পিডিএফ পড়.কম

ব্যস্ততার এ যুগে ইলম অন্বেষণ বই PDF | সালেহ আল মুনাজ্জিদ বই

লেখার সাইজA
A
Rate this post

ব্যস্ততার এ যুগে ইলম অন্বেষণ বই PDF সালেহ আল মুনাজ্জিদ বই অনেক পাঠক পিডিএফ খুঁজে থাকেন ৷ ব্যস্ততার অজুহাত দেখিয়ে অনেকে দ্বীনি কাজ থেকে দূরে থাকে। বিশেষ করে, ইলম অন্বেষণের বেলায় এ বাহানা বেশি শোনা যায়। আসলে দুনিয়ার এ সকল ব্যস্ততা কি ইলম অন্বেষণের ক্ষেত্রে খুব বেশি প্রতিবন্ধক? প্রতিদিন তো কত সময় আমাদের অবসরে কাটে। এ সময়ে কি ইলম শেখা যায় না? অবশ্যই শেখা যায়, যদি আমরা একটু সচেতন ও আগ্রহী হই।

দুনিয়ার ব্যস্ততার মধ্যেও ইলম অর্জনে সময় ব্যয় করেছেন—এমন বহু দৃষ্টান্ত রয়েছে সাহাবায়ে কিরাম ও সালাফে সালেহিনের জীবনে। ব্যস্ততার মধ্যেও কীভাবে ইলম শেখা যায়-এর সহজ পথ-পদ্ধতি উঠে এসেছে শাইখ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জিদের এই গ্রন্থে। এরকম ইলম অর্জন বিষয়ক বই পেতে পিডিএফপড়.কম এর সাথেই থাকুন ৷

ব্যস্ততার এ যুগে ইলম অন্বেষণ বই বিবরণ

  • বইয়ের নামঃ ব্যস্ততার এ যুগে ইলম অন্বেষণ
  • লেখকঃ শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ ৷
  • অনুবাদকঃ আব্দুল্লাহ ইউসুফ ৷
  • প্রকাশনীঃ রুহামা পাবলিকেশন ৷
  • পেইজ সংখ্যাঃ ৯৬টি ৷
  • ক্যাটাগরিঃ ইসলামিক বই

📑 সূচিপত্র

সূচিপত্র
ইলমের মাহাত্ম্য
ইলম অন্বেষণে বিমুখিতা
বিপদের ঘনঘটা
ব্যস্ত হওয়া না ব্যস্ত করে রাখা?
ইলমের প্রতি সালাফের আগ্রহের কিছু নমুনা
সাহাবায়ে কিরাম রা.-এর কিছু দৃষ্টান্ত
ব্যস্ততাকে পাশ কাটিয়ে ইলম অন্বেষণে
সালিহিনের জীবনের কিছু খণ্ড চিত্র
ইলম অর্জনের জন্য কিছু সময় নির্ধারণ করে রাখা
সময় না পাওয়ার অর্থ এ নয় যে, জ্ঞান অন্বেষণ
থেকে দূরে থাকব
প্রযুক্তির মাধ্যমে জ্ঞানার্জন
দৃঢ় ইচ্ছাশক্তি ও পরিপূর্ণ নিয়ত
ইলমে দ্বীনের জন্য কষ্ট সহ্য করা ও ধৈর্যধারণ করা
ইলম অন্বেষণকারীরা যেন ইলম অন্বেষণে মনোযোগী
হতে পারে, সে ক্ষেত্রে সামর্থ্যবানদের করণীয়
ইলমের পাঁচ প্রকার
অবসরতা আমাদের জন্য গনিমত
ইলম অর্জনে পারস্পরিক সহায়তা
দৈনিক কাজ
পাঠ-ক্রমধারা ও পাঠপদ্ধতি
ভালো লাগলে বইটি অর্ডার করুন

ব্যস্ততার এ যুগে ইলম অন্বেষণ বই রিভিউ

ব্যস্ততায় কে নেই? সবারই নিজস্ব ব্যস্ততা আছে। তবে কারো ব্যস্ততা যৌক্তিক, কারো বা অযৌক্তিক। কেউ বাধ্য হয়ে ব্যস্ত থাকে, কেউবা জোর করে নিজেকে ব্যস্ততার চাদরে মুড়িয়ে রাখে।

আজ অনেককেই দেখা যায়, ইলম অর্জনের কথা বললে ব্যস্ততার অনুযোগ করে। অথচ, ইলম অর্জনের কত মর্যাদা। দ্বীনের ইলমই তো মানুষকে সকল প্রানীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছে। ইলম ব্যতিত ইমান আমলের কথা চিন্তা করা যায়না, দ্বীনের প্রসারের জন্যও ইলম আবশ্যক।

ইমাম নববি (রহ) বলেন, “সালাফগণ একমত হয়েছেন যে, নফল নামাজ, নফল রোজা, তাসবিহ ইত্যাদি নফল আমলে ব্যস্ত না হয়ে ইলম অন্বেষণে ব্যস্ত হওয়া অধিক উত্তম।” [আল মাজমু, ১/২০]

রাসূলুল্লাহ )ﷺ( বলেন, “দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ।” [ইবনু মাজাহঃ২২৪]

ব্যস্ততা তো সাহাবীদেরও ছিলো। তাদের ব্যস্ততা তাদের ইলম অর্জনের পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি। তারা শৃঙ্খলা ও সময়ানুবর্তীতার দ্বারা ইলম অর্জন করেছেন, জীবিকা নির্বাহ করেছেন, সাদাকাও করেছেন।

বইয়ে সাহাবী ও সালাফগণ কীভাবে ব্যস্ততা সত্ত্বেও সুচারুররুপে ইলম অর্জন করেছেন সেসবের কিছু কাহিনী বর্ণিত আছে। তাঁরা প্রায়োরিটি দিতেন ইলমকেই, দুনিয়াতে অল্প সন্তুষ্ট থাকতেন, ব্যস্ততার মাঝেও তাও সময় বের করে নিতেন সুচারুরূপে।

ব্যস্ত এই সময়েও কীভাবে ইলম অর্জনের জন্য সময় বের করতে হবে তা নিয়ে কিছু বাস্তব ও প্রয়োজনীয় টিপস লেখক দিয়েছেন সাবলীলভাবে। অবসরকে কাজে লাগানোর মোটিভেশন চালানো হয়েছে, ইলমের জন্য কষ্ট সহ্য করার ও ধৈর্য্য ধরে লেগে থাকার মজাগুলো লেখক তুলে এনেছেন নিপুন হাতে।

ব্যস্ততার এ যুগে ইলম অন্বেষণ বই PDF | সালেহ আল মুনাজ্জিদ বই

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ