আমার কোরআন আমার ভালোবাসা PDF (রিভিউ, হার্ডকপি) — ফাহমিদা ‍মুন্নী বই

5/5 - (1 vote)

আমার কোরআন আমার ভালোবাসা PDF অথবা হার্ডকপি, যেভাবেই পড়ুন না কেন, একবার হলেও প্রত্যেক মুসলিম ব্যক্তির বইটি পড়া উচিৎ ৷ “আমার কোরআন আমার ভালোবাসা” বইটির লেখিকা ফাহমিদা ‍মুন্নী এবং প্রকাশিত হয়েছে সাবাহ পাবলিকেশন থেকে ৷

“আমার কোরআন আমার ভালোবাসা” মূলত কোরআনের সাথে একজন মানুষের হৃদয়ের গভীর সম্পর্ক গড়ে ওঠার কথা বলা হয়েছে । এটি দেখায়, কীভাবে উদাসীনতা থেকে শুরু করে কোরআনের প্রতি গভীর ভালোবাসায় পৌঁছানো যায় এবং জীবনকে নতুনভাবে বদলে ফেলা সম্ভব।

আমার কোরআন আমার ভালোবাসা PDF (ডাউনলোড) — ফাহমিদা ‍মুন্নী বই

বই বিবরণ

  • বইয়ের নামঃ আমার কোরআন আমার ভালোবাসা
  • লেখকঃ ফাহমিদা ‍মুন্নী ৷
  • প্রকাশনীঃ সাবাহ পাবলিকেশন ৷
  • প্রকাশ সালঃ ২০২৬ ৷
  • পেইজ সংখ্যাঃ ৩০৪টি ৷
  • দামঃ ৪৮০ টাকা(রকমারি) ৷
  • ক্যাটাগরিঃ কুরআন বিষয়ক আলোচনা বই ৷

রিভিউ

“আমার কোরআন আমার ভালোবাসা” বইটি নিছক কোনো গল্পগ্রন্থ নয়; বরং এটি হৃদয়ের গভীর থেকে উঠে আসা এক ভালোবাসার গল্প, যা কোরআনের সাথে একজন মানুষের ভালোবাসা কেমন হতে পারে তা উপলব্দি করতে পারবেন ৷ এই গল্পে রয়েছে রক্তক্ষরণ, সংগ্রাম এবং অনন্ত প্রচেষ্টার ছাপ—যা একসময় পরিণত হয় কোরআনের প্রতি গভীর ভালোবাসায়।

বইটিতে দেখানো হয়েছে, কীভাবে একজন সংশয়বাদী ও অনাগ্রহী মানুষ ধীরে ধীরে কোরআনের প্রেমে আবদ্ধ হয়ে পড়ে এবং কোরআনই হয়ে ওঠে তার জীবনের একমাত্র সাধনা। এই যাত্রা পাঠককে কাঁদায়, ভাবায় এবং নিজের জীবনকে নতুন করে মূল্যায়ন করতে শেখায়। একইসঙ্গে এটি হৃদয়ে এক ধরনের প্রশান্তি এনে দেয় এবং দুনিয়ার ব্যস্ততা ও বাঁধা-বিপত্তি থেকে মুক্ত হয়ে আলোকিত পথে চলার অনুপ্রেরণা জোগায়।

লেখিকা ফাহমিদা মুন্নী অত্যন্ত আন্তরিক ও আবেগঘন ভাষায় পুরো বইটি লিখেন ৷ যদিও প্রমিত বানান বা ভাষার কিছু ব্যতিক্রম চোখে পড়তে পারে, তবে সেটি বইটির আবেগ বা মূল বার্তাকে বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত করে না। বরং এটি লেখিকার ব্যক্তিগত অনুভূতিকে আরও জীবন্ত করে তোলে।

এই বইটি বিশেষভাবে তাদের জন্য উপযোগী, যারা কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে আরও গভীর করতে চান, কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝে উঠতে পারছেন না। “আমার কোরআন আমার ভালোবাসা” তাদের জন্য একটি অনুপ্রেরণার আলোকবর্তিকা।

সবশেষে বলা যায়, এটি এমন একটি বই যা শুধুমাত্র পড়ার জন্য নয়, অনুভব করার জন্য। এটি হৃদয়কে নাড়া দেয়, চিন্তাকে বদলে দেয় এবং একজন মানুষকে তার স্রষ্টার দিকে আরও একধাপ এগিয়ে যেতে সাহায্য করে।

প্রিয় পাঠক, আপনি যদি আমার কোরআন আমার ভালোবাসা PDF বা হার্ডকপি চান তাহলে নিচ থেকে অর্ডার করতে পারেন ৷

📖 পাঠকের জন্য কিছু কথা

এই রিভিউটি শুধুমাত্র বইটি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দেওয়ার উদ্দেশ্যে লেখা। একটি পূর্ণাঙ্গ বই পড়ার আনন্দ, অনুভূতি ও গভীরতা কখনোই একটি রিভিউ দিয়ে পুরোপুরি বোঝানো সম্ভব নয়। তাই অনুরোধ থাকবে—রিভিউ পড়ে সীমাবদ্ধ না থেকে পুরোটা বই পড়ে দেখুন। বই পড়ার প্রকৃত অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। এছাড়া, রিভিউতে ভুল বা অনির্ভুল তথ্য থাকতে পারে; সেই ক্ষেত্রে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

আরও পড়ুনঃ ড. মিজানুর রহমান আজহারি এর “এক নজরে কুরআন” বই ৷

আমার কোরআন আমার ভালোবাসা PDF (ডাউনলোড) — ফাহমিদা ‍মুন্নী বই

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। তাছাড়া বইটির হার্ডকপি কোথা থেকে সংগ্রহ করবেন বুঝতে পারছেন না—তাদের জন্যই এই পোস্ট। আমি বলবো, একবার হলেও বইটি পড়া উচিত। পাঠকদের বলবো বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের সেরা বন্ধু এবং নিঃসঙ্গতায় সবচেয়ে ভালো সঙ্গী।

       

Join Telegram Channels

PDFporo
PDFporo Join Now

ফ্রি পিডিএফ বইয়ের সমাহার