প্রেম, ভালোবাসা এবং বিয়ে—এই তিনটি বিষয়কে ঘিরে তরুণ সমাজে অসংখ্য প্রশ্ন, বিভ্রান্তি ও আবেগ কাজ করে। লাভ ম্যারেজ বইটিতে সেই প্রশ্নগুলোর উত্তর কুরআন-সুন্নাহর আলোকে তুলে ধরা হয়েছে ৷ অনেকেই Love Marriage Book বা লাভ ম্যারেজ বই PDF খুঁজে থাকেন ৷ এই পোষ্টে জানতে পারবেন বইটির রিভিউ, কেন পড়বেন বইটি, পিডিএফ এবং সুযোগ রয়েছে হার্ডকপি অর্ডার করার ৷
বর্তমান সময়ে প্রেমকে ঘিরে নানান স্লোগান, আবেগময় উক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন স্ট্যাটাস, যা তরুণ-তরুণীদের জীবনে এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এসবের আড়ালে ব্যক্তি, পরিবার ও সমাজে তৈরি হচ্ছে নৈতিক সংকট, মানসিক অস্থিরতা এবং সম্পর্কের টানাপোড়া। লাভ ম্যারেজ বই সেই বাস্তবতাকে সামনে এনে ইসলামি দৃষ্টিকোণ থেকে ভালোবাসা, সম্পর্ক, আত্মসংযম এবং আদর্শ জীবন গঠনের দিকনির্দেশনা দিয়েছে খুব সুন্দরভাবে।
মিসরের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ শায়খ ড. আলী তানতাবী (রহ.)-এর অনন্য চিন্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে বইটি লিখছেন ৷ বিয়ের আগে প্রেম ভালোবাসা তথা লাভ ম্যারেজ উঠে এসে কিভাবে একজন আদর্শ মুসলিম হিসেবে ইহকালীন কল্যাণ ও পরকালীন নাজাত অর্জনের পথও পাওয়া যায় সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
কেন পড়বেন লাভ ম্যারেজ বই?
যদি আপনি জানতে চান ইসলাম প্রেম, ভালোবাসা ও বিয়ে সম্পর্কে কী শিক্ষা দেয়, তাহলে পড়তে পারেন “লাভ ম্যারেজ বইটি” ৷ বইটিতে আধুনিক সমাজের নানা প্রেম ভালোবাসার বিভ্রান্তির বিষয় আলোচনার পাশাপাশি আত্মশুদ্ধি, চরিত্র গঠন, সম্পর্কের পবিত্রতা, আদর্শ জীবনযাপন এবং সমাজ পরিবর্তনে যুবসমাজের দায়িত্ব অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। নিজেকে, পরিবার ও সমাজকে সুন্দর গড়ে তোলার জন্য বইটি অবশ্যই পড়া যেতে পারে।
বই বিবরণ
- বইয়ের নামঃ লাভ ম্যারেজ ৷
- লেখকঃ ড. শায়খ আলী তানতাবী রাহ. ৷
- প্রকাশনীঃ বইঘর ৷
- প্রথম প্রকাশঃ ২০১৭
- ক্যাটাগরিঃ পরিবার ও শিশু বিষয়ক বই ৷
📑 সূচিপত্র
রিভিউ
আজকের সমাজে ‘মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান’, ‘কারো মনে আঘাত দিলে সেই আঘাত কাবার ঘরে লাগে’, ‘প্রেম স্বর্গীয় উপহার’, কিংবা ‘ইউসুফ (আ.) প্রেম করেছেন, আমরা করলে দোষ কোথায়’—এমন অসংখ্য মুখরোচক কথার মোহে তরুণ-তরুণীদের জীবন যেন আবেগের প্রবল স্রোতে ভেসে যাচ্ছে। তারুণ্যের উত্তাল ঢেউ আজ গ্রাম থেকে শহর, অলিগলি থেকে জনপদ—সবখানেই আছড়ে পড়ছে। সেই আবেগের জোয়ারে ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে শালীনতা, ভেঙে পড়ছে নৈতিকতার দৃঢ় ভিত্তি, আর সমাজ হারাচ্ছে তার সৌন্দর্য ও ভারসাম্য।
মিসরের প্রখ্যাত সাহিত্যিক শায়খ ড. আলী তানতাবী (রহ.) সমাজের এই সত্যকে তুলে ধরেছেন তার বইয়ে। তিনি দেখিয়েছেন, পথহারা তারুণ্য যদি সত্যের আলো থেকে দূরে সরে যায়, তবে তার পরিণতি ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ—সর্বত্র ভয়াবহ অবস্থা বিরাজ করে। সন্ত্রাস, রাহাজানি, লুটপাট, খুন ও পাপাচারের মতো অশান্তির পেছনেও নৈতিক অবক্ষয়ের একটি বড় ভূমিকা রয়েছে। অথচ এই যুবসমাজের হাতেই লুকিয়ে আছে আগামী দিনের সবচেয়ে বড় সম্ভাবনা। প্রয়োজন শুধু সঠিক দিকনির্দেশনা এবং সত্যের দীপশিখার স্পর্শ।
লেখক বিশ্বাস করেন, একজন তরুণ যদি নিজের জীবনকে সত্য, শালীনতা ও আদর্শের আলোয় গড়ে তুলতে পারে, তবে তার মাধ্যমে পরিবার, সমাজ, দেশ ও জাতিও কল্যাণের পথে এগিয়ে যাবে। তাই সত্য-সুন্দর তারুণ্যকে জাগিয়ে তুলতেই তিনি ভালোবাসা, সম্পর্ক ও জীবনের নানা দিক নিয়ে দিয়েছেন বাস্তবধর্মী উপদেশ, চিন্তার খোরাক এবং আত্মশুদ্ধির অনুপ্রেরণা।
এই মূল্যবান বিষয়গুলো জানতে এবং ব্যক্তিজীবনে আদর্শ মানুষ হয়ে ইহকালীন কল্যাণ ও পরকালীন নাজাত পেতে পড়তে পারেন লাভ ম্যারেজ বইটি ৷
লাভ ম্যারেজ বই PDF (হার্ডকপিসহ) | Love Marriage Book
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

