SSC bangla sohopath Book pdf book download from Pdfporo.
| টাইটেলঃ | SSC বাংলা সহপাঠ pdf |
| শ্রেণীঃ | নবম-দশন |
| বিষয়ঃ | বাংলা সহপাঠ |
| ফরম্যাটঃ | পিডিএফ ফাইল |
| ক্যাটাগরিঃ | SSC |
Link: SSC বাংলা সাহিত্য বই pdf
সূচিপত্র

নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো ৷ আজকে তোমাদের জন্য নবম দশম শ্রেণির বাংলা সহপাঠ বই এর পিডিএফ নিয়ে আসলাম ৷ তোমরা অনেকেই অনলাইনে বইটির পিডিএফ খোঁজে থাকো ৷ তাই তোমাদের পড়ার সুবিধার্থে আমি বইটির পিডিএফ শেয়ার করলাম ৷ আশাকরি বইটি পেয়ে উপকৃত হবে এবং এরকম নতুন নতুন বই পেতে প্রতিদিন আমাদের পিডিএফপড়ো সাইটটি ভিজিট করুন ৷
নবম-দশম শ্রেণীর বাংলা সহপাঠ PDF 2026
বৃষ্টি কমার কোনো লক্ষণ নেই । কিশোরকে ঝাঁপ বন্ধ করতে বলে ছাতি মাথায় রাস্তায় নামল নব্যেন্দু । এলোপাথাড়ি ঝাপটা দিচ্ছে হাওয়া । জলের ফোঁটাগুলো বেশ ভারী । কয়েক পা হাঁটতে সম্পূর্ণ ভিজে গেল সে । এখন রাত আটটা । ললিতাদের স্কুল মাইল দেড়েক দূরে । সে কি এখনও স্কুলেই আটকে আছে ? সেখানে যাওয়ার আগে নিজের বাড়িটা দেখে যাওয়া উচিত মনে হলো । কিছুদূর হাঁটতেই ওর মনে হলো একা এই দুর্যোগে বেরুনো উচিত হয় নি । রাজনীতি এখন এমন ক্লেদাক্ত যে কেউ নিশ্চিন্ত নয় ।
আশেপাশের জেলায় চোরাগোপ্তা খুন হচ্ছে । পার্টির উঁচু দিকের মানুষের ওপর এই আক্রমণ । তাদের সাংগঠনিক ক্ষমতার কাছে হার মেনে স্বার্থলোভী শক্তিগুলো এইসব আঘাত হানছে । যদিও এই জেলায় এখন এমন খবর পাওয়া যায় নি তবু কেন্দ্রীয় কমিটি থেকে সতর্ক থাকতে বলা হয়েছে । নব্যেন্দুর এই বৃষ্টিতেও হাসি পেল । মানুষ এখন মানুষের কাছেই বিপন্ন । নিঃস্ব শ্রমিকের বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে আর এক নিঃস্ব শ্রমিক । মাঝরাস্তায় আলো নিভল । ঝুপ করে গভীর কালো জাল কেউ ছুঁড়ে দিল শহরটার ওপর । বৃষ্টি হলেই কেন যে লোডশেডিং হবে এই শহরে তার কোনো বাস্তব ব্যাখ্যা নেই ।
৯ম-১০ম বাংলা সহপাঠ pdf download
রাস্তার আলো নিভে যাওয়ায় হাঁটতে অসুবিধে হচ্ছিল । এইসব সময়ে নব্যেন্দু অনুভব করে তার বয়স হচ্ছে । আগের মতো সেই টগবগে ভাবটা আর নেই । এই যেমন , তুমুল বৃষ্টিতে ছাতা যখন কোনো কাজ করছে না তখন সেটাকে মাথার ওপর তুলে ধরা যে বাহুল্য তা মনে হলেও অভ্যাসে মেলে রাখা এমন আর কি । বাড়ির সামনে দাঁড়িয়ে স্বস্তি ফিরল । ভেতরে হ্যারিকেনের আলো জ্বলছে । তার মানে ললিতা ফিরেছে । দরজা খুলেই ললিতা চেঁচাল , ‘ এমা কি করেছ তুমি ? এই বৃষ্টিতে ভিজতে ভিজতে এলে । একেই সাইনাসের ধাত তার ওপর— ! তুমি একটা অসুখ না বাধিয়ে ছাড়বে না । দেখছ দিনটা এই রকম , কি দরকার ছিল বের হবার । ‘ ‘ আজকে মিটিংটার কথা ছিল যে ! ’ ছাতা বন্ধ করেও আবার মেলে দিল একপাশে নব্যেন্দু জল ঝরার জন্যে ।
Download Now bangla sohopath ssc pdf book
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

