দ্য পাওয়ার অব পজিটিভ থিংকিং একটি আত্মউন্নয়নমূলক বই। বইটির লেখক নরম্যান ভিনসেন্ট পিল এবং বাংলা অনুবাদক লিউনার্ড স্বপন গোমেজ। বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৫২ সালে। মানুষের আত্মবিশ্বাস কিভাবে বাড়ানো যায়, নেতিবাচক চিন্তা দূর করে পজিটিভ চিন্তা করা, মানসিক শান্তি খুঁজে পাওয়া এবং জীবনের প্রতিকূল অবস্থাকে মোকাবিলা করার উপায় নিয়ে লেখা এই বইটি বিশ্বজুড়ে অনেক মানুষকে উপকৃত করেছে। বইটি বিশ্বজুরে ২৫ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে । নিউইয়র্ক টাইমসের বেস্টসেলার তালিকায় এটি টানা ১৮৬ সপ্তাহ ছিল এবং প্রায় ৫২টি ভাষায় অনূদিত হয়েছে।
আপনি কি কখনো নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছেন? জীবনের কোনো ব্যর্থতা কি আপনাকে দিশেহারা করে দিয়েছে? আপনি কি নিজের ভেতরের নেতিবাচক চিন্তাগুলো দূর করে নতুনভাবে জীবন শুরু করতে চান? আপনি কি জানতে চান, কীভাবে প্রতিকূল অবস্থার মুখোমুখি হয়েও মানসিক শান্তি, আত্মবিশ্বাস ও অদম্য শক্তি বজায় রাখা যায়? তাহলে দ্য পাওয়ার অব পজিটিভ থিংকিং বইটি আপনার পড়া উচিৎ ৷
দ্য পাওয়ার অব পজিটিভ থিংকিং বই বিবরণ
- বইঃ দ্য পাওয়ার অব্ পজিটিভ থিংকিং ৷
- লেখকঃ ড. নরম্যান ভিনসেন্ট পিল ৷
- অনুবাদকঃ লিউনার্ড স্বপন গোমেজ ৷
- প্রকাশনীঃ মুক্তদেশ প্রকাশন ৷
- পৃষ্ঠা সংখ্যাঃ ৩০৪টি ৷
- ক্যাটাগরিঃ আত্ম-উন্নয়ন ও মেডিটেশন বই ৷
দ্য পাওয়ার অব পজিটিভ থিংকিং রিভিউ
দ্য পাওয়ার অব পজিটিভ থিংকিং নরম্যান ভিনসেন্ট পিলের লেখা মানবমনের ওপর ভিত্তি করে রচিত অসাধারণ একটি আত্মউন্নয়নমূলক বই। মানুষের চিন্তাভাবনা, আত্মবিশ্বাস, মানসিক শান্তি এবং জীবনের প্রতিকূল অবস্থাকে মোকাবিলা করার বাস্তব উপায়গুলো নিয়ে বইটি লেখা হয়েছে। আমাদের সাধারণ একটি স্বভাব হলো, আমরা খুব সহজেই নেতিবাচক বিষয় নিয়ে ভাবতে শুরু করি। ব্যর্থতা এলে নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি। মনে হয়, হয়তো আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। অথচ ইতিবাচক চিন্তাভাবনা আমাদের নিজেদের বদলে দিতে পারে। বদলে দিতে পারে আমাদের চারপাশের মানুষজনকেও। এই বইটি সেই ইতিবাচক চিন্তা করার শক্তিকে চিনতে শেখায়।
জীবনের কোনো একটা সময়ে এসে অনেকেই নিজের মেধা ও শক্তির ওপর বিশ্বাস হারিয়ে ফেলেন। কেউ ব্যর্থতায় হতাশ হয়ে পড়েন, কেউ দুশ্চিন্তা আর মানসিক অশান্তির মধ্যে দিন কাটান। তখন প্রয়োজন হয় এমন কিছু কথা, যা নতুন করে বাঁচার অনুপ্রেরণা জোগাবে। লেখক খুব সহজভাবে বুঝিয়েছেন, ভালো চিন্তা ও ইতিবাচক মনোভাব আমাদের লক্ষ্য অর্জনে কতখানি সহায়ক হতে পারে। নিজের ওপর আস্থা রেখে কীভাবে অন্যকে ভালোবাসা যায়, অন্যের ভালোবাসা আদায় করে নেওয়া যায় এবং হেরে গিয়েও কীভাবে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে আনা যায়, তা বইটির অন্যতম আকর্ষণ। এখানে রয়েছে সাফল্যজনকভাবে বেঁচে থাকার ধারাবাহিক ও কার্যকর কিছু কৌশল, যা পাঠককে নিজের জীবন সম্পর্কে নতুন করে ভাবতে অনুপ্রাণিত করতে পারে।
বইটিতে মানুষের দুঃখ-বেদনা, কষ্ট ও অস্তিত্বের সংগ্রামের কথা তুলে ধরা হয়েছে। জীবনের নানা সমস্যায় জর্জরিত হয়ে মানুষ অনেক সময় দিশেহারা হয়ে পড়ে। দিনের পর দিন দুশ্চিন্তা, উদ্বেগ আর সংঘাতের কাছে হার মানতে থাকে। অথচ এসব বাধাকে নিয়ন্ত্রণ করার শক্তি ও পদ্ধতিও রয়েছে। সমস্যা থেকে পালিয়ে না গিয়ে কীভাবে তার মোকাবিলা করে জীবনে এগিয়ে যাওয়া যায়, তা বইটিতে আলোচনা করা হয়েছে। নিজের ভেতরে বিশ্বাস স্থাপন করা, মনের শান্তির চর্চা করা এবং আত্মিক শক্তি বৃদ্ধি করার বিষয়গুলোও এখানে গুরুত্ব পেয়েছে।
বইটির একটি গুরুত্বপূর্ণ দিক হলো, নিজের ওপর বিশ্বাস রাখা এবং সৃষ্টিকর্তার শক্তিতে আস্থা স্থাপন করা। লেখক বারবার বোঝাতে চেয়েছেন, ইতিবাচক মনোভাব মানুষকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। নিজের মেধা ও শক্তি দিয়ে যে পরিবর্তন ঘটানো সম্ভব, সেই বিশ্বাস ধরে রাখা জরুরি। জীবনের কাছে মার খেতে খেতে শেষ হয়ে যাওয়ার জন্য আমাদের এ পৃথিবীতে আসা নয়। পরাজয়কে চূড়ান্ত মনে না করে ঘুরে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলাও এই বইয়ের অন্যতম শিক্ষা।
আরও পড়ুন, রিচ ড্যাড পুওর ড্যাড বাংলা বই পিডিএফ ৷
দ্য পাওয়ার অব পজিটিভ থিংকিং বই PDF ডাউনলোড (হার্ডকপি অর্ডার করুণ)
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

