সবচেয়ে ভালো সঙ্গী।
Join Telegram Channels
ফ্রি পিডিএফ বইয়ের সমাহার




