পিডিএফ পড়.কম

স্বামীর সম্মান বই PDF — রিভিউ | বউকে গিফট দেওয়ার মত বই

লেখার সাইজA
A
Rate this post

দাম্পত্য জীবনে ভালোবাসা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ পারস্পরিক সম্মান, দায়িত্ববোধ ও বোঝাপড়া। স্বামীর সম্মান বই যেখানে শ্রদ্ধা ও ভালোবাসার জীবন্ত চিত্র ফুটে উঠেছে পবিত্র কুরআন, সহিহ হাদিস এবং ইসলামের ইতিহাসের আলোকে ৷ একজন স্ত্রী কীভাবে স্বামীর প্রতি সম্মান, মমতা ও প্রজ্ঞার মাধ্যমে একটি সুখী ও শান্তিপূর্ণ পরিবার গড়ে তুলতে পারেন, তা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। যারা বউকে গিফট দেওয়ার মত বই খুঁজছেন, তাদের জন্য এই বইটি বেস্ট চয়েজ হবে ৷ অনেক পাঠক স্বামীর সম্মান বই PDF খুঁজে থাকেন ৷ এমন একটি ভালো বই একবার হলেও পড়া উচিৎ ৷

পাঠকপ্রিয় ‘দ্য কেয়ারিং হাজব্যান্ড‘ ও ‘দ্য কেয়ারিং ওয়াইফ‘-এর সফল লেখক মোঃ মতিউর রহমান এবার আরও গবেষণানির্ভরভাবে নিয়ে এসেছেন ‘স্বামীর সম্মান’। লেখক শুধু সাধারণ উপদেশ দেননি; বরং প্রতিটি বিষয়কে কুরআন, সহিহ হাদিস এবং হযরত খাদিজা (রা.), হযরত আয়েশা (রা.) ও অন্যান্য মহীয়সী নারীর জীবন থেকে নির্ভরযোগ্য উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। বইটির শরিয়তসম্মত বিশুদ্ধতা নিশ্চিত করতে এটি মুফতি ও মুহাদ্দিস নাজমুল ইসলাম কাসিমী সাহেব দ্বারা নিরীক্ষিত হয়েছে।

বর্তমান সময়ে যখন পারিবারিক জীবনে ভুল বোঝাবুঝি, ব্যক্তিকেন্দ্রিকতা এবং সম্পর্কের টানাপোড়েন বেড়েই চলেছে, তখন স্বামীর সম্মান বই পাঠককে স্মরণ করিয়ে দেয় যে, সম্মান, ধৈর্য, কোমল আচরণ ও সুন্দর কথাই একটি সংসারকে ‘সাকিনাহ’ বা প্রশান্তির নীড়ে পরিণত করতে পারে। আপনি যদি দাম্পত্য জীবনকে ইসলামি আদর্শ অনুযায়ী আরও সুন্দর করতে চান অথবা বউকে গিফট দেওয়ার মত বই খুঁজে থাকেন, তাহলে এই বইটি নিঃসন্দেহে একটি চমৎকার নির্বাচন। এরকম সব বই পেতে ফলো রাখুন পিডিএফপড়.কম

বই বিবরণ

  • বইয়ের নামঃ স্বামীর সম্মান (শ্রদ্ধা ও ভালোবাসার জীবন্ত চিত্র) ৷
  • লেখকঃ মোঃ মতিউর রহমান ৷
  • সম্পাদকঃ নাজমুল ইসলাম কাসিমী ৷
  • প্রকাশনীঃ মিফতাহ প্রকাশনী ৷
  • প্রথম প্রকাশঃ ২০২৬
  • পেইজ সংখ্যাঃ ৯৬টি ৷
  • ক্যাটাগরিঃ পরিবার ও শিশু বিষয়ক বই

কেন পড়বেন স্বামীর সম্মান বই?

আপনি যদি নিজের দাম্পত্য জীবনকে ইসলামি আদর্শ অনুযায়ী আরও সুন্দর, শান্তিপূর্ণ ও ভালোবাসাপূর্ণ করতে চান, তাহলে স্বামীর সম্মান বইটি আপনার জন্য সেরা পছন্দের হবে। বইটিতে রয়েছে কিভাবে স্বামীকে সম্মান করা যায়, তাছাড়া স্বামী-স্ত্রীর মাঝে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ভুল বোঝাবুঝি দূর করা, দায়িত্বশীল পরিবার গঠন এবং একটি সুখী সংসার তৈরির বাস্তব দিকনির্দেশনা দেয়। বিশেষ করে নতুন বিবাহিত দম্পতি কিংবা বউকে গিফট দেওয়ার মত বই খুঁজছেন যারা, তাদের জন্য এটি একটি অর্থবহ, শিক্ষণীয় এবং কাজে লাগার মতো বই হবে।

📑 সূচিপত্র

প্রবেশিকা
সাকিনাহর ছায়া: ১১
সংসারের কান্ডারি : ১৪
একজন সফল স্ত্রী : ১৯
মমতার কারুকাজ: ২২
সুন্নাহর সৌরভ: ২৩
মুক্তো ঝরা কথা: ২৫
কৃতজ্ঞতার আলপনা : ২৮
রাগ নিয়ন্ত্রণ : ৩০
একটি হাসির শক্তি : ৩২
অভিযোগ নয়, আবদার : ৩৩
প্রিয়তমার সাজ: ৩৬
সৌন্দর্যের সীমানা : ৩৮
ঘরের রানী : ৪০
এক টুকরো জান্নাত: ৪২
মায়াবী অভ্যর্থনা: ৪৫
সুখী পরিবারের প্রতিচ্ছবি : ৪৮
গোপনীয়তা রক্ষা করা: ৫০
স্বামীর সম্পদের রক্ষক : ৫১
বুদ্ধিমত্তার গল্প : ৫৩
শেকড়ের প্রতি শ্রদ্ধা : ৫৮
উপহার ও যাতায়াতে দৃঢ় সম্পর্ক : ৬২
মেঘ জমলে আকাশ কালো : ৬৬
ভুল বোঝাবুঝির সমাধান : ৬৯
বিচক্ষণ স্ত্রী : ৭১
দোয়া সবচেয়ে বড় হাতিয়ার : ৭৪
আসিয়া আলাইহাস সালাম-এর ধৈর্য: ৭৫
হযরত খাদিজা রাযি.-এর ত্যাগ: ৭৯
হযরত আয়েশা রাযি.-এর প্রেম : ৮২
আসমা বিনতে আবি বকর রাযি.-এর আনুগত্য : ৮৫
স্বামীর সম্মান মানে নিজের সম্মান: ৮৬
শেষ পুরস্কার : ৮৯
শেষ সতর্কতা : ৯০
ভালো লাগলে বইটি অর্ডার করুন

স্বামীর সম্মান বই রিভিউ

মানবজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হলো দাম্পত্য জীবন। ভিন্ন পরিবেশ, ভিন্ন অভ্যাস ও ভিন্ন মানসিকতার দুইজন মানুষ যখন একটি নতুন জীবনের পথে হাঁটা শুরু করেন, তখন সেই সম্পর্ককে সুন্দর রাখতে প্রয়োজন পারস্পরিক সম্মান, ধৈর্য, দায়িত্ববোধ এবং আন্তরিক ভালোবাসা। স্বামীর সম্মান বইটি ঠিক এই বিষয়গুলোকে ইসলামি দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সহজ, বাস্তবসম্মত এবং গবেষণাভিত্তিকভাবে উপস্থাপন করেছে।

লেখক মোঃ মতিউর রহমান তাঁর আগের জনপ্রিয় গ্রন্থ ‘দ্য কেয়ারিং হাজব্যান্ড’ এবং ‘দ্য কেয়ারিং ওয়াইফ’-এর ধারাবাহিকতায় এই বইটি রচনা করেছেন। এখানে তিনি দেখিয়েছেন, স্বামীকে সম্মান করা কোনো দাসত্ব নয়; বরং এটি একজন মুসলিম স্ত্রীর মর্যাদাপূর্ণ ইবাদত এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বইটির প্রতিটি আলোচনা পবিত্র কুরআন, সহিহ হাদিস এবং ইসলামের ইতিহাসের নির্ভরযোগ্য ঘটনাপ্রবাহ দিয়ে সাজানো হয়েছে।

হযরত খাদিজা (রা.), হযরত আয়েশা (রা.) এবং অন্যান্য মহীয়সী নারীর জীবনের বাস্তব উদাহরণ পাঠককে শেখায় কীভাবে ধৈর্য, প্রজ্ঞা, কোমল ব্যবহার ও সুন্দর কথার মাধ্যমে একটি সংসারকে ভালোবাসা ও শান্তির আবাসে পরিণত করা যায়। একই সঙ্গে আধুনিক যুগের পারিবারিক সংকট, ভুল বোঝাবুঝি, অহংকার, অসামাজিক আচরণ কাটিয়ে কিভাবে সুখী পরিবার গঠন করা যায় সেগুলো আলোচনা করা হয়েছে বইটিতে ৷

স্ত্রীর জন্য অত্যন্ত নির্ভরযোগ্য একটি বই ৷ শরিয়তের পরিপন্থী কোনো তথ্য রয়েছে কিনা, সে জন্য পাণ্ডুলিপি বিজ্ঞ আলেম ও মুহাদ্দিস মুফতি নাজমুল ইসলাম কাসিমী সাহেব দ্বারা যাচাই-বাচাই করা হয়েছে। ফলে পাঠক আত্মবিশ্বাসের সঙ্গে বইটি পড়তে পারবেন। ইসলামি দাম্পত্য জীবনকে আরও সুন্দর, শান্তিপূর্ণ ও দায়িত্বশীলভাবে গড়ে তুলতে স্বামীর সম্মান বইটি নিঃসন্দেহে আপনার জন্য দরকার বলে আমি মনে করি।

স্বামীর সম্মান বই PDF (হার্ডকপিসহ) | বউকে গিফট দেওয়ার মত বই

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram

সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ