বিয়ে ও ডিভোর্স বইটির লেখক ড. গওহার মুশতাক, অনুবাদক শাহেদ হাসান এবং সম্পাদক আলী হাসান উসামা। বইটি প্রকাশ করেছে কালান্তর প্রকাশনী। দ্রুত বিয়ের ভালো দিক, বিয়ে-বিলম্বের কুফল, ডিভোর্সের ক্ষতি এবং বৈবাহিক জীবনের সংঘাত এড়িয়ে সুন্দর ও সুখী জীবন অতিবাহিত করার পরামর্শক হিসেবে বইটি পড়তে পারেন ৷ বিয়ে ও ডিভোর্স বই PDF নিচে দেখুন ৷
বিয়ের প্রতি উৎসাহপ্রদান ও বিবাহবিচ্ছেদের প্রতি নিরুৎসাহিতকরণ নিয়ে যৌক্তিক, প্রমাণনির্ভর ও বিজ্ঞানভিত্তিক গবেষণামূলক আলোচনা বইটির মূল বিষয়। বিয়ের মাধ্যমে পরিবার গড়ে ওঠে, আর বিয়ে-বিচ্ছেদের কারণে তা ধ্বংস হয়। তাই বিয়ে-ব্যবস্থার যৌক্তিকতা তুলে ধরার পাশাপাশি বিয়ে-বিচ্ছেদের ক্ষতি নিয়েও আলোচনা করা হয়েছে।
বিয়ে নিয়ে যেমন জানাশোনার দরকার রয়েছে পাশাপাশি ডিভোর্স সম্পর্কেও জানা প্রয়োজন। অনেক সময় দেখা যায়, ফ্যান্টাসি নিয়ে বিয়ে করে দুজনের জীবন অশান্তিতে ভরপুর হয়ে ওঠে। তখন অশান্তি থেকে মুক্তি পেতে ডিভোর্সের আশ্রয় নিয়ে আরও দ্বিগুণ অশান্তি জীবনে নেমে আসে। বিয়ে ও ডিভোর্স বই পড়লে আপনি বিয়ের গুরুত্ব, বিয়ে-বিলম্বের কুফল, বিবাহবিচ্ছেদের ক্ষতি এবং বিচ্ছেদ এড়ানোর উপায় সম্পর্কে জানতে পারবেন ৷
বিয়ে ও ডিভোর্স বই বিবরণ
- বইঃ বিয়ে ও ডিভোর্স ৷
- মূল : ড. গওহার মুশতাক ৷
- অনুবাদ : শাহেদ হাসান ৷
- প্রকাশনীঃ কালান্তর প্রকাশনী (সিলেট) ৷৷
- পেইজ সংখ্যাঃ ১২০টি ৷
- ক্যাটাগরিঃ পারিবারিক জীবনবিধান বই ৷
📑 সূচিপত্র
বিয়ে ও ডিভোর্স বই রিভিউ
বিয়ে জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। আবার ডিভোর্সও একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজে। বর্তমানে ডিভোর্সের হার ভয়ানক আকারে বেড়েছে। মনে হচ্ছে, বিয়ের অপর নাম ডিভোর্স। এই ভয়ানক ব্যাধি আমাদের পুরো পৃথিবীকে গ্রাস করছে। তাই দরকার প্রতিকার। বিয়ে ও ডিভোর্স সম্পর্কে জানতে পড়ুন ড. গওহার মুশতাক লেখা এই বইটি ৷
বইটিতে বিবাহের উপকারিতা ও ডিভোর্সের ক্ষতি সুন্দর করে তুলে ধরা হয়েছে। খুবই সাবলীল ভাষায় দুটি দিকই ফুটিয়ে তোলা হয়েছে। বিয়ের গুরুত্ব, উৎসাহ, বিয়ে ও অবৈধ প্রেমের তুলনামূলক পার্থক্য নির্ণয়, বিবাহবিচ্ছেদের ক্ষতি, বিচ্ছেদের শরিয়তসম্মত প্রক্রিয়া, বিচ্ছেদের সীমা এবং বিচ্ছেদ এড়ানোর উপায় নিয়েও বেশ গবেষণালব্ধ আলোচনা করেছেন লেখক। প্রয়োজনীয় কুরআন-হাদীসের উদ্ধৃতি, মাসায়েল এবং রেফারেন্সও উল্লেখ করা হয়েছে। অধ্যায়ভিত্তিক রচনার ফলে প্রতিটি বিষয় সুন্দরভাবে আলোচিত হয়েছে।
বইটিতে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যক্তি, সন্তান ও সমাজের ওপর বিয়ে-বিচ্ছেদের ভয়াবহ প্রভাবের প্রমাণ উপস্থাপন করা হয়েছে। লেখক কুরআন-সুন্নাহর দলিলের পাশাপাশি প্রচুর উপাত্ত এনে সেগুলোর যৌক্তিক ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। শতাধিক বৈজ্ঞানিক গবেষণাকে ভিত্তি বানিয়ে দেখিয়েছেন—কেন বিয়েতে উৎসাহ দেওয়া ও বিয়ে-বিচ্ছেদকে অনুৎসাহিত করা জরুরি। ডিভোর্সপ্রাপ্ত পিতা-মাতার সন্তানদের শারীরিক, মানসিক ও আবেগের দিক দিয়ে ভোগান্তি, বিভিন্ন ব্যর্থতা ও বঞ্চনা এবং জীবনের বিভিন্ন পর্যায়ে নানা আসক্তিতে জড়িয়ে পড়ার বিষয়ও বইটিতে তুলে ধরা হয়েছে।
তাছাড়া মুসলিম নবদম্পতি কীভাবে তাদের বৈবাহিক জীবনে সংঘাত এড়িয়ে চলবে, কীভাবে সুন্দর ও সুখী জীবন অতিবাহিত করবে, তার বাস্তবসম্মত পরামর্শ দেওয়া হয়েছে। বিবাহিত ও অবিবাহিত—দুই শ্রেণির জন্যই বইটি পড়া জরুরি।
কারা বইটি পড়তে পারেন?
- বিবাহ উপযুক্ত নারী-পুরুষ।
- অবিবাহিত যুবক-যুবতী।
- বিয়ের উপযুক্ত সন্তানদের অভিভাবক।
- নবদম্পতি।
- বিবাহিত ব্যক্তি।
বিয়ে ও ডিভোর্স বই PDF | Biye o Divorce Book Read Online
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

