পিডিএফ পড়.কম

শয়তানের বিরুদ্ধে লড়াই বই PDF | মাহমুদ বিন নূর

লেখার সাইজA
A
Rate this post

শয়তানের বিরুদ্ধে লড়াই বইটির লেখক মাহমুদ বিন নূর এবং প্রকাশনী রাইয়ান প্রকাশন। বইটি শয়তানের ইতিবৃত্ত, কুটকৌশল, ধোঁকা, কর্মপদ্ধতি, চক্রান্ত ও পাতা ফাঁদ নিয়ে লেখা। পাশাপাশি শয়তান থেকে বেঁচে থাকার বেশ কিছু দিক নির্দেশনা সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। শয়তান কীভাবে ঈমান ও আমল বরবাদ করে দিচ্ছে এবং তার কবল গ্রাস থেকে কীভাবে হেফাযতে থাকা যায়—বইটিতে তা কুরআন ও হাদিসের আলোকে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে।

আপনি কি জানেন, শয়তান কীভাবে আপনাকে গুনাহের দিকে নিয়ে যাচ্ছে? আপনি কি জানতে চান, তার পাতা ফাঁদ ও কুটকৌশলগুলো কী? আপনি কি কখনো ভেবেছেন, শয়তান কীভাবে খারাপ কাজকে সুশোভিত করে পুণ্যবান মানুষের নিকট উপস্থাপন করে? আর শয়তানের বিরুদ্ধে লড়াই করতে হলে তার উদ্দেশ্য, কর্মকাণ্ড ও চক্রান্ত সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকা কেন জরুরি?

বই বিবরণ

  • বইঃ শয়তানের বিরু‌দ্ধে লড়াই ৷
  • লেখকঃ মাহমুদ বিন নূর ৷
  • প্রকাশনীঃ রাইয়ান প্রকাশন ৷
  • পৃষ্ঠা সংখ্যাঃ ১৪৪টি ৷
  • ক্যাটাগরিঃ ইসলামিক আত্মউন্নয়নমূলক বই ৷

📑 সূচিপত্র

প্রথম অধ্যায়
কে এই শয়তান? কী তার উদ্দেশ্য?
শয়তানের আকার-আকৃতি
শয়তান যখন ডাক্তার: ফোবিয়া
শয়তানের খাদ
শয়তানের আগমন
ঘুমপাড়ানি শয়তান
শয়তানের ত্রুটি-বিচ্যুতি ও আমরা
শয়তানের প্রবেশ: অন্তরে
শয়তানের আগুন: সুখের সংসারে
শয়তানের বাগান; শয়তানের ফুল
শয়তানের দিবস
অবস্থাভেদে শয়তানের প্রয়োগ করা মেডিসিন
মা-বাবার অবহেলায় শয়তানের কবলে সন্তান
শয়তান ব্যর্থ হলেও, হতাশ হয় না
শয়তানের প্রতিশ্রুতি: গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড
শয়তান নাকের ছিদ্রে রাত কাটায়
মন্দ কাজ শয়তান যখন সুশোভিত করে তুলে
শয়তানের আড্ডাখানা
শয়তান ও নাস্তিক: স্রষ্টা নিয়ে তাদের বক্তব্য
মৃত্যুশয্যায় শয়তানের আগমন
দ্বিতীয় অধ্যায়
সালাত ও শয়তান
শয়তান ও আমাদের বাচ্চা-কাচ্চা
গণক ও শয়তান
তৃতীয় অধ্যায়
শয়তানের কাজ
শয়তানের অস্ত্র
শয়তানের ধোঁকা
চতুর্থ অধ্যায়
শয়তানকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন?
শয়তানকে কেন কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দেয়া হলো?
শয়তান কি কখনও হেদায়েত-প্রাপ্ত হবে?
বনি আদমের সাথে শত্রুতা করে শয়তান কী পেয়েছে?
শয়তান কি একজন? সে কি একাই আমাদের প্ররোচনা দেয়?
পঞ্চম অধ্যায়
মুমিনের লড়াই: শয়তানও পলায়ন করে
শয়তানের চক্রান্ত দুর্বল
শয়তানের দেয়া গিঁট খুলে ফেলুন
শয়তান থেকে নিরাপদ থাকার উপায়
শয়তানের ব্যাপারে সদাসর্বদা সতর্ক থাকুন
শয়তানের চক্রান্ত ও পরিকল্পনা সম্বন্ধে জ্ঞান লাভ করুন
আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করুন
শয়তানের যা সহ্য হয় না, তাই করুন
সমৃদ্ধ চিন্তা-ভাবনা
ভালো লাগলে বইটি অর্ডার করুন

শয়তানের বিরুদ্ধে লড়াই বই রিভিউ

চারপাশের শত্রুরা শারীরিক ও আর্থিক ক্ষতিসাধনের উদ্দেশ্যে জাল বিছিয়ে রাখে। কিন্তু শয়তান আমাদের ঈমান হরণের উদ্দেশ্যে জাল বিছিয়ে রাখে। আমরা সেই জালে আটকে পড়ে খুইয়ে ফেলি ঈমানের মতো উৎকৃষ্ট বস্তু। অতঃপর গুনাহের চাদর গায়ে দিয়ে ধাবিত হই শয়তানের বাগানে।

বনি আদমের প্রকাশ্য শত্রু শয়তান। এই শত্রুর দ্বারাই আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। গুনাহের যতগুলো দরজা, তা শয়তানের দ্বারাই উন্মোচিত হয়। শয়তান আমাদের পথভ্রষ্ট করার নিমিত্তে উৎপেতে বসে থাকে। সবসময় তার চক্রান্তের জাল বিছিয়ে রাখে। আমরাও তার ধোঁকায় পড়ে ডুবে যাই পাপের সমুদ্রে। জড়িয়ে পড়ি অশ্লীল ও অসামাজিক কর্মকাণ্ডে।

পাপকাজ থেকে বিরত থাকতে, গুনাহ থেকে ফিরে আসতে এবং নেককাজে সর্বদা নিয়োজিত থাকতে শয়তানের কবল থেকে নিরাপদ থাকা জরুরি। আর শয়তানের কবল থেকে নিরাপদ থাকতে হলে তার বিরুদ্ধে দক্ষ হাতে লড়াই চালিয়ে যেতে হবে। সেই লড়াইয়ে টিকে থাকতে শয়তান সম্পর্কে পূর্ণ জ্ঞান লাভ করা দরকার। তার উদ্দেশ্য, কর্মকাণ্ড, চক্রান্ত, পরিকল্পনা, পাতা ফাঁদ ও ধোঁকা সম্পর্কে জানা জরুরি।

তাই শয়তানের বিরুদ্ধে লড়াই বইতে শয়তানের ইতিবৃত্ত থেকে শুরু করে তার কুটকৌশল, ধোঁকা, কর্মপদ্ধতি, চক্রান্ত ও পাতা ফাঁদ ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে। শয়তান কীভাবে মানুষকে পথভ্রষ্ট করার জন্য উৎপেতে বসে থাকে এবং তার ধোঁকায় মানুষ কীভাবে পাপের সমুদ্রে ডুবে যায়, সে বিষয়গুলো বইটির আলোচনায় এসেছে।

কে এই শয়তান? কী তার উদ্দেশ্য?

শয়তান বলতে সাধারণত আমরা কী বুঝি? আসলে শয়তান বলতেই কি ইবলিস? শয়তান কি কেবল ইবলিসের সাথেই নির্দিষ্ট? নাকি শয়তান কোনো গুণ বা প্রকৃতি; চরিত্র বা নীতি?

যখনই শয়তান শব্দটা উচ্চারণ করা হয়, তখন আমাদের মস্তিষ্কে কেবল ইবলিস-ই ঘুরে বেড়ায়। শয়তান বলতে কেবল ইবলিসকেই চিনি। আসলেই কি তাই? অথচ, আল্লাহ তাআলা শয়তান নামক কোনো প্রাণীই সৃষ্টি করেননি।

সেটা যা-ই হোক, সর্বপ্রথম শয়তান শব্দটি ইবলিসের ক্ষেত্রেই ব্যবহৃত হয়েছে। সেই সুবাদে শয়তান বলতে আমরা ইবলিসকেই বুঝি। পূর্ব থেকে শয়তান নামক প্রাণী সৃষ্ট না হলেও, ইবলিস তার কর্মের ফলে শয়তানে পরিণত হয়। তাহলে বুঝা যাচ্ছে, শয়তান হচ্ছে একটি গুণ; একটি স্বভাব।

আরবিতে شیطان শব্দটি ‘বিদ্রোহী’ বা ‘অবাধ্য’-এর অর্থে ব্যবহৃত হয়। এটা কোনো প্রাণী নয়। এটা নিছক একটি গুণ। যার মধ্যেই শয়তানী গুন বিদ্যমান, সে-ই শয়তান। কেননা, এটা কোন নির্দিষ্ট প্রাণীর ক্ষেত্রে সম্পর্কিত নয়, এটা তার গুণাবলীর সাথে সম্পর্কযুক্ত।

শয়তান মূলত মানুষ এবং জিনদের মধ্য থেকেই। শয়তানের স্বতন্ত্র কোনো জাত বা বংশ নেই! জিন আর মানুষ-ই শয়তানের জাত বা বংশ।

একটা গুণ বা প্রকৃতি। যেমন: ইবলিস কিন্তু অন্যান্য জিনদের মতোই সৃষ্ট। তবে, সে ছিল আল্লাহ’র অধিক কাছের একজন। সে ছিল অত্যাধিক ইবাদত-গুজারি। যার কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা সমুন্নত করেছিলেন। এতদসত্ত্বেও, সে শয়তানে পরিণত হয়েছে। এটা কখন এবং কীভাবে? আল্লাহ তাআলা তো তাকে শয়তানরূপে সৃষ্টি করেননি। তাহলে? মূলত সে যখন আল্লাহ’র হুকুম অমান্য করলো, তখনই শয়তানে পরিণত হলো। যখনই নিজের দাম্ভিকতা প্রাধান্য দিয়ে স্বীয় রব্বকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল, তখনই তার নামের পাশে শয়তান উপাধি যুক্ত হলো।

এখন এটাই দাঁড়ালো-শয়তান কোনো প্রানী নয়; এটা একটা গুণ। আর উক্ত গুণকেই বলা হয় শয়তান। এখন শয়তানি গুণ যার মধ্যেই বিদ্যমান, ( মানুষ হোক বা জিন) সে-ই শয়তান-এটা বললে ভুল হওয়ার কথা নয়। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, ‘আমি বহু শয়তানকে সৃষ্টি করেছি, আর তারা জিন এবং মানুষদের মধ্য থেকেই।’

তবে আরেকটি বিষয় পরিষ্কার করে নেয়া ভালো-মানুষ কেবল রব্বের হুকুম অমান্য করেই শয়তানে পরিণত হবে না; বরং শয়তানের সমস্ত গুণ তাঁর মধ্যে থাকতে হবে। যেমন: শয়তান আল্লাহ’র হুকুম অমান্য করার সাথে সাথে আল্লাহকে চ্যালেঞ্জ করে বসে। মানুষকে গুমরাহ করার অভিব্যক্তি দেয়। অতঃপর, আল্লাহ’র রাস্তা থেকে বনি আদমকে সরিয়ে দেয়ার চেষ্টা চালায়। এখন মানুষের মধ্যে যদি এরকম গুণাবলী (আল্লাহকে অস্বীকার করে, তার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেয় ও মানুষকে আল্লাহ’র পথ থেকে বিতাড়িত করে কেবল শয়তানের পথে ডাকে) পরিলক্ষিত হয়, তবে বুঝে নিবেন, সে-ই মানুষের মধ্য থেকে শয়তানের এজেন্ডা-যার কথা কুরআনে বলা হয়েছে।

মোটকথা, শয়তানের স্বতন্ত্র কোনো জাত বা বংশ নেই। ইবলিসের জাত যদিও জিন, তবে মানুষদের মধ্য থেকেও শয়তান হতে পারে।

এখন আপনাকে আমাকে শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে হলে সর্বপ্রথম মানুষ-নামক শয়তান থেকে আত্মরক্ষা করতে হবে। এজন্য আমাদের আশেপাশে মানুষ-নামক শয়তানকে খুঁজে বের করতে হবে। তবে এই কথা ভুলে গেলে চলবে না-শয়তানে আকবর হচ্ছে ইবলিস। সে সবাইকে পরিচালিত করে।

শয়তানের বিরুদ্ধে লড়াই বই PDF | মাহমুদ বিন নূর

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram

সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ