rohossomoy quran book by Dr Sayed Shamsul Arefin.
রহস্যময় কোরআন বই PDF অনেক পাঠক অনলাইনে খুজে থাকেন ৷ আমি বলবো পিডিএফ পড়ুন আর হার্ডকপি পড়ুন, প্রত্যেকের একবার হলেও বইটি পড়া উচিৎ ৷ বইটির লেখক ডাঃ সৈয়দ শামসুল আরেফিন এবং প্রকাশিত হয়েছে আহসান পাবলিকেশন থেকে ৷ যারা আধুনিক বিজ্ঞান মননে কুরআন কে জানতে চান তাদের জন্য বইটা খুব কাজে আসবে আশা করি,, এই বইটি কোরআনকে আরো সুন্দর ভাবে জানার জন্য সকলেরই পড়া উচিৎ,,।।

বই বিবরণ
| বইঃ | রহস্যময় কোরআন |
| লেখকঃ | ডাঃ সৈয়দ শামসুল আরেফিন |
| প্রকাশনীঃ | আহসান পাবলিকেশন |
| ফরম্যাটঃ | পিডিএফ ফাইল |
| ক্যাটাগরিঃ | কুরআন বিষয়ক আলোচনা বই ৷ |
কেন পড়বেন এই বইটি?
Rohossomoy Quran Book পড়লে আপনি বুঝতে পারবেন—
👉 কোরআন কোনো সাধারণ বই নয়
👉 এটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক মহা নিদর্শন
👉 এতে থাকা জ্ঞান আজকের বিজ্ঞানকেও ভাবতে বাধ্য করে
আল্লাহ বলেন:
“এ কিতাব সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে অবতীর্ণ, এতে কোনো সন্দেহ নেই।” (সাজদাহ: ৩২:০২)
লেখকের ভাষায়—
“Qur’an is not a book of Science, but a book of ‘Signs’.”
এই দৃষ্টিভঙ্গি থেকেই বইটি কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে লুকিয়ে থাকা গভীর জ্ঞান, বৈজ্ঞানিক ইঙ্গিত এবং বিস্ময়কর গঠনকে বিশ্লেষণ করে দেখায়। বিশেষ করে ভ্রূণত্তত্ত্ব, মেডিকেল সাইন্স, সূরাগুলোর গাণিতিক বিন্যাস এবং আয়াতের মধ্যে থাকা সূক্ষ্ম সমন্বয়—সব মিলিয়ে কোরআনের অসাধারণত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে।
বইটি পড়তে পড়তে পাঠক উপলব্ধি করবে, কোরআন কোনো সাধারণ বই নয়—বরং এটি এমন এক মহাগ্রন্থ, যা মানবজাতির চিন্তা, গবেষণা ও বিশ্বাসকে নতুন দৃষ্টিকোণ দেয়।
রহস্যময় কোরআন ডাঃ সৈয়দ শামসুল আরেফিন বই
প্রাণবন্ত সবকিছু পানি থেকে সৃষ্টি
যেখানেই পানি সেখানেই প্রাণ এ সত্যটা আজকে সবাই জানে । পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে যখন প্রাণের অনুসন্ধান করা হয় , তখন প্রথমেই দেখা হয় সেখানে পানি অথবা বরফ আছে কিনা । যদি পানি না থাকে তাহলে সেখানে কোনো প্রাণের বিকাশ হবে না , এমনটাই ধরে নেয়া হয় । আমাদের পৃথিবীর চার ভাগের তিন ভাগই হচ্ছে পানি । তাই এই বিপুল প্রজাতির বৈচিত্রপূর্ণ প্রাণের বিকাশ হয়েছে পৃথিবীতে । কিন্তু কথা হচ্ছে কোরআন তো সেই ১৪০০ বছর আগে নাযিল হওয়া একটি গ্রন্থ । তাও কোরআন নাযিল হয় আরবের মরূময় পরিবেশে । তারচেও বড় কথা প্রাণের উৎস যে পানি , তা সে সময়ের মানুষের জানার কথা নয় । অথচ কোরআনের আয়াতে স্পষ্ট বলা হচ্ছে সমস্ত প্রাণের উৎস পানি- ” প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম ” ।..বই থেকে
সূরা কাহাফে গুহাবাসী ও বিস্ময়কর দু’টি তথ্য
সূরা কাহাফে একদল যুবকের কথা বলা হয়েছে যারা মহান আল্লাহর উপর ঈমান এনেছিল । কিন্তু তাদের সমাজে মূর্তি পূজার প্রচলন থাকায় এবং পৌত্তলিক রাজার ভয়ে তারা আল্লাহর ইবাদত করার জন্য একটি পাহাড়ের গুহায় আত্মগোপন করে । সেই গুহায় আল্লাহ তাদেরকে ৩০৯ বছর ঘুম পাড়িয়ে রাখেন । তারা ঘুমিয়ে ছিল , কিন্তু আল্লাহ তাদের পার্শ্ব পরিবর্তন করাতেন নিয়মিত । প্রশ্ন হচ্ছে মহান আল্লাহ ঘুমন্ত গুহাবাসীর পার্শ্ব পরিবর্তন করার কথা কেন কোরআনে উল্লেখ করেছেন ? কারণটা বেশ মজার । মানুষ যদি খুব দীর্ঘ সময় ধরে একই অবস্থায় শুয়ে থাকে এবং পার্শ্ব পরিবর্তন না করে তাহলে তার পিঠে এক ধরনের ঘা হয় , যাকে ইংরেজিতে বেড সোর ( Bed sore বা decubitus ulcer ) বলে ।
আমরা কিন্তু ঘুমের মধ্যেও আমাদের পাশ পরিবর্তন করি , যেটা আমরা টের পাই না । যারা পক্ষাঘাত বা স্ট্রোক রোগে আক্রান্ত তারা নিজে নিজে পাশ পরিবর্তন করতে পারে না । তাদেরকে বেড সোর থেকে রক্ষা করার জন্য বিশেষ ধরনের বিছানা ব্যবহার করা হয় । আল্লাহ যেহেতু কৃত্রিমভাবে গুহাবাসীকে দীর্ঘ সময় ঘুম পাড়িয়ে রেখেছিলেন , তাই বেড সোর Bed sore থেকে রক্ষা করতে তাদের পার্শ্ব পরিবর্তন করাটা প্রয়োজনীয় ছিল । আর এই তথ্যটিই এই আয়াতে উল্লেখ করা হয়েছে ।
কোরআন বিষয়ক বই
কোরআন বিষয়ক আরোকিছু বই,,
| 1. আল কুরআন এক মহাবিস্ময় লেখকঃড. মরিস বুকাইলি |
| 2. শিকড়ের সন্ধানে লেখকঃহামিদা মুবাশ্বেরা |
| 3. পড়ো লেখকঃওমর আল জাবির |
| 4. কুর’আনের রত্ন লেখকঃনোমান আলী খান |
| 5. সাইন্স ফ্রম আল-কোরআন লেখকঃমোহাম্মদ নাছের উদ্দিন |
রহস্যময় কোরআন বই PDF (হার্ডকপিসহ) | Rohossomoy Quran Book
Join Telegram Channels
ফ্রি পিডিএফ বইয়ের সমাহার



