দাম্পত্য রসায়ন বইটির লেখক ড. ইয়াসির ক্বাদি এবং অনুবাদক ফাতেমা মাহফুজ। বইটি প্রকাশ করেছে গার্ডিয়ান পাবলিকেশনস। প্রিয় পাঠক আপনি যদি দাম্পত্য জীবন নিয়ে ইসলামিক বই খুঁজে থাকেন এবং দাম্পত্য জীবনকে আরও উপভোগ্য ও মধুময় করতে চান তাহলে পড়ুন ‘দাম্পত্য রসায়ন’ ৷ অনেক পাঠক দাম্পত্য রসায়ন পিডিএফ খুঁজে থাকেন ৷
আপনি কি আপনার জীবনসঙ্গীর মনের ভাষা পড়তে চান? আপনি কি জানতে চান, স্বামী-স্ত্রীর শারীরিক ও মানসিক বৈশিষ্ট্য ও গঠনের ভিন্নতাকে কীভাবে বোঝাপড়ার মাধ্যমে দাম্পত্য সুখে পরিণত করা যায়? আপনি কি দাম্পত্য জীবনে রোমান্টিকতা, ভালোবাসা ও পারস্পরিক দায়িত্বের জায়গাগুলো সম্পর্কে জানতে চান? বৈবাহিক জীবনকে আরো উপভোগ্য ও মধুময় করতে ‘দাম্পত্য রসায়ন’ হতে পারে আপনার জন্য প্রয়োজনীয় একটি বই।
দাম্পত্য রসায়ন বই বিবরণ
- বইঃ দাম্পত্য রসায়ন ৷
- লেখকঃ ড. ইয়াসির ক্বাদি ৷
- অনুবাদকঃ ফাতেমা মাহফুজ ৷
- প্রকাশনীঃ গার্ডিয়ান পাবলিকেশনস ৷
- পৃষ্ঠা সংখ্যাঃ ৬৪টি ৷
- ক্যাটাগরিঃ পারিবার ও শিশু বিষয়ক বই ৷
দাম্পত্য রসায়ন বই রিভিউ
দাম্পত্য রসায়নের মূল কথা হলো—স্বামী-স্ত্রী একে অপরের খুব কাছের মানুষ। বৈবাহিক জীবনকে আরো উপভোগ্য ও মধুময় করতে সাথে রাখতে পারেন এই অসাধারণ বইটি ৷ অনেকে দাম্পত্য জীবন নিয়ে ইসলামিক বই খুঁজে থাকেন ৷ আশা করি ভালো লাগবে ৷
দাম্পত্য রসায়ন বইটি ১২টি অধ্যায়ে বিভক্ত। তবে বইটিকে তিনটি বিশেষ প্রয়োজন হিসেবে দেখা যায়—ইসলামে রোমান্টিকতার স্থান, দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মাঝে জৈবিক ক্রিয়ার প্রভাবক এবং দাম্পত্য জীবনে স্বামী ও স্ত্রীর একে অপরের প্রতি দায়-দায়িত্ব। বইটিতে দৃশ্যমান সম্পর্কের পাশাপাশি লোকচক্ষুর আড়ালে থাকা অন্য এক সম্পর্কের কথাও বলা হয়েছে। যে সম্পর্কের মাঝে আছে প্রেম, আছে রোমান্টিকতা, আছে একে অপরের প্রতি যৌন-আবদার। হালাল সম্পর্কের মধ্যে আল্লাহর রহমত ও বরকতের সঙ্গে স্বামী-স্ত্রীর অন্তরঙ্গতার বিষয়গুলোও এখানে খোলামেলাভাবে তুলে ধরা হয়েছে।
স্বামী-স্ত্রীর শারীরিক ও মানসিক বৈশিষ্ট্য ও গঠন সৃষ্টিগতভাবেই ভিন্ন। তাই একই ধ্যানের মৃণাল ধরে জীবন সাজাতে হলে পরস্পরের বুঝাপোড়া একান্ত প্রয়োজন। অন্যথায় দাম্পত্যজীবনের উষ্ণ লেনাদেনাকে যান্ত্রিক ও আরোপিত মনে হতে পারে। বৈবাহিক জীবনবোধ, রোমাঞ্চ ও ভালোবাসার সাবলীল বোঝাপড়া নিয়ে লেখা এই বইটি দাম্পত্য জীবনকে আরও প্রাণোচ্ছল করার নানা দিক তুলে ধরা হয়েছে । বিশেষ করে নতুন বিবাহিতদের জন্য মাষ্ট রিড একটা বই ৷
বইটির শুরুতেই কুরআনের আয়াত দিয়ে স্বামী-স্ত্রীর সম্পর্কের গভীরতা তুলে ধরা হয়েছে—‘তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক।’ এই আয়াতের ব্যাখ্যায় স্বামী-স্ত্রীর এমন এক গভীর নৈকট্যের কথা সামনে আসে, যেখানে প্রত্যেক জীবনসঙ্গী পরস্পরকে পোশাকের মতো ঢেকে রাখে, আবৃত করে রাখে। পোশাক যেমন পরিধানকারীকে বাইরের বিভিন্ন ক্ষতিকর উপাদান থেকে সুরক্ষা দেয়, তেমনই প্রত্যেক জীবনসঙ্গী পরস্পরকে বাইরের বিভিন্ন আবেগ ও কামভাব থেকে রক্ষা করে।
দাম্পত্য জীবনে রোমান্টিকতা, একে অপরকে বুঝতে পারা এবং পারস্পরিক সমঝোতার গুরুত্ব বইটির আলোচনায় বারবার সামনে আসে। স্বামী-স্ত্রীর মাঝে মনোমালিন্য হলেও সেটিকে ভালোবাসার অভাব হিসেবে না দেখে সমঝোতার মাধ্যমে সংকটাপন্ন মুহূর্ত অতিক্রম করার কথা বলা হয়েছে। একে অপরের সুনাম করতে শেখা, বিশ্বস্ত পুরুষ হওয়া, সঙ্গীর পছন্দ ও ইচ্ছা বোঝা এবং ভালোবাসার প্রকাশের মাধ্যমে সম্পর্ককে মধুর করে তোলার বিষয়ও উঠে এসেছে।
একদিকে বইটি অধ্যয়নে স্বামী-স্ত্রীর মাঝে অন্তরঙ্গতা বৃদ্ধি পেতে পারে, অন্যদিকে প্রত্যেকে সচেতন হতে পারে যে, তার স্ত্রীকে বা স্বামীকে কীভাবে খুশি রাখা যায়, কীভাবে সুখে রাখা যায়। তাই নতুন দম্পতিদের জন্য দাম্পত্য জীবন সম্পর্কে বোঝাপড়া বাড়াতে বইটি বিশেষভাবে প্রয়োজনীয় হতে পারে।
আরও পড়ুনঃ দ্য কেয়ারিং ওয়াইফ এবং হাজবেন্ড বই পিডিএফ ৷
কারা বইটি পড়তে পারেন?
- নবদম্পতিরা
- বিবাহিত দম্পতিরা
- হবু দম্পতিরা
- জীবনসঙ্গীপ্রত্যাশীরা
- বৈবাহিক জীবন নিয়ে আগ্রহীরা
- দাম্পত্য বোঝাপড়া বাড়াতে আগ্রহীরা
- রোমান্টিকতা বুঝতে আগ্রহীরা
- পারস্পরিক সমঝোতা চান যারা
দাম্পত্য রসায়ন বই পিডিএফ | দাম্পত্য জীবন নিয়ে ইসলামিক বই
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

