নবম দশম শ্রেণির প্রিয় শিক্ষার্থী তোমরা অনেকেই নতুন বছরের নতুন সংস্করণ SSC Physics Book PDF খুঁজে থাকো ৷ নবম শ্রেণির পদার্থবিজ্ঞান বই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন কোচিং সেন্টার, টিউশনি, ভর্তি পরিক্ষাসহ বিভিন্ন চাকুরি পরিক্ষার জন্য পাঠ্যবইটি প্রয়োজন পরতে পারে ৷ Class 9-10 Physics Book PDF অলরেডি NCTB অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ৷ বইটি যাদের প্রয়োজন আপনারা অনলাইনে পড়তে ও ডাউনলোড করতে পারবেন ৷ সবার কথা মাথায় রেখে নতুন বছরের আপডেট বইটির পিডিএফ বাংলা ও ইংলিশ ভার্সন নিচে দেওয়া হয়েছে ৷ সকল শ্রেণির সকল পাঠ্য ও গাইড বই পেতে ফলো করুণ পিডিএফ পড়.কম ৷
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত নবম দশম শ্রেণির পদার্থবিজ্ঞান বই ২০২৬ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত সংস্করণ হিসেবে প্রকাশিত হয়েছে। বইটিতে ভৌত রাশি, গতি, বল, কাজ, শক্তি, চাপ, তাপ, তরঙ্গ, আলো, বিদ্যুৎ এবং ইলেকট্রনিক্সের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজ ও শিক্ষার্থীবান্ধব ভাষায় উপস্থাপন করা হয়েছে।
বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিশ্বে পদার্থবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। স্মার্টফোন, কম্পিউটার, বিদ্যুৎ, যোগাযোগ প্রযুক্তি, মহাকাশ গবেষণা থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত প্রায় প্রতিটি আধুনিক প্রযুক্তির পেছনে রয়েছে পদার্থবিজ্ঞানের মৌলিক ধারণা। তাই শিক্ষার্থীদের দরকার মাধ্যমিক স্তর থেকেই পদার্থবিজ্ঞানের ভিত্তি শক্তিশালী করা । এই বইটি শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই হিসেবেই পরিচিত নয়, বরং ভবিষ্যতে প্রকৌশল, চিকিৎসাবিজ্ঞান, প্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক উচ্চশিক্ষার জন্যও বইটি কাজে দিবে ৷
নবম দশম শ্রেণির পদার্থবিজ্ঞান বই বিবরণ
- বইয়ের নামঃ পদার্থবিজ্ঞান নবম ও দশম শ্রেণি ৷
- শ্রেণিঃ নবম ও দশম ৷
- শিক্ষাবর্ষঃ ২০২৬
- সংস্করণঃ পরিমার্জিত সংস্করণ ৷
- সর্বশেষ পরিমার্জনঃ অক্টোবর, ২০২৫ ৷
- প্রকাশকঃ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), বাংলাদেশ ৷
- ক্যাটাগরিঃ SSC.
SSC Physics Book-এর অধ্যায়সমূহ (সূচিপত্র)

নবম দশম শ্রেণির পদার্থবিজ্ঞান বই-এ মোট ১৩টি অধ্যায় রয়েছে। প্রতিটি অধ্যায় এমনভাবে সাজানো হয়েছে যাতে শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞানের মৌলিক ধারণা থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির ভিত্তি পর্যন্ত ধাপে ধাপে শিখতে পারে।
১. ভৌত রাশি এবং তাদের পরিমাপ
ভৌত রাশির প্রকারভেদ, একক, মাত্রা এবং বিভিন্ন পরিমাপক যন্ত্রের ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়েছে।
২. গতি
বস্তু কীভাবে চলাচল করে, বেগ, ত্বরণ এবং গতির বিভিন্ন সূত্র সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে।
৩. বল
বল, নিউটনের গতিসূত্র এবং বাস্তব জীবনে বলের বিভিন্ন প্রয়োগ তুলে ধরা হয়েছে।
৪. কাজ, ক্ষমতা ও শক্তি
কাজ, ক্ষমতা ও শক্তির ধারণা এবং তাদের পারস্পরিক সম্পর্ক আলোচনা করা হয়েছে।
৫. পদার্থের অবস্থা ও চাপ
কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য এবং চাপের বিভিন্ন প্রয়োগ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে।
৬. বস্তুর উপর তাপের প্রভাব
তাপের কারণে পদার্থের পরিবর্তন, সম্প্রসারণ এবং তাপ সম্পর্কিত বিভিন্ন বিষয় ব্যাখ্যা করা হয়েছে।
৭. তরঙ্গ ও শব্দ
তরঙ্গের বৈশিষ্ট্য, শব্দের উৎপত্তি, বিস্তার এবং ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়েছে।
৮. আলোর প্রতিফলন
আলোর প্রতিফলনের সূত্র, দর্পণ এবং প্রতিবিম্ব গঠনের নিয়ম ব্যাখ্যা করা হয়েছে।
৯. আলোর প্রতিসরণ
আলোর দিক পরিবর্তনের কারণ, লেন্স এবং বিভিন্ন অপটিক্যাল যন্ত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে।
১০. স্থির বিদ্যুৎ
আধান, স্থির বিদ্যুতের উৎপত্তি এবং এর ব্যবহারিক দিকগুলো তুলে ধরা হয়েছে।
১১. চল বিদ্যুৎ
বিদ্যুৎ প্রবাহ, বৈদ্যুতিক বর্তনী, ওহমের সূত্র এবং বিদ্যুতের ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়েছে।
১২. বিদ্যুতের চৌম্বক ক্রিয়া
বিদ্যুৎ ও চৌম্বকত্বের সম্পর্ক, ইলেক্ট্রোম্যাগনেট এবং মোটরের কার্যপ্রণালী ব্যাখ্যা করা হয়েছে।
১৩. তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিক্স
তেজস্ক্রিয়তার মৌলিক ধারণা, ইলেকট্রনিক উপাদান এবং আধুনিক প্রযুক্তিতে তাদের ব্যবহার তুলে ধরা হয়েছে।
নবম দশম শ্রেণির পদার্থবিজ্ঞান বইটি কাদের জন্য?
- নবম শ্রেণির শিক্ষার্থী
- দশম শ্রেণির শিক্ষার্থী
- SSC পরীক্ষার্থী
- বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী
- স্কুল ও কোচিং শিক্ষক
- বিজ্ঞানভিত্তিক ভর্তি পরীক্ষার প্রস্তুতিপ্রার্থী
- ভবিষ্যতে প্রকৌশল, চিকিৎসা বা প্রযুক্তি বিষয়ে পড়তে আগ্রহী শিক্ষার্থী
নবম দশম শ্রেণির পদার্থবিজ্ঞান বই
নবম দশম শ্রেণির পদার্থবিজ্ঞান বই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রকাশিত মাধ্যমিক স্তরের অন্যতম গুরুত্বপূর্ণ বিজ্ঞান পাঠ্যবই। ২০১৩ শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তক হিসেবে নির্ধারিত এই বইটি ২০২৬ শিক্ষাবর্ষের জন্য নতুনভাবে পরিমার্জিত ও হালনাগাদ করা হয়েছে। শিক্ষার্থীদের বয়স, কৌতূহল এবং শেখার সক্ষমতার কথা বিবেচনা করে বইটির বিষয়বস্তু সাজানো হয়েছে, যাতে তারা সহজেই পদার্থবিজ্ঞানের মৌলিক ধারণাগুলো আয়ত্ত করতে পারে।
বইটিতে মোট ১৩টি অধ্যায়ের মাধ্যমে পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধাপে ধাপে আলোচনা করা হয়েছে। ভৌত রাশি ও পরিমাপ, গতি, বল, কাজ, ক্ষমতা ও শক্তি, পদার্থের অবস্থা ও চাপ, তাপের প্রভাব, তরঙ্গ ও শব্দ, আলোর প্রতিফলন ও প্রতিসরণ, স্থির বিদ্যুৎ, চল বিদ্যুৎ, বিদ্যুতের চৌম্বক ক্রিয়া এবং তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিক্সের মতো বিষয়গুলো বাস্তব উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা শুধু সূত্র মুখস্থ না করে বিষয়গুলোর কার্যকারণ ও ব্যবহারিক দিকও বুঝতে পারে।
এই বইটি বিশেষভাবে প্রয়োজন নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী, SSC পরীক্ষার্থী, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, কোচিং শিক্ষার্থী এবং বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রস্তুতিপ্রার্থীদের জন্য। যারা ভবিষ্যতে প্রকৌশলী, বিজ্ঞানী, গবেষক, প্রযুক্তিবিদ অথবা চিকিৎসা ও প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে উচ্চশিক্ষা নিতে চায়, তাদের জন্য পদার্থবিজ্ঞানের এই পাঠ্য বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাস্তব জীবনে পদার্থবিজ্ঞানের প্রয়োগ সর্বত্র। ঘরের বৈদ্যুতিক যন্ত্রপাতি, যানবাহন, মোবাইল ফোন, ইন্টারনেট, স্যাটেলাইট যোগাযোগ, নবায়নযোগ্য শক্তি এবং আধুনিক প্রযুক্তির প্রায় প্রতিটি ক্ষেত্রেই পদার্থবিজ্ঞানের ব্যবহার রয়েছে। তাই এই বইয়ের জ্ঞান শুধু পরীক্ষার খাতায় কিংবা পড়ার টেবিলে সীমাবদ্ধ নয়; বরং এটি শিক্ষার্থীদের বাস্তবমুখী চিন্তাভাবনা, বিশ্লেষণ ক্ষমতা এবং সমস্যা সমাধানের দক্ষতা তৈরিতে বইটি পড়ুন ৷
অনেক শিক্ষার্থী পদার্থবিজ্ঞানকে কঠিন বিষয় মনে করে। কিন্তু সঠিকভাবে বইটি পড়লে বিষয়টি অত্যন্ত আকর্ষণীয় ও সহজ হয়ে ওঠে। বইটিতে গাণিতিক সমস্যা সমাধানের পাশাপাশি বাস্তব জীবনের বিভিন্ন ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া হয়েছে। বিশেষ করে যারা ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, বিজ্ঞান অথবা প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করতে চান, তাদের জন্য এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
SSC Physics Book PDF Download or Read Online from NCTB
আপনি যদি SSC Physics Book PDF অথবা নবম দশম শ্রেণির পদার্থবিজ্ঞান বই PDF খুঁজে থাকেন, তাহলে এখনি NCTB Official Website থেকে বইটি ডাউনলোড করুণ অথবা অনলাইনে পড়ুণ ৷
