গল্পের ক্যানভাসে জীবন বইটি মূলত জীবনঘনিষ্ঠ ১৬টি গল্পের সংকলন। জীবনের অনিশ্চয়তা, একাকিত্ব, জান্নাতকে লক্ষ্য করা, বিয়ে, মাতৃত্ব, সন্তান, পারিবারিক দায়িত্ব, ভালোবাসা, অধিকার, কৃতজ্ঞতা, পর্দা, সন্দেহপ্রবণতা, মুসলিম উম্মাহ, সন্তানকে সময় দেওয়া এবং মৃত্যুর কথা স্মরণ—জীবনের নানা দিক গল্পগুলোর মধ্যে উঠে এসেছে।
‘গল্পের ক্যানভাসে জীবন’ বইটি টিম জাগরণের লেখকবৃন্দের একটি গল্পগ্রন্থ। বইটির লেখকদের মধ্যে রয়েছেন আরিফ আজাদ, রুহুল কবির, জান্নাত মিম, তরিকুল ইসলাম তারেক, ফাতেমাতুল বুশরা, জুওয়াইরিয়্যাহ বিনতে আব্দুল হান্নান হাফসা, সাদিয়া আফরোজ মীম, আয়িশাহ্ বিনতে রূহ, আতিয়া তাসনিম প্রমা ও তাজরিয়ান আলম আয়াজ। বেনফিল্ড পাবলিকেশন থেকে বইটি প্রকাশিত হয় ৷
গল্পের ক্যানভাসে জীবন বই বিবরণ
- বইঃ গল্পের ক্যানভাসে জীবন ৷
- লেখকঃ আরিফ আজাদ, তরিকুল ইসলাম তারেক, সাদিয়া আফরোজ মীম, রুহুল কবির ৷
- প্রকাশনীঃ পেনফিল্ড পাবলিকেশন ৷
- পেইজ সংখ্যাঃ ১৪৪টি ৷
- ক্যাটাগরিঃ ইসলামিক বই ৷
সূচিপত্র
১. অনিশ্চিত — রুহুল কবির
২. যে জীবন একলা ভীষণ — জান্নাত মিম
৩. লক্ষ্য যখন জান্নাত — তরিকুল ইসলাম তারেক
৪. সুখের রকমফের — ফাতেমাতুল বুশরা
৫. আজ মায়ের বিয়ে — জুওয়াইরিয়্যাহ বিনতে আব্দুল হান্নান হাফসা
৬. অনুভূতির অতলে — সাদিয়া আফরোজ মীম
৭. অবহেলিত মুক্তো — আয়িশাহ্ বিনতে রূহ
৮. সাঁঝবাতি — রুহুল কবির
৯. ভালোবাসা কারে কয়? — বিনতে আব্দুল হান্নান
১০. চোখের কার্নিশে জল — সাদিয়া আফরোজ মীম
১১. অমানুষ — ফাতেমাতুল বুশরা
১২. একি, তুমি কাঁদছ যে? — রুহুল কবির
১৩. সিহরের সুধা — আতিয়া তাসনিম প্রমা
১৪. হাসানমীরা — আয়িশাহ্ বিনতে রূহ
১৫. আবরার — আরিফ আজাদ
১৬. কবর-বন্দির জবানবন্দি — তাজরিয়ান আলম আয়াজ
গল্পের ক্যানভাসে জীবন বই রিভিউ
জীবন ভীষণ রকম গল্পময়। শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য—জীবনের প্রতিটি পরতে পরতে থাকে নানান বলা না-বলা গল্প। জীবন যেহেতু গল্পময়, তাই কাগজে-কালিতে লেখা গল্পগুলোও মানুষকে খুব সহজেই প্রভাবিত করতে পারে। কখনো কখনো সেই গল্প বাস্তবতার থেকেও কঠিন, আবার কখনো কল্পনার চেয়েও মধুর।
‘গল্পের ক্যানভাসে জীবন’ বইটিতে ১৬টি বাস্তবধর্মী গল্প রয়েছে। প্রতিটি গল্প জীবনের আলাদা কোনো দিক সামনে নিয়ে আসে। কোথাও জীবনের অনিশ্চয়তা ও মৃত্যুর কথা মনে করিয়ে দেয়, কোথাও একাকিত্বের মাঝেও আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’আলার পাশে থাকার কথা বলে। আবার কোনো গল্পে বিয়ে, পরিবার, দায়িত্ব ও ভালোবাসার বিষয়গুলো উঠে আসে।
গল্পগুলোর মধ্যে রয়েছে ‘লক্ষ্য যখন জান্নাত’, ‘সুখের রকমফের’, ‘আজ মায়ের বিয়ে’, ‘অনুভূতির অতলে’, ‘অবহেলিত মুক্তো’, ‘সাঁঝবাতি’ ও ‘ভালোবাসা কারে কয়?’। এসব গল্পের মধ্য দিয়ে বিধবাবিবাহ, বিয়ে সহজ করা, মাতৃত্ব, সন্তান, স্বামী-স্ত্রীর দায়িত্বশীলতা ও ভালোবাসার মতো বিষয়গুলো সামনে আসে।
গল্পের ক্যানভাসে জীবন বই PDF | আরিফ আজাদ
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

