পিডিএফ পড়.কম

সন্তান প্রতিপালন বিষয়ক ১০টি ইসলামিক বই PDF ও বই ব্যাখ্যাসহ

লেখার সাইজA
A
Rate this post

সন্তান প্রতিপালন শুধু একটি দায়িত্ব নয়, বরং প্রতিটি বাবা-মায়ের জন্য মহান এক আমানত। একটি শিশুর চরিত্র, নৈতিকতা, ঈমান, আচার-আচরণ ও ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে তার পরিবার, শিক্ষা ও সঠিক প্রতিপালনের ওপর। তাই কুরআন ও সুন্নাহর আলোকে সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজন সঠিক দিকনির্দেশনা। এ কারণেই অনেক প্রখ্যাত ইসলামিক লেখক ও গবেষক সন্তান প্রতিপালন বিষয়ক বই লিখেছেন ৷

বিষয়টি গুরুত্বপূর্ণ বিবেচনা করে আমরা এই পোষ্টে বাছাই করা ১০টি বই বিবরণসহ, বই বিষয়বস্তু দেওয়া হয়েছে যেন একজন পাঠক বইটি সম্পর্কে ধারনা পায় ৷ একই সাথে বইগুলোর হার্ডকপি দেওয়া হয়েছে এবং সংগ্রহ করে কিছু বই পিডিএফ রয়েছে ৷ আপনারা সন্তানকে মানুষ হিসেবে গড়ে তুলতে বইগুলো পড়ুন, আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ ৷ আরও পড়ুন, সন্তান গড়ার কৌশল বই পিডিএফ ৷ এধরনের ইসলামিক প্যারেন্টিং বই পেতে ফলো রাখুন পিডিএফপড়.কম

১. সন্তান প্রতিপালনে এ যুগের চ্যালেঞ্জ

  • লেখকঃ ড. মোহাম্মদ সরোয়ার হোসেন ৷
  • প্রকাশনীঃ সিয়ান পাবলিকেশন ৷
  • প্রথম প্রকাশঃ ২০২৩
  • পেইজ সংখ্যাঃ ২০৪টি ৷

পিতামাতার সাথে সন্তানের জেনারেশন বড় একটা গ্যাপের কারণে অনেকসময় সন্তান কোন পরিবেশে বড় হচ্ছে, আশেপাশে কি হচ্ছে ইত্যাদি বিষয় নিয়ে সন্তান লালনপালনে নানানরকম চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়।

এই চ্যালেঞ্জগুলো কিভাবে কাটিয়ে উঠা যায় তা নিয়ে লেখক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন বই লিখেছেন “সন্তান প্রতিপালনে এ যুগের চ্যালেঞ্জ” ৷ আশা করি বইটি পড়ে উপকৃত হবেন ইনশাল্লাহ ৷

এই বইয়ে সন্তান প্রতিপালনে সমসাময়িক চ্যলেঞ্জগুলো নিয়ে তুলে ধরা হয়েছে এবং সেগুলো থেকে আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে সেইফ রাখবো সে ব্যাপারেও আলোচনা করা হয়েছে। এই বইয়ের শেষের দিকে খুবই ইউনিক একটা কাজ করা হয়েছে যেখানে লেখক কিছু চেকলিস্ট দিয়েছেন আপনার সন্তানের বয়সভিত্তিক বিকাশ, খেলাধুলা, ঘুম, স্ক্রিন টাইম ও ঘরের বিভিন্ন কাজে অংশ নেওয়া, ইত্যাদি ইত্যাদি নিয়ে।

বাবা মায়েদের এই বইটা পড়া উচিত। বর্তমান দুনিয়ায় প্রচলিত বিভিন্ন ফেতনা সম্পর্কে বিস্তারিত তথ্য আছে এটাতে। ট্রান্সডেন্ডার, সমকামিতা ও খারাপ কাজে কিভাবে আমাদের ঠেলে দেওয়া হচ্ছে, তা উল্লেখ করা আছে বইটিতে ৷ অনেক পাঠক সন্তান প্রতিপালনে এ যুগের চ্যালেঞ্জ PDF খুঁজে থাকেন ৷ আপনারা পিডিএফ এর পাশাপাশি বইটির হার্ডকপি অর্ডার করতে পারবেন নিচ থেকে ৷

বইঃ সন্তান প্রতিপালনে এ যুগের চ্যালেঞ্জ
বইঃ সন্তান প্রতিপালন ইসলামী রূপরেখা

২. সন্তান প্রতিপালন ইসলামী রূপরেখা

  • লেখকঃ আল্লামা মুফতী আব্দুস সালাম চাটগামী রহমতুল্লাহি আলাইহি ৷
  • অনুবাদকঃ মুহাম্মাদ হাবীবুল্লাহ ৷
  • প্রকাশনীঃ ইত্তিহাদ পাবলিকেশন ৷
  • প্রথম প্রকাশঃ ২০২৩
  • পেইজ সংখ্যাঃ ১৩৬টি ৷

প্রতিটি বাবা-মায়েরই স্বপ্ন থাকে সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার। কারণ, একজন সুসন্তান শুধু পরিবারের গর্বই নয়, বরং সমাজ ও জাতির জন্যও মূল্যবান সম্পদ। সন্তানের সঠিক শিক্ষা, নৈতিকতা ও ইসলামি মূল্যবোধের ভিত্তিতে প্রতিপালনই তার উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি তৈরি করে। এ কারণেই সন্তানকে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্বে মা-বাবা ও অভিভাবকদের সচেতনতা, ধৈর্য এবং সঠিক দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

“সন্তান প্রতিপালন : ইসলামি রূপরেখা’ বইটি কুরআন ও সুন্নাহর আলোকে তুলে ধরা হয়েছে কীভাবে একজন শিশু সুশিক্ষা, উত্তম চরিত্র ও ইসলামি আদর্শে বেড়ে উঠতে পারে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, “সম্পদ ও সন্তান পার্থিব জীবনের সৌন্দর্য।” (সূরা আল-কাহফ: ৪৬)

আপনি যদি একজন দায়িত্বশীল বাবা-মা, অভিভাবক বা ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামি আদর্শে গড়ে তোলার বিষয়ে আন্তরিক হন, তবে সন্তান প্রতিপালন ইসলামী রূপরেখা বই PDF অথবা হার্ডকপি পড়তে পারেন ৷ নিচে দেখুন,,

৩. তারবিয়াতুল আওলাদ (সন্তান প্রতিপালনে নববি আদর্শ)

  • লেখকঃ শাইখ সাঈদ ইবনে আলী ইবনে ওয়াহফি আলকাহতানী ৷
  • অনুবাদকঃ মুফতি শরিফুল ইসলাম নাঈম ৷
  • প্রকাশনীঃ কাতেবিন প্রকাশন ৷
  • পেইজ সংখ্যাঃ ২৭২টি ৷

“তারবিয়াতুল আওলাদ” এর মূল আরবি গ্রন্থ ‘আল হাদয়ুন নাবাবি ফি তারবিয়াতিল আওলাদ’-এর লেখক শায়েখ ড. সাইদ ইবনে আলি কাহতানি (রহ.) এবং বাংলা অনুবাদ করেছেন মাওলানা শরিফুল ইসলাম নাঈম। ‘সন্তান প্রতিপালন’ বিষয়ক বেশকিছু বই বাজারে আছে। তবে এই বইটি তথ্য, বিন্যাস ও গভীরতায় এক অনন্য স্তরে রয়েছে। বইটির তথ্যগুলো সংগৃহীত হয়েছে কুরআন, সহিহ হাদিস ও সালাফদের বক্তব্য থেকে।

ইসলাম সুশিক্ষা ও মানবতার জীবনবিধান। যার ছোঁয়াতে মানুষ পরিণত হয় প্রকৃত মানুষে। আর শিশুরা পায় একটি মানবিক পরিবেশ। তাই মাতা-পিতা ও পরিবারের গুরুদায়িত্ব হচ্ছে, সন্তানকে সুশিক্ষা ও মানবিক পরিবেশে গড়ে তোলা। তারবিয়াতুল আওলাদ বই পিডিএফ অথবা হার্ডকপি যেভাবেই হোক একবার হলেও বইটি পড়া উচিৎ ৷

বইঃ তারবিয়াতুল আওলাদ
বইঃ কীভাবে গড়বেন নেক সন্তান

৪. কীভাবে গড়বেন নেক সন্তান

  • লেখকঃ এম. বদরুল ইসলাম বিন হারুন ৷
  • প্রকাশনীঃ খোয়াব ৷
  • পেইজ সংখ্যাঃ ২০৮টি ৷

‘কীভাবে গড়বেন নেক সন্তান’ বইটি একজন সুশিক্ষিত, নৈতিক ও ইসলামি মূল্যবোধসম্পন্ন সন্তান প্রতিপালন গাইডলাইন ৷ বইটিতে কুরআন-হাদিস, সালাফদের জীবনপদ্ধতি ও আধুনিক মনস্তত্ত্বের আলোকে তুলে ধরা হয়েছে—গর্ভকাল থেকেই সন্তানের মানসিক ও আত্মিক বিকাশের প্রস্তুতি, শৈশবের সঠিক শিক্ষা ও পরিচর্যা, পারিবারিক ও সামাজিক পরিবেশের প্রভাব, এবং কীভাবে তাকে প্রকৃত মুমিন ও সৎ মানুষ হিসেবে গড়ে তোলা যায়।

যারা চান তাদের সন্তান দুনিয়া ও আখিরাতে সফল ও কল্যাণময় হোক, তাদের জন্য বইটি অবশ্যই পড়ার মত ৷ প্রয়োজন হলে বইটির হার্ডকপি নিচ থেকে অর্ডার করুণ অথবা সংগ্রহ করুণ কীভাবে গড়বেন নেক সন্তান বই PDF ৷

৫. আপনার সন্তানকে কেমন দেখতে চান

  • লেখকঃ মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম ৷
  • প্রকাশনীঃ আলোকধারা প্রকাশন ৷
  • পেইজ সংখ্যাঃ ১৬০টি ৷

আধুনিক যুগের প্রতিটি সচেতন পিতামাতার জন্য এই বইটি এক অনন্য পথনির্দেশক। একটি শিশুকে ঈমানদার, চরিত্রবান, আত্মবিশ্বাসী ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার বাস্তব কৌশল এখানে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। শৈশব থেকেই সন্তানকে কীভাবে ঈমানি চিন্তাচেতনা, আদব-আখলাক, ইবাদতের অভ্যাস, শৃঙ্খলা ও দায়িত্ববোধ সম্পন্ন হিসেবে গড়ে তোলা যায়-তা সহজ ও প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করা হয়েছে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর এই সময়ে সন্তানকে সঠিক পথে রাখার চ্যালেঞ্জ মোকাবিলার দিকনির্দেশনাও এতে বিশেষভাবে অন্তর্ভুক্ত। বইটির হার্ডকপি/পিডিএফ নিচে দেখুন ৷

বইঃ আপনার সন্তানকে কেমন দেখতে চান
বইঃ সন্তান প্রতিপালন

৬. সন্তান প্রতিপালন

  • লেখকঃ ড. মুসতফা আস-সিবাঈ ৷
  • অনুবাদকঃ মাওলা বখশ ৷
  • প্রকাশনীঃ রিফাইন পাবলিকেশন্স ৷

এই বই থেকে জানতে পারবেন জন্মের প্রথম মুহূর্ত থেকে কৈশোর পর্যন্ত ধাপে ধাপে করণীয়ের বাস্তব গাইড। এতে রয়েছে তাহনিক, আজান, নামকরণ, আকিকা ও খতনা, কোমল আচরণ ও নম্র ভাষা, অহংকার ত্যাগের শিক্ষা, ঈমান ও সালাত শেখানো, কুরআনচর্চা শুরু করার সহজ পথ, খারাপ সঙ্গ থেকে রক্ষা ও সঠিক পরিবেশ তৈরি সবই সাজানো আছে সহজ চেকলিস্ট আকারে।

যদি চান আপনার সন্তান হয়ে উঠুক সৎ, নম্র, প্রজ্ঞাবান ও আল্লাহভীরু এই বই হাতে নিন পড়ুন ৷

৭. সন্তান প্রতিপালন ও পরিচর্যা

  • লেখকঃ মাওলানা আশরাফ আলী থানভী রহ. ৷
  • অনুবাদকঃ মাওলানা ইলিয়াস আশরাফ ৷
  • প্রকাশনীঃ মাকতাবাতুল ফুরকান ৷

প্রতিটি পিতামাতারই একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সন্তান প্রতিপালন ও পরিচর্যা করা। এটি এমন একটি কাজ, যা সঠিকভাবে সময়মতো করা সম্ভব না হলে দুঃখভোগ ছাড়া উপায় থাকে না। এরই ধারাবাহিকতায় হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ. (১৮৬৩-১৯৪৩) সন্তান প্রতিপালনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন করে তুলতে বক্ষ্যমাণ গ্রন্থটি রচনা করেছেন। এটি তার সময়ে রচিত হলেও এর উপযোগিতা ও আবেদন সব যুগেই একই রকম।

বইঃ সন্তান প্রতিপালন ও পরিচর্যা
বইঃ সন্তান প্রতিপালনে ইসলামী ভাবনা

৮. সন্তান প্রতিপালনে ইসলামী ভাবনা

  • লেখকঃ শাইখ আব্দুস সালাম আস-সুলাইমান ৷
  • প্রকাশনীঃ আত্ তাওফীক প্রকাশন ৷

শিশু যখন দুনিয়ায় আগমন করে, তখন সে হয়ে ওঠে এক পবিত্র আমানত— আল্লাহর পক্ষ থেকে অর্পিত এক দায়বদ্ধতা। এই বই, “সন্তান প্রতিপালনের ইসলামী ভাবনা”, সেই পবিত্র আমানত পালনের পাথেয় হয়ে উঠবে ইনশাআল্লাহ। লেখক শাইখ আব্দুস সালাম বিন আব্দুল্লাহ আস-সুলাইমান একেকটি অধ্যায় যেন একেকটি দরদভরা কথামালা, যা পিতামাতার অন্তরকে নরম করে, দায়িত্ববোধ জাগ্রত করে এবং সন্তানকে মানুষ করার পূর্ণ পরিকল্পনা উপস্থাপন করে, পাঠককে দিচ্ছেন কুরআন ও হাদীসের আলোকে আলোকিত নির্দেশনা।

এই যুগে, যেখানে সন্তান হারাচ্ছে নৈতিকতা আর পরিবার হারাচ্ছে দিকনির্দেশনা, সেখানে “সন্তান প্রতিপালনের ইসলামী ভাবনা” একটি সময়োপযোগী আলোচিত্র। যারা আল্লাহভীতির সাথে সন্তান গড়ে তুলতে চান, তাদের জন্য এই বই একটি পথনির্দেশক চিরস্থায়ী বন্ধু হয়ে উঠবে ইনশাআল্লাহ।

৯. সন্তান প্রতিপালন

  • লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন জামীল যাইনূ (র.) ৷
  • অনুবাদকঃ মাওলানা মিজানুর রহমান ৷
  • প্রকাশনীঃ আলোকিত প্রকাশনী ৷
বইঃ সন্তান প্রতিপালন
বইঃ সন্তান প্রতিপালনে নববি আদর্শ

১০. সন্তান প্রতিপালনে নববি আদর্শ

  • লেখকঃ শাইখ আলি বিন নায়েফ ৷
  • অনুবাদকঃ আব্দুল্লাহ ইউসুফ ৷
  • প্রকাশনীঃ রুহামা পাবলিকেশন ৷

জান্নাতে প্রবেশ করার এবং জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার অন্যতম মাধ্যম আপনার সন্তান। তাই তাকে উত্তম শিষ্টাচার দিয়ে গড়ে তুলতে হবে। এটি মহান ইবাদত এবং পার্থিব জীবনের উপভোগ্য সৌন্দর্য।

শুধু তা-ই নয়; বরং সন্তানকে শিষ্টাচার শেখানো শরিয়াহসিদ্ধ একটি আমল। যা আমাদের ওপর অর্পিত কর্তব্য। এমনকি অভিভাবকদের জন্য এটি ফরজে আইনও বটে। পুরো উম্মাহ প্রতিটি নিশ্বাসে নিশ্বাসে নিশ্বাসে যুবসমাজের যুব প্রয়োজনীয়তা অনুভব করে। তাই যুবসমাজের সুষ্ঠু শিষ্টাচার খুবই জরুরি।

ইহকাল ও পরকালে বিভিন্ন কারণে আমরা আমাদের সন্তানদের প্রয়োজন বোধ করি। মৃত্যুর পর সবকিছুর দুয়ার বন্ধ হয়ে গেলেও নেক সন্তানের নেক দুআর বারাকাহ বাবা-মার আমলনামায় ঠিকই পৌঁছায় আজকের শিশুই হবে ভবিষ্যৎ প্রজন্মের কান্ডারি। ফলে তার জন্য নববি আদর্শ ও শিষ্টাচার অতীব প্রয়োজন।

অবশ্যই প্রতিটি শিশু ফিতরাহ তথা সৃষ্টিগত উত্তম স্বভাব নিয়েই জন্মগ্রহণ করে। কিন্তু ফিতরাহ ঠিক রাখার জন্য নববি আদর্শ ও শিষ্টাচারের জুড়ি নেই। একটি শিশুর জন্য আদর্শ শিষ্টাচারের প্রয়োজন হয় জীবনের সূচনা থেকেই। বইটি পড়তে পারেন ৷

সবশেষে, প্রিয় পাঠক উপরের প্রতিটি বই ইসলামিক দৃষ্টিকোন থেকে লেখা ৷ সুতরাং আপনার পছন্দ মত যেকোনো বই পড়তে পারেন ৷

১০টি ইসলামিক সন্তান প্রতিপালন বই PDF ও হার্ডকপি দেখুন (অর্ডার করুন)

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ