পিডিএফ পড়.কম

আশুরা ও কারবালা বই PDF ডাউনলোড | শাইখ সাইফুদ্দিন বেলাল মাদানী

লেখার সাইজA
A
4/5 - (4 votes)

karbalar itihas bangla book pdf download from Pdfporo.

শাইখ সাইফুদ্দিন বেলাল মাদানী রচিত আশুরা ও কারবালা বই PDF পাঠক খুঁজে থাকেন ৷ ইসলাম ও মুসলমানদের দুশমন দুই প্রকার: জাতীয় ও বিজাতীয় তথা বাইরের ও ঘরের। বিজাতীয় শত্রুরা যখন দূর থেকে আশানুরূপ ক্ষতি সাধন করতে পারেনি, তখন জাতীয় ও ঘরের শত্রু বানানোর জন্য সকল প্রকার চেষ্টা-তদবির করতে ভুল করেনি।

বিজাতীয় শত্রুরা মুনাফেক মুসলমান সেজে বা সাজিয়ে সাধারণ মানুষকে ধোঁকা দেয়ার উদ্দেশ্যে; আহলে বাইত (নবী পরিবার)-এর মিথ্যা ভালবাসা দেখিয়ে সর্বদা বেশি ক্ষতি করেছে।

একটি দল আহলে বাইতের মহব্বতের কথা বলে মিথ্যার যে পাহাড় গড়েছে; এমন মিথ্যা অতীতে বা বর্তমানে আর কেউ গড়তে পারেনি। এই দলটি আশুরার মূল বিষয়কে কারবালার সঙ্গে মিলিয়ে দিয়ে নিজেদের কুমতলব হাসিলের অপচেষ্টা করেছে।

এদের কালো ইতিহাস ইসলাম ও মুসলমানদের কি কি ধ্বংস ঘটিয়েছে তা বিজ্ঞজনদের জানা। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো: এদের খপ্পড়ে পড়েছে সাধারণ মানুষ ও অনেক পণ্ডিত ও ইসলামী চিন্তাবিদরা। শিয়া-রাফেজীদের পেছনের গোপন রহস্যজনক চেহারা না চেনে লোকেরা তাদের বাহ্যিক চেহারা দেখে প্রভাবান্বিত হয়েছে। এমনকি তারা সাহাবাগণের ব্যাপারে কটুক্তি করতে দিধাদ্বন্দ্ব করেনি।

বড় আফসোসের কথা হচ্ছে: দুশমনদের মিথ্যা ইতিহাস পড়ছে ও পড়াচ্ছে মুসলমানরা তাদের পাঠশালাগুলোতে। এর চাইতে বড় অজ্ঞতা আর কি হতে পারে?

আশুরার দিন রোজা না রেখে মিটিং-মিছিল ও মাহফিল করে শত্রুদের কাজে সহযোগিতা করে এক শ্রেণীর নামধারী আলেম সমাজ। আর তাদের অনুসরণ করে সাধারণ মূর্খ জনগণ।

তাই আশুরা ও কারবালার বিষয়ে সঠিক জ্ঞান মুসলিম সমাজকে জানানোর উদ্দেশ্যে এই ছোট্ট বইটি। (বই থেকে সংগ্রহিত)

আশুরা ও কারবালা বই বিবরণঃ

সূচিপত্র

  1. লেখকের আবেদন
  2. আশুরার অর্থ
  3. আশুরার ফজিলত
  4. আশুরার রোজা রাখার নিয়ম
  5. আশুরার কিছু বিধান
  6. আশুরার রোজা ও মানুষের প্রকার
  7. কারবালার মর্মান্তিক ইতিহাস
  8. সমস্যার সূচনা
  9. আহলে বাইতের যারা শহীদ হলেন
  10. কারবালা ও মানুষের প্রকার
  11. কারবালা কেন্দ্রিক বিদাত, কুসংস্কার ও
  12. মিথ্যা কেচ্ছা-কাহিনী
  13. মিথ্যা ও কুসংস্কার মূলক একটি কেস্সা
  14. কারবালা ও কিছু জাল-য’য়ীফ হাদীস
  15. উপসংহার

আশুরার অর্থ:

আশুরা শব্দটি শুনতেই সাধারণ মানুষের যেন গা শিউরে ওঠে; কারণ আশুরা বলতেই তাদের ধারণা কারবালা। আর কারবালা অর্থ নবী [সাঃ]-এর নাতি ইমাম হুসাইন ইবনে আলী [রাঃ]-এর স্বপরিবারে মর্মান্তিক শাহাদাতের ঘটনা। কিন্তু আসলে আশুরা অর্থ চন্দ্র বছরের প্রথম মাস মোহররমের দশম তারিখ। আল্লাহ তা’য়ালা ১২টি মাসের মাঝে ৪টি মাস যথা: যিলকদ, জিলহজ্ব, মোহররম, ও রজবকে হারাম তথা সম্মানিত মাস করেছেন।

কারবালার ইতিহাস

মুহররম মাস অত্যন্ত বরকতময় ও ফজীলতের মাস । এ মাসে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের উপর অসংখ্য নেয়ামত দান করেছেন । মুহররম মাস সম্পর্কে অনেকের ধারণা এ মাসটি শুধু শোকের মাস । এ মাসের দশ তারিখে ( আশুরার দিন ) প্রীয় নবীজীর কলিজার টুকরা , জান্নাতী যুবকদের সর্দার হযরত হোসাইন ( রা . ) তাঁর পরিবারের কয়েকজন সদস্যসহ শাহাদত বরণ করেন । এ মাসটি আগমনের সাথে সাথে শুধু শোকের মিছিল আর মিছিল ।

কারবালার শাহাদতকে কেন্দ্র করে আলোচনা সভা , ওয়াজ – মাহফিল ও বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে । অথচ এ মুহররম মাসে অনেক যে ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে সে সম্পর্কে আমরা অনেকেই জ্ঞাত নই । পবিত্র মুহররম মাসের ত্রিশ দিনে বিশ্বে এমন সব ঘটনা সংঘটিত হয়েছে যা স্মরণ করলে বিস্মিত হতে হয় । বান্দার প্রতি আল্লাহ তায়ালার করুনা ও ক্ষমা , মজলুম , ধৈর্য্যশীল ও মুত্তাকীনদের প্রতি আল্লাহ তাআলার সাহায্য ও মেহেরবাণীর দৃষ্টান্ত রয়েছে এ মাসে সংঘটিত ঘটনা সমূহের মধ্যে । এ মাসের দশ তারিখে ( আশুরার দিন ) আল্লাহ তাআলা হযরত আদম ( আ . ) ও হাওয়া ( আ . ) এর তওবা কবুল করেছিলেন ।

কথিত আছে , যখন হযরত আদম ( আ . ) ও হাওয়া ( আ . ) শয়তানের প্রবঞ্চনায় পড়ে জান্নাত থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ পান তখন তাঁরা নিজেদের ভুল বুঝতে পেরে খুব অনুতপ্ত হন এবং অত্যন্ত বিনীতভাবে আল্লাহ তা’আলার দরবারে নিবেদন করেন , আমাদের প্রতি পালক ! আমরা নিজেদের প্রতি জুলুম করেছি , যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন ও আমাদের প্রতি দয়া না করেন , তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব । ” আল্লাহ তা’আলা আদম ( আ . ) ও হাওয়া ( আ . ) – এর প্রার্থনা কবুল করেন এবং তাঁদেরকে ক্ষমা করে দেন । এটা ছিল আদম ও হাওয়া ( আ . ) এর জন্য একটি মহা সু – সংবাদ । আর তাঁরা এ সু – সংবাদটি পেয়েছিলেন মুহররমের দশ তারিখ তথা আশুরার দিন ।

আরো কথিত আছে যে , হযরত নূহ ( আ . ) তাঁর অনুসারীদের নিয়ে অকূল পাথারে ভাসছিলেন এবং অসহায় অবস্থায় ভাসতে ভাসতে যেদিন তাঁদের নৌকাটি জুদী পাহাড়ে গিয়ে ভিড়েছিল সেদিন ছিল আশুরা তথা মহররমের দশ তারিখ । এ কারণে এ দিনটি ছিল হযরত নূহ ( আ . ) ও তাঁর অনুসারীদের জন্যও আনন্দের দিন । আরো কথিত আছে , আল্লাহ তা’আলা হযরত মূসা ( আ . ) ও বনী ইসরাইলকে যেদিন ফিরআউনের জুলুম – অত্যাচার থেকে নাজাত দেন এবং খোদায়ী দাবীদার অত্যাচারী ফিরআউন ও তার সৈন্যসামন্তকে নীলনদে ডুবিয়ে মারেন সে দিনটিও ছিল আশুরার দিন ।

আশুরা ও কারবালা বই PDF ডাউনলোড | শাইখ সাইফুদ্দিন বেলাল মাদানী

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram

FAQ

1. কারবালা প্রান্তর কোন দেশে অবস্থিত?

কারবালা প্রান্তর ইরাকে অবস্থিত

2. কারবালা কোন নদীর তীরে অবস্থিত?

কারবালা ইরাকের ফোরাত নদীর তীরে অবস্থিত।

3. হিজরী কত সালে ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হন?

হিজরী ৬১ সালে ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হন।

4. কারবালা এর ইংরেজি কি?

graveyard; tomb; cemetery; grave;

সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ