পিডিএফ পড়.কম

আশূরায়ে মুহাররম ও আমাদের করণীয় বই PDF | আসাদুল্লাহ আল গালিব

লেখার সাইজA
A
Rate this post

মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিব স্যার রচিত আশূরায়ে মুহাররম ও আমাদের করণীয় বই PDF অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন ৷ আল্লাহ পাক বার মাসের মধ্যে চারটি মাসকে বিশেষ মর্যাদা দান করেছেন। সে চারটি মাস হলো মুহাররম, রজব, যুলক্বা’দাহ ও যুলহিজ্জাহ। অন্যভাবে বললে বলা যায় যে, যুলক্বা’দাহ হতে মুহাররম পর্যন্ত একটানা তিন মাস। অতঃপর পাঁচ মাস বিরতি দিয়ে রজব মাস। এভাবে বছরের এক তৃতীয়াংশ তথা চার মাস হলো ‘হারাম’ বা সম্মানিত মাস।

লড়াই-ঝগড়া, খুন-খারাবি ইত্যাদি অন্যায়-অপকর্ম হতে দূরে থেকে এর মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন করা প্রত্যেক মুসলমানের ধর্মীয় কর্তব্য। যেমন আল্লাহ বলেন:
‘এই মাসগুলিতে তোমরা পরস্পরের উপরে অত্যাচার করো না।'(সূরা তওবা: ৩৬)

আশূরায়ে মুহাররম ও আমাদের করণীয় বই বিবরণ

আশূরার ফজিলত

১. মুহাররম মাসের সিয়ামের ফজিলত

হযরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ছা.) এরশাদ করেন, রমজানের পরে সর্বোত্তম সিয়াম হলো আল্লাহর মাস মুহাররমের সিয়াম এবং ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হলো রাতের নফল সালাত অর্থাৎ তাহাজ্জুদের সালাত।

২. আশূরার সিয়ামে এক বছরের গুনাহ মাফ

হযরত আবু কাতাদাহ (রা.) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ছা.) এরশাদ করেন, আশূরা বা ১০ই মুহাররমের সিয়াম আমি আশা করি আল্লাহর নিকটে বান্দার বিগত এক বছরের (ছগীরা) গুনাহের কাফফারা হিসাবে গণ্য হবে।

৩. আশূরার সিয়াম পালনের বিধান

আয়েশা (রা.) বলেন, আইয়ামে জাহেলিয়াতে কুরাইশরা আশূরার দিন সিয়াম পালন করত। রাসূলুল্লাহ (ছা.)-ও তা পালন করতেন। মদিনায় হিজরতের পরেও তিনি পালন করেছেন এবং লোকদেরকে তা পালন করতে বলেছেন। কিন্তু (২য় হিজরি সনে) যখন রমজান মাসের সিয়াম ফরজ হলো, তখন তিনি বললেন, যে ব্যক্তি ইচ্ছা করো আশূরার সিয়াম পালন করো এবং যে ব্যক্তি ইচ্ছা করো তা পরিত্যাগ করো।

৪. আশূরার সিয়াম ঐচ্ছিক

হযরত মু’আবিয়া বিন আবু সুফিয়ান (রা.) মদিনার মসজিদে নববীতে খুতবা দানকালে বলেন, আমি রাসূলুল্লাহ (ছা.)-কে বলতে শুনেছি যে, আজ আশূরার দিন। এ দিনের সিয়াম তোমাদের উপরে আল্লাহ ফরজ করেননি। তবে আমি সিয়াম রেখেছি। এক্ষণে তোমাদের মধ্যে যে ইচ্ছা করো সিয়াম পালন করো, যে ইচ্ছা করো পরিত্যাগ করো।

৫. মুসা (আ.)-এর নাজাতের শুকরিয়া হিসেবে আশূরার সিয়াম

(ক) হযরত আব্দুল্লাহ বিন আব্বাস (রা.) বলেন, রাসূলুল্লাহ (ছা.) মদিনায় হিজরত করে ইহুদীদেরকে আশূরার সিয়াম রাখতে দেখে কারণ জিজ্ঞেস করলে তারা বলল:
এটি একটি মহান দিন। এ দিনে আল্লাহ পাক হযরত মূসা (আ.) ও তাঁর কওমকে নাজাত দিয়েছিলেন এবং ফেরাউন ও তার লোকদের ডুবিয়ে মেরেছিলেন। তার শুকরিয়া হিসেবে মূসা (আ.) এ দিন সিয়াম পালন করেন। অতএব আমরাও এ দিন সিয়াম পালন করি।
তখন রাসূলুল্লাহ (ছা.) বললেন, তোমাদের চাইতে আমরাই মূসা (আ.)-এর আদর্শের অধিক হকদার ও অধিক দাবিদার। অতঃপর তিনি সিয়াম রাখেন ও সকলকে রাখতে বলেন।
(খ) হযরত আবু মূসা আশ’আরী (রা.) হতে বর্ণিত হয়েছে যে, আশূরার দিনকে ইহুদীরা ঈদের দিন হিসেবে মান্য করত। এ দিন তারা তাদের স্ত্রীদের অলংকার ও উত্তম পোশাকাদি পরিধান করাতো।
(গ) ইবনে আব্বাস (রা.) হতে অন্য বর্ণনায় এসেছে যে, লোকেরা বলল, হে রাসূল! ইহুদী ও নাছারাগণ ১০ই মুহাররম আশূরার দিনটিকে সম্মান করে। তখন রাসূলুল্লাহ (ছা.) বললেন, বেঁচে থাকলে ইনশাআল্লাহ আমরা ৯ই মুহাররমসহ সিয়াম রাখব।
রাবী বলেন, কিন্তু পরের বছর মুহাররম আসার আগেই তাঁর মৃত্যু হয়ে যায়।

৬. ইহুদীদের খেলাফ করার জন্য আশূরার সঙ্গে আরও একদিন সিয়াম

হযরত আব্দুল্লাহ বিন আব্বাস (রা.) হতে বর্ণিত অন্য এক হাদিসে রাসূলুল্লাহ (ছা.) এরশাদ করেন:
তোমরা আশূরার দিন সিয়াম রাখ এবং ইহুদীদের খেলাফ কর। তোমরা আশূরার সঙ্গে তার পূর্বে একদিন বা পরে একদিন সিয়াম পালন কর।

আশূরায়ে মুহাররম ও আমাদের করণীয় বই PDF | আসাদুল্লাহ আল গালিব

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ