পিডিএফ পড়.কম

রওজাতুল আদব আরবি বাংলা PDF ডাউনলোড

লেখার সাইজA
A
Rate this post

রওজাতুল আদব আরবি বাংলা PDF ডাউনলোড করে অনেক পাঠক অফলাইনে পড়তে চান ৷ বিশেষ করে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা ৷ রওজাতুল আদব (সাহিত্য কানন) আরবি ভাষা ও সাহিত্য শেখার একটি গুরুত্বপূর্ণ কিতাব। আল্লামা মুশতাক আহমদ চরথাওয়ালী (রহ.)-এর সংকলিত এই কিতাবটি যুগ যুগ ধরে মাদরাসার শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়। কওমি মাদরাসার ছাত্র-ছাত্রীদের জন্য ইলমুল আদবের যথাযথ জ্ঞান অর্জন করা জরুরি। কেননা, ইলমুল আদবের উদ্দেশ্য হলো ভাষা বলা ও লেখার ক্ষেত্রে যাবতীয় ভুল-ত্রুটি রোধ করা।

কিতাবটিতে সহজ সহজ আরবি শব্দ, ছোট ছোট বাক্য এবং পর্যায়ক্রমে দীর্ঘ ও জটিল বাক্য শেখানো হয়েছে। রয়েছে বাক্য রচনা, উর্দু থেকে আরবি এবং আরবি থেকে উর্দুতে অনুবাদ, প্রবাদ-প্রবচন, কথোপকথন ও শিক্ষণীয় ছোট ছোট ঘটনা। ছাত্রদের সুবিধার্থে আরবির পাশাপাশি উর্দু ও বাংলা অনুবাদ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় শব্দের অর্থ ও ব্যবহারও তুলে ধরা হয়েছে। এভাবে পড়তে পড়তে শিক্ষার্থীরা আরবি ভাষা ও সাহিত্য সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন।

সর্বপ্রথম ও সর্বপ্রাচীন ভাষা হলো আরবি। হযরত আদম আ. কে জান্নাতে পরীক্ষার জন্য সর্বপ্রথম যে শব্দ-জ্ঞান ভাষা শেখানো হয়েছিল তা যে আরবি ছিল, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। আরবি ভাষার শ্রেষ্ঠত্ব ও মর্যাদার বড় প্রমাণ হল, আল্লাহ তা’আলা তাঁর সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব পবিত্র কুরআন নাজিল করার জন্য ভাষা হিসেবে আরবি ভাষাকে নির্বাচন করেছেন।

পরিতাপের বিষয় হলো, যেসব ভাষা পার্থিব কাজকর্মের সহায়ক হয় তা শিখা যতই কঠিন ও কষ্টকর হোক, তাতে তারা কখনই সাহস হারায় না; বরং যতক্ষণ পর্যন্ত সফলতা অর্জিত না হয় ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে থাকে। কিন্তু যে আরবি একটি ধর্মীয় ভাষা এবং যা ব্যতীত কুরআন মাজীদের বিধি-নিষেধ সম্পর্কে অবগত হওয়া সম্ভব নয়, তা অর্জন করার জন্য তারা জীবনের সামান্য সময়ও ব্যয় করতে চায় না।

বড়ই আফসোসের বিষয় যে, সারাজীবন নামাজ আদায়কারীরাও নামাজের মধ্যে যা পাঠ করছে তার অর্থ কি? বুঝে না। অথচ পার্থিব কাজ-কারবার চালানোর জন্য ইংরেজি, হিন্দী, মারাঠী, গুজরাটী ভাষার প্রয়োজন হলে তা অবশ্যই শেখে। কিন্তু আরবি ভাষা থেকে এমনভাবে মুখ ফিরিয়ে নিয়েছে যে, সারাজীবনে কুরআনের একটি আয়াতেরও অনুবাদ শেখে না। এ গাফলতি ও অমনোযোগিতার কারণে দিন দিন মূর্খতা বেড়ে যাচ্ছে, যা বলার অপেক্ষা রাখে না।

রওজাতুল আদব আরবি বাংলা PDF ডাউনলোড

প্রিয় পাঠক, আপনারা যারা রওজাতুল আদব বাংলা PDF খুঁজে থাকেন আশা করি আপনাদের উপকারে আসবে ৷ আপনার পড়ার সুবিধার্থে বইটির পিডিএফ সংগ্রহ করা হয়েছে ৷

বইটি মূলত এমনভাবে সাজানো হয়েছে যাতে একজন শিক্ষার্থী খুব অল্প সময়ে দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রয়োজনীয় আরবি শব্দ এবং বাক্য গঠন শিখতে পারে। এতে ছোট ছোট নীতিবাক্য, উপদেশমূলক বাক্য এবং ছোট গল্পের মাধ্যমে আরবি ব্যাকরণের (নাহু-সরফ) প্রাথমিক প্রয়োগ দেখানো হয়েছে। কোনো জটিলতা ছাড়াই শিক্ষার্থীরা যেন অনুবাদের মাধ্যমে সরাসরি ভাষা আয়ত্ত করতে পারে, সেই দিকেই লেখক ও অনুবাদক বিশেষ নজর দিয়েছেন। আল্লামা মুশতাক আহমদ চরথাওয়ালী রহ. বইটিতে অত্যন্ত কৌশলে শব্দচয়ন করেছেন, যা শিক্ষার্থীদের মনে আরবি সাহিত্যের প্রতি গভীর অনুরাগ সৃষ্টি করে।

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
error: Content is protected !!
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ