মাওলানা হেমায়েত উদ্দিন রচিত আহকামে জিন্দেগী বই PDF অনলাইনে অনেক পাঠক খুঁজে থাকেন ৷ একজন মুসলমানের ইসলামী জীবন পরিচালনার জন্য যা কিছু জানা প্রয়োজন, তার সবকিছু এক মলাটে আবদ্ধ করার প্রয়াস নেওয়া হয়েছে আহকামে যিন্দেগী বইটিতে। ঈমান-আক্বীদা থেকে শুরু করে ইবাদাত, মুআমালাত, মুআশারাত ও আখলাক-চরিত্র—ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের যাবতীয় অত্যাবশ্যকীয় বিধি-বিধান, মাসলা-মাসায়েল ও দুআ-দুরূদ নিয়ে রচিত এই অনবদ্য গ্রন্থ।
একজন মুসলমানের ইসলামী যিন্দেগী পরিচালনার জন্য যা কিছু জানা প্রয়োজন, সংক্ষিপ্তভাবে সেসবকিছুই একটি গ্রন্থে রেখেছেন লেখক। বইটিতে মানব জীবনের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো পাঁচটি অধ্যায়ে ভাগ করা হয়েছে।
- প্রথম অধ্যায়ে ঈমান ও আকাইদ,
- দ্বিতীয় অধ্যায়ে ইবাদাত,
- তৃতীয় অধ্যায়ে মুআমালাত তথা লেন-দেন ও কায়-কারবার,
- চতুর্থ অধ্যায়ে মুআশারাত তথা পারস্পরিক আচার-ব্যবহার, পারস্পরিক অধিকার ও সমাজ-সামাজিকতা এবং
- পঞ্চম অধ্যায়ে আখলাকিয়াত তথা তাযকিয়া বা আধ্যাত্মিক সংশোধন ও চরিত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে।
প্রত্যেকটা ক্ষেত্রের ফরয, ওয়াজিব, সুন্নাত, মোস্তাহাব ও আদাবসহ প্রয়োজনীয় দুআ-দুরূদ এবং যিকির-আযকারও সংশ্লিষ্ট স্থানে উল্লেখ করা হয়েছে।
আহকামে যিন্দেগী বইটির ভাষা ও বর্ণনা ভঙ্গি সহজ-সরল রাখা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় মাসআলা-মাসায়েল সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়েছে। আধুনিক মাসআলা-মাসায়েল এবং সমসাময়িক বিষয়াদির উপরও জ্ঞানগর্ভ আলোচনা রয়েছে। তুলনামূলক অপ্রসিদ্ধ মাসআলা-মাসায়েলের বরাত উল্লেখ করা হয়েছে, যাতে প্রয়োজনে কেউ মূল কিতাব দেখে নিতে পারেন। দার্শনিক ও বিবরণমূলক আলোচনার বাহুল্য বর্জন করে ব্যবহারিক ও আমলের সাথে সংশ্লিষ্ট বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে।
একজন মুসলমান হওয়া সত্ত্বেও ইসলামের বিধি-বিধান সম্পর্কে অনেকেরই অজ্ঞতা রয়েছে। যেকোনো প্রয়োজনে সামান্য বিষয় হলেও ছুটে যেতে হয় আলেমদের কাছে। আহকামে যিন্দেগী বইটি সঙ্গে থাকলে নিত্যপ্রয়োজনীয় অনেক মাসআলা-মাসায়েল নিজেই জেনে নেওয়া সম্ভব। ইসলামী বিধি-বিধান সঠিকভাবে জেনে তদানুযায়ী আমল করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ও উপকারী কিতাব।
আহকামে জিন্দেগী বই বিবরণ
- বইঃ আহকামে যিন্দেগী ৷
- লেখকঃ মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দীন ৷
- প্রকাশনীঃ মাকতাবাতুল আবরার ৷
- পৃষ্ঠা সংখ্যাঃ ৬৮৮টি ৷
- ক্যাটাগরিঃ ইসলামি বিধি-বিধান ও মাসআলা-মাসায়েল বই ৷
আহকামে জিন্দেগী মাওলানা হেমায়েত উদ্দিন বই PDF ডাউনলোড
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

