সমকালীন প্রকাশনের প্রত্যাবর্তন বইটি সম্পাদনা করেছেন আরিফ আজাদ। এই বই অন্ধকারে হারিয়ে যাওয়া মুসলিম এবং সত্যের সন্ধান পাওয়া অমুসলিমদের রবের পথে ফিরে আসার গল্পগুলো নিয়ে সাজানো দ্বীনে ফেরার বই। প্রত্যাবর্তন বই PDF অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন ৷ এরকম ইসলামিক আত্মউন্নয়নমূলক বই পেতে আমাদের সাথেই থাকুন ৷
বর্তমান সময়ে আলোচনায় আসা এক ঝাঁক তরুণ ইসলামিক ব্যক্তিত্বের জীবনের না-বলা গল্প, দ্বীনে ফিরে আসার পথ এবং আল্লাহর কাছে ফিরে আসার অনুভূতি নিয়ে তৈরি এই বইটি পাঠকের মনে আত্মিক পরিশুদ্ধির অনুভূতি জাগাবে ইনশাআল্লাহ। দুই অধ্যায়ে সাজানো এই বেস্ট-সেলার বইটিতে রয়েছে একের পর এক নীড়ে ফেরার গল্প।
আপনি কি কখনো ভেবে দেখেছেন, মুসলিম হয়েও কেন আমরা ধীরে ধীরে দ্বীনের পথ থেকে দূরে সরে যাই? আপনি কি জানতে চান, ভুল ও বাতিলের পথ থেকে একজন মানুষ কীভাবে আবার সত্যের সন্ধান পায়? অন্ধকারের সেই জগৎ থেকে ফিরে এসে একজন মানুষের জীবন কেমন হয়ে ওঠে? আর যারা সত্যের সন্ধান করতে গিয়ে রবের পথে ফিরে আসে, তাদের সেই প্রত্যাবর্তনের গল্পগুলো কেমন?
প্রত্যাবর্তন বই বিবরণ
- বইঃ প্রত্যাবর্তন ৷
- সম্পাদকঃ আরিফ আজাদ ৷
- প্রকাশনীঃ সমকালীন প্রকাশন ৷
- পৃষ্ঠা সংখ্যাঃ ২২৫টি ৷
- ক্যাটাগরিঃ ইসলামিক বই, আত্মউন্নয়নমূলক বই ৷
বইটি দুইটি অধ্যায়ে সাজানো। প্রথম অধ্যায় ‘আলোর পথে যাত্রা’ এবং দ্বিতীয় অধ্যায় ‘স্রষ্টার সন্ধানে’।
📑 সূচিপত্র
প্রত্যাবর্তন বই রিভিউ
মোহ ও মিথ্যের মধ্য দিয়ে পথ চলতে চলতে একটা সময় আত্মাগুলো ডুবে যায় অন্ধকারের অতল গহ্বরে। কেউ সেই ভয়ার্ত অন্ধকার কূপ থেকে আলোর দেখা পায়, কেউ পায় না। কেউ নিজের আত্মাকে পরিশুদ্ধ করার সুযোগ লুফে নেয়, কেউ নিজেকে হারিয়ে ফেলে অতল থেকে অতলে। প্রত্যাবর্তন বই সেই ফিরে আসা মানুষগুলোর গল্প নিয়ে সাজানো। একঝাঁক পরিশুদ্ধ আত্মার গল্প। অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসার গল্প।
বইটির গল্পগুলো পড়তে গিয়ে মনে হয়, আমাদের আশপাশেই কত মানুষ নিজের পথ হারিয়ে ফেলেছে। কেউ দুনিয়ার চাকচিক্যে বোকা বনে যায়, কেউ আধুনিকতার ছোঁয়ায় দ্বীনের পথ থেকে দূরে সরে যায়। কারও পৃথিবী হয়ে ওঠে ‘খাও-দাও-ফূর্তি করো’—এই ভাবনায় আবদ্ধ। আবার একসময় কারও ঘুম ভাঙে। সে বুঝতে পারে, এতোদিন যেটাকে আলো ভেবেছে, সেটা আসলে আলেয়া। তখন শুরু হয় ফিরে আসার পথচলা।
এই বইয়ের একেকটি গল্পের স্বাদও একেক রকম। কারণ গল্পগুলো এসেছে ভিন্ন ভিন্ন মানুষের জীবন থেকে। কারও ফিরে আসার পেছনে ছিল সত্যের সন্ধান, কেউ আল্লাহর সৃষ্টির নৈপুণ্য দেখে ফিরে এসেছে, কেউ ইসলামকে আক্রমণ করতে গিয়ে পড়াশোনা করেছে, কেউ আবার খুব সাধারণ একটি ঘটনার মধ্য দিয়ে সত্যের দেখা পেয়েছে। বইজুড়ে এমন অনেক গল্প রয়েছে, যেগুলো পাঠক হিসেবে একবার হলেও চিন্তা করতে বাধ্য হবেন ৷
প্রত্যাবর্তন বই পিডিএফ
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

